ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি ভাঙলেন শিক্ষার্থী

প্রতিনিধির নাম:
  • আপলোডের সময় : Monday, September 14, 2026,
ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি ভাঙলেন শিক্ষার্থী
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি ভাঙলেন শিক্ষার্থী

ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি ভাঙলেন শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক
আমার সকাল ২৪
ঢাকা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ঐতিহাসিক সংগ্রহশালায় পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর একটি ছবি ভাঙার ঘটনা ঘটেছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে আবু তৈয়ব হাবিলদার নামে এক শিক্ষার্থী ছবিটি ভেঙে ফেলেন।

আবু তৈয়ব হাবিলদার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উর্দু বিভাগের শিক্ষার্থী। তিনি ডাকসু সংগ্রহশালায় গিয়ে দেয়ালে থাকা জিন্নাহর ছবিটি নামিয়ে ফ্রেম ভেঙে এবং ছবি ছিঁড়ে ফেলেন বলে জানা গেছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

আবু তৈয়ব দীর্ঘ বিরতির পর আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ পান। তিনি চতুর্থ বর্ষের শিক্ষার্থী হিসেবে ২০২৫ সালের ডাকসু নির্বাচনে সহসভাপতি (ভিপি) পদে প্রার্থী হয়েছিলেন। ওই নির্বাচনে তিনি সবচেয়ে বয়স্ক ভিপি প্রার্থী হিসেবে আলোচনায় আসেন।

এর আগে ডাকসু সংগ্রহশালায় পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর আলোচিত ছবিটি যুক্ত করা হয়। ছবিটি প্রদর্শনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তা দ্রুত অপসারণের দাবি জানিয়েছিল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে খোরশেদ আলম (৩৭) নামের এক কারাবন্দী হাজতির… ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে খোরশেদ আলম (৩৭) নামের এক কারাবন্দী হাজতির…

সোমবার ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে ছাত্রদল দাবি করে, ১৯৪৮ সালের ২১ মার্চ তৎকালীন রেসকোর্স ময়দানে মুহাম্মদ আলী জিন্নাহ উর্দুকে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা করার ঘোষণা দিয়েছিলেন। এর প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রসমাজ তাৎক্ষণিকভাবে আন্দোলনে সোচ্চার হয়। ছাত্রদলের মতে, পরবর্তী সময়ে ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের চেতনা বিকাশে এ প্রতিবাদের ঐতিহাসিক ভূমিকা রয়েছে। সেই প্রেক্ষাপটে ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি প্রদর্শন ভাষা ও স্বাধীনতা আন্দোলনের ঐতিহ্যের প্রতি অবমাননা।

প্রেস বিজ্ঞপ্তিতে ডাকসুর বর্তমান নেতৃত্বের বিরুদ্ধেও বিভিন্ন অভিযোগ তোলে ছাত্রদল। সংগঠনটির দাবি, আবাসন সংকট নিরসন, শিক্ষার্থীদের অধিকার আদায় ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার ক্ষেত্রে বর্তমান পরিষদ ব্যর্থ হয়েছে। একই সঙ্গে ডাকসুকে নির্দিষ্ট রাজনৈতিক ও আদর্শিক এজেন্ডা বাস্তবায়নের হাতিয়ার হিসেবে ব্যবহারের অভিযোগও করা হয়।

ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেন, ডাকসু সংগ্রহশালা থেকে বাংলা ভাষার বিরোধিতাকারী হিসেবে পরিচিত জিন্নাহর ছবি অবিলম্বে অপসারণ করতে হবে। একই সঙ্গে ডাকসুকে কোনো নির্দিষ্ট রাজনৈতিক গোষ্ঠীর আদর্শচর্চার স্থান হিসেবে ব্যবহার বন্ধ করার দাবি জানান তারা।

তারা আরও বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক স্মারক ও চেতনা বিকৃত করার যেকোনো প্রচেষ্টা প্রতিহত করা হবে। বিশ্ববিদ্যালয়ের ইতিহাস, ঐতিহ্য ও প্রগতিশীল চেতনা রক্ষায় সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তোলার কথাও জানান তারা।

শেয়ার করুন:

লেখাটি আপনার কেমন লাগলো?

মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।

একটি মন্তব্য লিখুন

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত