1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
ঠাকুরগাঁওয়ে সাজাপ্রাপ্ত কর্মী কারাগারে থেকেও তুলছেন বেতন-ভাতা - আমার সকাল ২৪ |
৩১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| মঙ্গলবার| বিকাল ৫:০৬|
ব্রেকিং নিউজ:
হবিগঞ্জে জেলা পরিষদ চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেলেন আহমেদ আলী মুকিব মালয়েশিয়া থেকে ২৭,৩০০ টন ডিজেল চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে ঠাকুরগাঁওয়ে কনস্টেবল নিয়োগ বিষয়ে জন-সচেতনতামূলক সভা অনুষ্ঠিত শেরপুর-৩: ধানের শীষ প্রার্থীর সমর্থনে বিশাল নির্বাচনী জনসভা চিকিৎসার অভাবে সংকটে আঁখি, এগিয়ে এলো উপজেলা প্রশাসন বগুড়ার নন্দীগ্রামে প্যানেল চেয়ারম্যানের কোটি টাকার অনিয়মের অভিযোগ সিংড়ায় তেল মজুদ: মুদি ব্যবসায়ীকে জরিমানা ১ লাখ টাকা কসবায় পুলিশ অভিযানে গাঁজা-ইয়াবা উদ্ধার, ৩ মাদক কারবারী গ্রেফতার ঠাকুরগাঁওয়ে সাজাপ্রাপ্ত কর্মী কারাগারে থেকেও তুলছেন বেতন-ভাতা নওগাঁর আত্রাইয়ে বান্দাইখাড়া পোস্ট অফিসে চরম দুরবস্থা, স্থায়ী ভবনের দাবিতে এলাকাবাসী বাউল সম্রাট শাহ আব্দুল করিম স্মরণে দিরাইয়ে দুই দিনব্যাপী লোক উৎসবের উদ্বোধন ভূমধ্যসাগরে নিহতদের পরিবারে ইউএনও বরকত উল্লাহ জগন্নাথপুরে ৫ পরিবারে শোকের মাতম ট্যাংকলরি শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার উত্তরের ৮ জেলায় জ্বালানি সরবরাহ শুরু বগুড়ায় ৮০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ঔষুধ ব্যবসায়ী গ্রেফতার চট্টগ্রামের এসপির পা ভাঙল, হেলিকপ্টারে ঢাকায় নেওয়া হলো সীতাকুন্ডে ২৫ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার বৃষ্টি হলেই যোগাযোগ বিচ্ছিন্ন, দুর্ভোগে দয়ামীর-দেওয়ানবাজার সড়ক মেলান্দহে সরকারি দপ্তর ও সেবাকেন্দ্র পরিদর্শনে জেলা প্রশাসক রামপাল প্রেস ক্লাবের সদস্য সচিব আমার সকাল ২৪-এর প্রতিনিধি আরিফ গজনবী ঈদ পরবর্তী শিক্ষার্থীদের সালামি দিল ন্যাশনাল গ্রামার স্কুল দিলারা হাফিজের মরদেহ ঢাকায়, আজ জানাজা সংকট পেরিয়ে সম্ভাবনার পথে বিসিআইসি ফের বাড়ল স্বর্ণের দাম: ডলারের দুর্বলতায় বাজারে উত্থান ডিবি গ্রেপ্তার করলো আলোচিত বরখাস্ত সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল আফজাল নাছের আখাউড়ায় সড়ক দুর্ঘটনায় লন্ড্রি ব্যবসায়ী নিহত কিশোরগঞ্জে নির্জন কুঁড়ে ঘরে জিরাতি কৃষকের মরদেহ উদ্ধার গাজীপুরে পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত বাগদাদের মার্কিন ঘাঁটিতে রকেট হামলা, বিমানে আগুন লেবাননে জাতিসংঘের শান্তিরক্ষী ঘাঁটিতে ইসরায়েলের হামলা, নিহত ১ ট্রাম্পের লক্ষ্য: ইরানের তেল ও পারমাণবিক সম্পদ দখল দেশের শিশুদের জন্য হামের বিপর্যয়: টিকাদানে বড় ধস, সংক্রমণ বেড়ে যাচ্ছে হাম কীভাবে ছড়ায়, জেনে নিন লক্ষণ ও প্রতিরোধ ইউক্রেনজুড়ে রুশ বোমা হামলা: নিহত ৫, পাল্টা হামলা জোরদার রামপাল প্রেসক্লাবে আহ্বায়ক কমিটি গঠন কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর, আহত ৪ রংপুরে পাওনা টাকা নিয়ে নারী হত্যা: প্রধান দুই আসামি গ্রেফতার যশোরে তেল মজুদ রেখেও বিক্রি বন্ধ: যাত্রিক ফিলিং স্টেশনকে ৪০ হাজার টাকা জরিমানা রামপাল সরকারি কলেজ নদীভাঙনের হুমকিতে, জরুরি পদক্ষেপের দাবি সমুদ্রে ডুবে অভিনেতা রাহুল অরুণোদয়-এর মৃত্যু, শোকে স্তব্ধ টলিউড সারাদেশে হামে ১০০ শিশুর মৃত্যু: প্রধানমন্ত্রীর তড়িৎ পদক্ষেপ

