‘তদন্ত রিপোর্ট’-এর নির্বাহী সম্পাদকের বিরুদ্ধে মামলা: মামলা প্রত্যাহারের দাবিতে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদের প্রতিবাদ

  • আপলোডের সময় : Friday, June 19, 2026,
‘তদন্ত রিপোর্ট’-এর নির্বাহী সম্পাদকের বিরুদ্ধে মামলা: মামলা প্রত্যাহারের দাবিতে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদের প্রতিবাদ
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

ফরহাদ হোসেন রাজ
কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি

জাতীয় সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’-এ প্রকাশিত একটি অনুসন্ধানী প্রতিবেদনের জেরে পত্রিকার নির্বাহী সম্পাদকসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে দায়ের করা মামলার তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ, কিশোরগঞ্জ জেলা শাখা। সংগঠনটি এ ঘটনাকে স্বাধীন সাংবাদিকতা ও মতপ্রকাশের অধিকারের জন্য উদ্বেগজনক উল্লেখ করে অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে সংগঠনের সভাপতি মো. জোনায়েদ হোসেন জুয়েল এবং সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন রাজ এ দাবি জানান।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদের কেন্দ্রীয় মহাসচিব এম এ মমিন আনসারী সম্পাদিত জাতীয় সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’-এ প্রকাশিত একটি অনুসন্ধানী সংবাদের জেরে মামলা দায়েরের ঘটনায় তারা গভীর উদ্বেগ প্রকাশ করছেন।

পাবনায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার পাবনায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

নেতৃবৃন্দ বলেন, গণমাধ্যম রাষ্ট্র ও সমাজে জবাবদিহিতা নিশ্চিত করার অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম। জনস্বার্থে প্রকাশিত অনুসন্ধানী প্রতিবেদনের কারণে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা ও আইনি হয়রানির ঘটনা স্বাধীন গণমাধ্যমের বিকাশে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। দুর্নীতি, অনিয়ম ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় তুলে ধরা সাংবাদিকদের সাংবিধানিক অধিকার এবং পেশাগত দায়িত্ব।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

তারা আরও বলেন, কোনো সংবাদ নিয়ে আপত্তি থাকলে তার প্রতিকার আদালত ও প্রচলিত আইনি প্রক্রিয়ার মাধ্যমেই হওয়া উচিত। তবে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের কারণে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রবণতা স্বাধীন সাংবাদিকতা চর্চাকে বাধাগ্রস্ত করতে পারে, যা গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী।

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ, কিশোরগঞ্জ জেলা শাখা বিচার বিভাগের প্রতি পূর্ণ আস্থা প্রকাশ করে আশা জানায়, আদালতের নিরপেক্ষ বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে। একই সঙ্গে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত এবং গণমাধ্যমের স্বাধীনতা অক্ষুণ্ন রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে অবিলম্বে মামলাটি প্রত্যাহারের দাবি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, স্বাধীন ও দায়িত্বশীল সাংবাদিকতা গণতন্ত্রের অন্যতম ভিত্তি। তাই গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সাংবাদিক সমাজ, নাগরিক সমাজ এবং সংশ্লিষ্ট সকল পক্ষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত