ট্রাফিক আইন, সড়ক ব্যবহার, ব্যবস্থাপনা ও নিরাপদ সড়ক নিশ্চিতকরণে…
- আপলোডের সময় : Wednesday, November 4, 2026,

ট্রাফিক আইন, সড়ক ব্যবহার, ব্যবস্থাপনা ও নিরাপদ সড়ক নিশ্চিতকরণে…
Md Abu Saleh Riaj, স্টাফ রিপোর্টার
অদ্য সকাল ১০:০০ ঘটিকায় নোয়াখালী ট্রাফিক বিভাগের আয়োজনে নতুন স্থানে স্থানান্তরিত ট্রাফিক অফিস, নোয়াখালী ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন নোয়াখালী জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব এন এম নাসিরুদ্দিন মহোদয়।
পরবর্তীতে ট্রাফিক আইন, সড়ক ব্যবহার ও ব্যবস্থাপনা এবং নিরাপদ সড়ক নিশ্চিতকরণে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক সচেতনতামূলক আলোচনা সভা ও ভালো কাজের স্বীকৃতিস্বরূপ স্বেচ্ছাসেবকদের সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মহোদয় ট্রাফিক আইন মেনে চলা, সড়কে শৃঙ্খলা বজায় রাখা, যানবাহন চলাচলে নির্ধারিত নিয়ম-নীতি অনুসরণ এবং সড়ক দুর্ঘটনা প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি নিরাপদ সড়ক নিশ্চিতকরণে চালক, যাত্রী ও পথচারীদের নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন এবং ট্রাফিক আইন যথাযথভাবে অনুসরণের আহ্বান জানান।
উল্লেখ্য, শারদীয় দুর্গোৎসব-২০২৬ উপলক্ষে যানজট নিরসন, সড়কে শৃঙ্খলা রক্ষা এবং জনসাধারণের নিরাপদ ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করায় স্বেচ্ছাসেবকদের অভিনন্দন জানান পুলিশ সুপার।
এ সময় উৎসবকে সুশৃঙ্খল, নিরাপদ ও জনবান্ধব রাখতে তাঁদের অবদানের স্বীকৃতিস্বরূপ নোয়াখালী ট্রাফিক বিভাগের পক্ষ থেকে স্বেচ্ছাসেবকদের অভিনন্দনপত্র ও সম্মাননা প্রদান করা হয়।
উক্ত সভায় জনাব আবু তৈয়ব মোঃ আরিফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), নোয়াখালী এবং ট্রাফিক বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ ও সদস্যবৃন্দ, স্বেচ্ছাসেবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।



















লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।