ঢাকায় শুরু হলো তিন দিনের আন্তর্জাতিক প্রদর্শনী ‘ফার্ম টু ফুড বাংলাদেশ ২০২৬’

প্রতিনিধির নাম:
  • আপলোডের সময় : Friday, October 16, 2026,
ঢাকায় শুরু হলো তিন দিনের আন্তর্জাতিক প্রদর্শনী ‘ফার্ম টু ফুড বাংলাদেশ ২০২৬’
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
ঢাকায় শুরু হলো তিন দিনের আন্তর্জাতিক প্রদর্শনী ‘ফার্ম টু ফুড বাংলাদেশ ২০২৬’

ঢাকায় শুরু হলো তিন দিনের আন্তর্জাতিক প্রদর্শনী ‘ফার্ম টু ফুড বাংলাদেশ ২০২৬’

আমার সকাল ২৪ ডেস্ক:

কৃষি ও খাদ্যশিল্পে আধুনিক প্রযুক্তির ব্যবহার, বিনিয়োগ বৃদ্ধি এবং আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্য নিয়ে ঢাকায় শুরু হয়েছে তিন দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী ‘ফার্ম টু ফুড বাংলাদেশ ২০২৬’। কৃষি, খাদ্য প্রক্রিয়াজাতকরণ ও সংশ্লিষ্ট শিল্পের দেশি-বিদেশি প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণে এ আয়োজন নতুন ব্যবসায়িক সম্ভাবনা তৈরির পাশাপাশি প্রযুক্তি বিনিময়ের সুযোগ সৃষ্টি করবে বলে আশা করছেন আয়োজকেরা।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাজধানীর কুড়িলে আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সেভর ইন্টারন্যাশনাল লিমিটেড এ আন্তর্জাতিক প্রদর্শনীর আয়োজন করেছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

প্রদর্শনীতে কৃষি, খাদ্য প্রক্রিয়াজাতকরণ, প্যাকেজিং, ডেইরি, মাংস প্রক্রিয়াজাতকরণ, মৎস্য ও অ্যাকুয়াকালচার, কোল্ড চেইন, খাদ্য নিরাপত্তা এবং স্মার্ট ফুড ম্যানুফ্যাকচারিং খাতের বিভিন্ন প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। এসব প্রতিষ্ঠানের মাধ্যমে আধুনিক প্রযুক্তি, যন্ত্রপাতি, উৎপাদনব্যবস্থা ও সংরক্ষণপ্রযুক্তির নানা দিক তুলে ধরা হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকায় নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত ইয়োরিস ফান বমেল, চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের ট্রেড ডেভেলপমেন্ট ব্যুরোর উপপরিচালক শি ঝুও, বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের (বিসিএসএ) জ্যেষ্ঠ সহসভাপতি ইশতিয়াক আহমেদ, বাংলাদেশ সিড অ্যাসোসিয়েশনের (বিএসএ) সভাপতি কৃষিবিদ মোহাম্মদ মাসুম এবং বাংলাদেশ চীন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিসিসিসিআই) সভাপতি মো. খোরশেদ আলম।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
কেশবপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত কেশবপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গণমাধ্যম ব্যক্তিত্ব ও কৃষি উন্নয়নকর্মী শাইখ সিরাজ এবং আয়োজক প্রতিষ্ঠান সেভর ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. ফায়জুল আলম।

আয়োজকদের ভাষ্য অনুযায়ী, কৃষি ও খাদ্যভিত্তিক শিল্পে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো, খাদ্য প্রক্রিয়াজাতকরণ ও প্যাকেজিং খাতের উন্নয়ন, নিরাপদ খাদ্য উৎপাদন এবং কোল্ড চেইন ব্যবস্থার সম্প্রসারণ এ প্রদর্শনীর অন্যতম উদ্দেশ্য। পাশাপাশি আন্তর্জাতিক ব্যবসায়িক সহযোগিতা জোরদার করা এবং নতুন বিনিয়োগের সুযোগ তৈরির বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে।

প্রদর্শনীতে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলো কৃষি যন্ত্রপাতি, খাদ্য প্রক্রিয়াজাতকরণ প্রযুক্তি, প্যাকেজিং সমাধান, ডেইরি প্রযুক্তি, মাংস ও জলজসম্পদ প্রক্রিয়াজাতকরণ, কোল্ড চেইন, খাদ্য নিরাপত্তা এবং স্মার্ট ম্যানুফ্যাকচারিং-সংশ্লিষ্ট বিভিন্ন পণ্য ও প্রযুক্তি প্রদর্শন করছে। এসব প্রযুক্তি উৎপাদন প্রক্রিয়াকে আরও দক্ষ করা, খাদ্যের গুণগত মান বজায় রাখা এবং সংরক্ষণজনিত অপচয় কমাতে ভূমিকা রাখতে পারে।

‘ফার্ম টু ফুড বাংলাদেশ ২০২৬’ মূলত একটি আন্তর্জাতিক ব্যবসা-থেকে-ব্যবসা (বিটুবি) প্ল্যাটফর্ম। এর মাধ্যমে দেশি-বিদেশি প্রস্তুতকারক, প্রযুক্তি সরবরাহকারী, আমদানিকারক, রপ্তানিকারক, পরিবেশক, বিনিয়োগকারী এবং শিল্প খাতের সিদ্ধান্ত গ্রহণকারীদের মধ্যে যোগাযোগ ও ব্যবসায়িক সম্পর্ক তৈরির সুযোগ রয়েছে। পাশাপাশি প্রযুক্তি বিনিময়, যৌথ উদ্যোগ এবং নতুন বিনিয়োগের ক্ষেত্র সম্প্রসারণের সম্ভাবনাও তৈরি হবে বলে আশা করছেন আয়োজকেরা।

সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, এ ধরনের আন্তর্জাতিক প্রদর্শনী বাংলাদেশের কৃষি ও খাদ্যশিল্পের আধুনিকায়ন, উৎপাদনশীলতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতার সক্ষমতা বাড়াতে সহায়ক হতে পারে। বিশেষ করে খাদ্য প্রক্রিয়াজাতকরণ, প্যাকেজিং ও সংরক্ষণব্যবস্থার উন্নয়ন কৃষিপণ্যের অপচয় কমানো এবং রপ্তানি সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

প্রদর্শনীর ইভেন্ট পার্টনার হিসেবে রয়েছে পোস্টমাস্টার কমিউনিকেশন। আয়োজকদের তথ্য অনুযায়ী, ১৫ থেকে ১৭ অক্টোবর পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত প্রদর্শনীটি ব্যবসায়িক দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।

শেয়ার করুন:

লেখাটি আপনার কেমন লাগলো?

মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।

একটি মন্তব্য লিখুন

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত