ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে মির্জা ফয়সল আমিনের মনোনয়নপত্র দাখিল

  • আপলোডের সময় : Monday, September 28, 2026,
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে মির্জা ফয়সল আমিনের মনোনয়নপত্র দাখিল
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে মির্জা ফয়সল আমিনের মনোনয়নপত্র দাখিল

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে মির্জা ফয়সল আমিনের মনোনয়নপত্র দাখিল

মো. আরফান আলী
প্রতিনিধি, আমার সকাল ২৪
ঠাকুরগাঁও

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফয়সল আমিন মনোনয়নপত্র দাখিল করেছেন। রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে জেলা নির্বাচন কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. কামরুল ইসলামের কাছে তিনি মনোনয়নপত্র জমা দেন। এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ঠাকুরগাঁও-১ আসনটি ঠাকুরগাঁও সদর, রুহিয়া ও ভূল্লী এলাকা নিয়ে গঠিত। রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দায়িত্ব গ্রহণের পর সংবিধানের ৫০(৪) অনুচ্ছেদ অনুযায়ী আসনটি শূন্য হয়।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
৪৫তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের শিক্ষানবিশ সহকারী কমিশনারগণের… ৪৫তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের শিক্ষানবিশ সহকারী কমিশনারগণের…

মির্জা ফয়সল আমিন ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি এবং রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই। এর আগে উপনির্বাচনে বিএনপির মনোনয়ন পেতে তিনি দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন। পরে দলের পক্ষ থেকে তাঁকে প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়।

মনোনয়নপত্র দাখিলের সময় দলীয় নেতাকর্মীরা তাঁর সঙ্গে ছিলেন। এ সময় মির্জা ফয়সল আমিন বলেন, ঠাকুরগাঁওয়ের মানুষের জন্য কাজ করা এবং এলাকার উন্নয়নে ভূমিকা রাখাই তাঁর লক্ষ্য।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, ২৭ সেপ্টেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। ২৯ সেপ্টেম্বর মনোনয়নপত্র বাছাই, ৭ অক্টোবর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন এবং ৮ অক্টোবর প্রতীক বরাদ্দ দেওয়া হবে। আগামী ২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

এবারের উপনির্বাচনে মোট ছয়জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন বলে বাসস জানিয়েছে। ফলে মনোনয়নপত্র যাচাই-বাছাই ও প্রার্থিতা প্রত্যাহারের পর চূড়ান্ত প্রার্থী তালিকা নির্ধারিত হবে।

শেয়ার করুন:

লেখাটি আপনার কেমন লাগলো?

মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।

একটি মন্তব্য লিখুন

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত