ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনা, মাহিন্দ্র ট্রাক ক্ষতিগ্রস্ত
- আপলোডের সময় : Monday, October 5, 2026,

ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনা, মাহিন্দ্র ট্রাক ক্ষতিগ্রস্ত
মো. আরফান আলী, প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ে মাহিন্দ্র ট্রাক ও পেঁয়াজবোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মাহিন্দ্র ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।
আজ ভোর আনুমানিক ৪টা ২৫ মিনিটের দিকে ঠাকুরগাঁওয়ের ২৯ মাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, পঞ্চগড় জেলার ময়দানদিঘী এলাকা থেকে ভুট্টাবোঝাই একটি মাহিন্দ্র ট্রাক ঠাকুরগাঁওয়ের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে ঢাকা থেকে পেঁয়াজবোঝাই একটি ট্রাক আসার পথে ২৯ মাইল এলাকায় মাহিন্দ্র ট্রাকটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
সংঘর্ষের ফলে মাহিন্দ্র ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং গাড়িটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।
দুর্ঘটনার পর পেঁয়াজবোঝাই ট্রাকটি ঘটনাস্থলে না থেকে দ্রুত সেখান থেকে চলে যায় বলে জানা গেছে।



















লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।