তরুণদের মাদকমুক্ত রাখতে বেলকুচিতে ফুটবল বিতরণ
- আপলোডের সময় : Monday, August 24, 2026,

তরুণদের মাদকমুক্ত রাখতে বেলকুচিতে ফুটবল বিতরণ
মনজুরুল ইসলাম
সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ৩ নম্বর ভাঙাবাড়ী ইউনিয়নের নোলুয়া শালদাইর গ্রামের তরুণদের মাদক থেকে দূরে রাখা ও খেলাধুলামুখী করতে ফুটবল বিতরণ করা হয়েছে।
রোববার (২৩ আগস্ট) নোলুয়া শালদাইর যুবসমাজের আয়োজনে তরুণদের হাতে ফুটবল তুলে দেন ভাঙাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও সাবেক ছাত্রনেতা মো. মাসুদ রানা।
ফুটবল বিতরণকালে মো. মাসুদ রানা বলেন, “তরুণ ও যুবসমাজই একটি দেশের মূল চালিকাশক্তি। আজকের তরুণরা যেন কোনোভাবেই মাদক বা অপসংস্কৃতির পথে না হারায়, সেজন্য তাদের খেলাধুলার মাঠে ফিরিয়ে আনা জরুরি। শরীরচর্চা ও সুস্থ বিনোদন তরুণদের সঠিক পথে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।”
তিনি ভাঙাবাড়ী ইউনিয়নকে মাদক ও অপরাধমুক্ত একটি সুশৃঙ্খল ও আদর্শ ইউনিয়নে রূপান্তরের অঙ্গীকার ব্যক্ত করেন।
এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তি, স্থানীয় মুরুব্বি ও বিপুলসংখ্যক ক্রীড়ামোদী তরুণ উপস্থিত ছিলেন। ফুটবল হাতে পেয়ে নোলুয়া শালদাইর গ্রামের তরুণরা আনন্দ প্রকাশ করেন এবং নিয়মিত খেলাধুলার চর্চা করার অঙ্গীকার করেন।











লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।