ঠাকুরগাঁওয়ে সাজাপ্রাপ্ত কর্মী কারাগারে থেকেও তুলছেন বেতন-ভাতা

মো. আরফান আলী
  • আপলোডের সময় : মঙ্গলবার, মার্চ ৩১, ২০২৬,
ঠাকুরগাঁওয়ে সাজাপ্রাপ্ত কর্মী কারাগারে থেকেও তুলছেন বেতন-ভাতা
ঠাকুরগাঁওয়ে সাজাপ্রাপ্ত কর্মী কারাগারে থেকেও তুলছেন বেতন-ভাতা

ঠাকুরগাঁওয়ে সাজাপ্রাপ্ত কর্মী কারাগারে থেকেও তুলছেন বেতন-ভাতা

মো. আরফান আলী, ঠাকুরগাঁও প্রতিনিধি :
ঠাকুরগাঁওয়ের জাবরহাট-বৈরচুনা ইউনিয়ন ভূমি অফিসের এক কর্মী (অফিস সহায়ক) রবি রায় দুই বছরের সাজা ভোগ করেও নিয়মিত বেতন-ভাতা উত্তোলন করছেন—এমন চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে।

জেলা প্রশাসনের (রাজস্ব) অধীন ওই কর্মী তিনটি পৃথক মামলায় দণ্ডিত হয়ে প্রায় এক বছর ধরে কারাগারে রয়েছেন। কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী চাকরি স্থগিত হওয়ার কথা থাকলেও তার ক্ষেত্রে তা কার্যকর হয়নি।

অনুসন্ধানে জানা যায়, গত বছরের ২২ এপ্রিল ঠাকুরগাঁও যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত পৃথক মামলায় তাকে দুই বছরের কারাদণ্ড দেন। বর্তমানে তিনি কারাভোগ করছেন। তবুও প্রতি মাসে তার নামে বেতন-ভাতা উত্তোলন করা হচ্ছে।

এ ঘটনায় স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরের কার্যক্রম নিয়ে প্রশ্ন উঠেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কর্মকর্তা জানান, সরকারি বিধি অনুযায়ী দণ্ডপ্রাপ্ত কোনো কর্মচারীর বেতন চালু থাকার সুযোগ নেই। যদি এমন হয়ে থাকে, তবে তা গুরুতর অনিয়ম এবং এর পেছনে প্রভাব বা দুর্নীতির সংশ্লিষ্টতা থাকতে পারে।

জাবরহাট-বৈরচুনা ইউনিয়ন ভূমি অফিসের ভূমি কর্মকর্তা মো. সোহরাওয়ার্দী বলেন, “রবি দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।”

এ বিষয়ে পীরগঞ্জ উপজেলা ভূমি অফিসের কর্মকর্তারা কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এন এম ইশফাকুল কবীর বলেন, “বিষয়টি আমরা জানি। তিনি নিয়মিত বেতন-ভাতা পাচ্ছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।”

মানবাধিকারকর্মী নূর আফতাবুল বলেন, “যারা নিয়মের কথা বলেন, তারাই যদি অনিয়ম করেন, তবে তা অত্যন্ত উদ্বেগজনক। এ ধরনের ঘটনা প্রশাসনে স্বচ্ছতা ও জবাবদিহিতার ঘাটতি তুলে ধরে। বিষয়টি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া জরুরি।”

ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) গোলাম ফেরদৌস বলেন, “বিষয়টি আমাদের জানা আছে। নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper