ঠাকুরগাঁওয়ে ট্যাপেনটাডলসহ মাদক চক্রের দুই সদস্য গ্রেপ্তার

প্রতিনিধির নাম:
  • আপলোডের সময় : Monday, September 7, 2026,
ঠাকুরগাঁওয়ে ট্যাপেনটাডলসহ মাদক চক্রের দুই সদস্য গ্রেপ্তার
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
ঠাকুরগাঁওয়ে ট্যাপেনটাডলসহ মাদক চক্রের দুই সদস্য গ্রেপ্তার

ঠাকুরগাঁওয়ে ট্যাপেনটাডলসহ মাদক চক্রের দুই সদস্য গ্রেপ্তার

সাজ্জাদুর রহমান
বিশেষ প্রতিনিধি, আমার সকাল ২৪, দিনাজপুর

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল ও পীরগঞ্জ থানা পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ নেশাজাতীয় ট্যাবলেট ট্যাপেনটাডল ও নগদ টাকাসহ মাদক চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে চক্রের অপর এক সদস্য কৌশলে পালিয়ে যান।

শনিবার (৫ সেপ্টেম্বর) রাতে রাণীশংকৈল ও পীরগঞ্জ থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাতে রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারীর নেতৃত্বে এসআই নিতাই চন্দ্র রায়সহ পুলিশের একটি টহল দল উপজেলার লেহেম্বা ইউনিয়নের গোগর ঝাড়বাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে অভিযান চালায়।

এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে মো. মাসুদ রানা (২৯) নামে এক যুবককে আটক করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৩০ পিস ট্যাপেনটাডল ট্যাবলেট এবং মাদক বিক্রির ৬ হাজার ৬০০ টাকা উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
গ্যাস বিস্ফোরণে দগ্ধ চারজনেরই মৃত্যু গ্যাস বিস্ফোরণে দগ্ধ চারজনেরই মৃত্যু

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাসুদ রানা পুলিশকে জানান, তিনি পীরগঞ্জ থানার মিত্রবাটি (জোরাকবর) এলাকার শ্রী প্রদীপ দাসের কাছ থেকে এসব মাদক সংগ্রহ করেছিলেন।

তার দেওয়া তথ্যের ভিত্তিতে পীরগঞ্জ থানা পুলিশের সহায়তায় রাত ১০টার দিকে প্রদীপ দাসের বাড়িতে যৌথ অভিযান চালায় পুলিশ। এ সময় প্রদীপ দাসের শয়নকক্ষের খাট ও তোশকের নিচে তল্লাশি চালিয়ে ১ হাজার ২৪৫ পিস ট্যাপেনটাডল ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ৯৭ হাজার ২০০ টাকা উদ্ধার করা হয়।

অভিযানকালে ঘটনাস্থল থেকেই শ্রী প্রদীপ দাস (২০)কে গ্রেপ্তার করা সম্ভব হলেও তার ভাই শ্রী শ্যামল দাস (২২) কৌশলে পালিয়ে যান।

পুলিশের তথ্য অনুযায়ী, দুই অভিযানে মোট ১ হাজার ২৭৫ পিস ট্যাপেনটাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা মাদকের আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৫৫ হাজার টাকা। এ ছাড়া নগদ মোট ১ লাখ ৩ হাজার ৮০০ টাকা উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

শেয়ার করুন:

লেখাটি আপনার কেমন লাগলো?

মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।

একটি মন্তব্য লিখুন

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত