ডিমলায় ৭৮টি পূজামণ্ডপে নিরাপত্তায় আনসার-ভিডিপি সদস্য বাছাই সম্পন্ন

, বিশেষ প্রতিনিধি
  • আপলোডের সময় : Tuesday, October 13, 2026,
ডিমলায় ৭৮টি পূজামণ্ডপে নিরাপত্তায় আনসার-ভিডিপি সদস্য বাছাই সম্পন্ন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
ডিমলায় ৭৮টি পূজামণ্ডপে নিরাপত্তায় আনসার-ভিডিপি সদস্য বাছাই সম্পন্ন

ডিমলায় ৭৮টি পূজামণ্ডপে নিরাপত্তায় আনসার-ভিডিপি সদস্য বাছাই সম্পন্ন

মো. মনিরুজ্জামান
বিশেষ প্রতিনিধি, নীলফামারী (কিশোরগঞ্জ)

শারদীয় দুর্গাপূজা–২০২৬ উপলক্ষে নীলফামারীর ডিমলা উপজেলায় ৭৮টি পূজামণ্ডপের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালনের জন্য আনসার ও ভিডিপি সদস্য-সদস্যা বাছাই কার্যক্রম সম্পন্ন হয়েছে।

গত ১১ ও ১২ অক্টোবর উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের উদ্যোগে এ বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
জিয়াউর রহমানকে উদ্ধার করেছিল টু ফিল্ড রেজিমেন্ট জিয়াউর রহমানকে উদ্ধার করেছিল টু ফিল্ড রেজিমেন্ট

এ সময় উপস্থিত ছিলেন ডিমলা উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. ফারুক হোসেন, উপজেলা প্রশিক্ষক মো. মনিরুজ্জামান এবং উপজেলা প্রশিক্ষিকা মোছা. নুরতাজ খাতুন। এ ছাড়া বিভিন্ন ইউনিয়নের দলনেতা-দলনেত্রী ও আনসার প্লাটুন কমান্ডাররা উপস্থিত ছিলেন।

বাছাই কার্যক্রমে অংশগ্রহণকারী সদস্য-সদস্যাদের শারীরিক সক্ষমতা, সুস্থতা ও দায়িত্ব পালনের উপযোগিতা যাচাই করা হয়। পাশাপাশি প্রয়োজনীয় কাগজপত্র এবং এভিএমআইএস (AVMIS) নিবন্ধনসংক্রান্ত তথ্যও যাচাই-বাছাই করা হয়।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

এ সময় যোগ্য ও নিবন্ধিত সদস্যদের ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা, পূজামণ্ডপের শৃঙ্খলা রক্ষা এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সততা, নিষ্ঠা, শৃঙ্খলা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করা হয়।

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপন নিশ্চিত করতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য-সদস্যারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।

শেয়ার করুন:

লেখাটি আপনার কেমন লাগলো?

মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।

একটি মন্তব্য লিখুন

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত