ডিএমপি ট্রাফিক বিভাগের অভিযানে গুলশান-২, কাকলী ও বনানী এলাকায় ১১টি দোকানে ৭৮ হাজার টাকা জরিমানা
জিহাদুল ইসলাম
বিশেষ প্রতিনিধি, ঢাকা
রাজধানীর গুলশান-২, কাকলী ও বনানী এলাকায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগের অভিযানে ফুটপাত ও সড়ক দখল করে ব্যবসা পরিচালনার অভিযোগে ১১টি দোকানকে মোট ৭৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুর ২টা থেকে দিনব্যাপী এ অভিযান পরিচালনা করা হয়। ডিএমপি ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, গুলশান-২, কাকলী, বনানী, চেয়ারম্যানবাড়ি ও আমতলী রোড এলাকায় ফুটপাত ও সড়ক দখল করে ব্যবসা পরিচালনার দায়ে ১১টি দোকানের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়। এসময় আইন অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হলেও কাউকে গ্রেফতার করা হয়নি।
জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা এবং সড়কে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের উচ্ছেদ ও অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে ডিএমপি ট্রাফিক বিভাগ।