ডিমলায় আনসার-ভিডিপির উদ্যোগে ৫৫২ তালবীজ রোপণ

প্রতিনিধির নাম:
  • আপলোডের সময় : Monday, October 5, 2026,
ডিমলায় আনসার-ভিডিপির উদ্যোগে ৫৫২ তালবীজ রোপণ
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

ডিমলায় আনসার-ভিডিপির উদ্যোগে ৫৫২ তালবীজ রোপণ

মোঃ মনিরুজ্জামান, নীলফামারী জেলা কিশোরগঞ্জ উপজেলা বিশেষ প্রতিনিধি

‘গাছ লাগিয়ে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর ডিমলায় ব্যতিক্রমী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আনসার ও ভিডিপির উদ্যোগে ডালিয়া-ডিমলা সড়কের পার্শ্ববর্তী সংযোগ সড়কের উভয় পাশে একযোগে ৫৫২টি তালবীজ রোপণ করা হয়।

রোববার (৪ অক্টোবর) উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়, ডিমলা, নীলফামারীর উদ্যোগে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

জেলা কমান্ড্যান্টের নির্দেশনায় এবং উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. ফারুক হোসেনের সার্বিক তত্ত্বাবধানে কর্মসূচি পরিচালিত হয়। এতে সক্রিয়ভাবে অংশগ্রহণ ও সার্বিক সহযোগিতা করেন উপজেলা প্রশিক্ষক মো. মনিরুজ্জামান এবং উপজেলা প্রশিক্ষিকা মোছা. নুরতাজ খাতুন। তাঁদের তত্ত্বাবধানে ৮০ জন ভাতাভোগী আনসার ও ভিডিপি সদস্য তালবীজ রোপণ কর্মসূচিতে অংশ নেন।

জেন জি প্রজন্মের সম্পর্ক ও বিবাহ ভাবনা জেন জি প্রজন্মের সম্পর্ক ও বিবাহ ভাবনা

স্থানীয় নারী ও পুরুষ আনসার-ভিডিপি সদস্যদের উদ্যোগে উদ্বুদ্ধ হয়ে এলাকার সাধারণ মানুষও স্বতঃস্ফূর্তভাবে কর্মসূচিতে অংশ নেন। ব্যতিক্রমী এ উদ্যোগের প্রশংসা করেন স্থানীয় বাসিন্দারা।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

কর্মসূচিতে উপস্থিত এলাকাবাসীর উদ্দেশে উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. ফারুক হোসেন এবং উপজেলা প্রশিক্ষক মো. মনিরুজ্জামান তালগাছের পরিবেশগত ভারসাম্য রক্ষা ও অর্থনৈতিক গুরুত্ব তুলে ধরে বক্তব্য দেন। একই সঙ্গে রোপণ করা তালবীজের নিয়মিত পরিচর্যা ও সুরক্ষায় স্থানীয়দের সহযোগিতা কামনা করেন তাঁরা।

বৈজ্ঞানিক পদ্ধতিতে তালবীজ রোপণ

সংশ্লিষ্টরা জানান, রোপণ কর্মসূচির আগে জেলার বিভিন্ন এলাকা থেকে পরিপক্ব মাতৃগাছের সতেজ ও রোগমুক্ত তালবীজ সংগ্রহ করা হয়। সংগ্রহের পর বীজগুলো দুই সপ্তাহ ছায়াযুক্ত স্থানে বিশেষ প্রক্রিয়ায় সংরক্ষণ করা হয়। এ সময় পানিতে প্রয়োজনীয় ওষুধ মিশিয়ে বীজগুলো ছত্রাকমুক্ত করার ব্যবস্থা নেওয়া হয়।

দুই সপ্তাহ সংরক্ষণের পর নির্দিষ্ট নিয়ম অনুযায়ী তিন মিটার পরপর ৩০×৩০×৩০ সেন্টিমিটার মাপের গর্ত তৈরি করে বীজগুলো রোপণ করা হয়। রোপণের পর হালকা সেচ দেওয়া হয় এবং মাটির আর্দ্রতা ধরে রাখতে কচুরিপানা দিয়ে মালচিং করা হয়।

আয়োজকদের আশা, যথাযথ পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করা গেলে রোপণ করা তালগাছগুলো ভবিষ্যতে পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি স্থানীয় মানুষের আর্থসামাজিক উন্নয়নেও ভূমিকা রাখবে।

শেয়ার করুন:

লেখাটি আপনার কেমন লাগলো?

মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।

একটি মন্তব্য লিখুন

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত