1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
টেন্ডার না পেয়ে স্বাস্থ্য কর্মকর্তাকে হুমকির অভিযোগ, কিশোরগঞ্জ হাসপাতালে চিকিৎসা বন্ধ - আমার সকাল ২৪ |
১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| সন্ধ্যা ৭:০১|
ব্রেকিং নিউজ:
ইটভাটার পুকুর থেকে কিশোরীর মরদেহ উদ্ধার জ্বালানিসংকটে বন্ধ ইছামতী নদী খননের কাজ, লোকসানের শঙ্কা ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, এক স্টেশনেই অপেক্ষায় ১ হাজার ১১ যানবাহন হজযাত্রীদের সেবা না করতে পারলে আমাদের পদত্যাগ করা উচিত: ধর্মমন্ত্রী রেশনিংয়ের প্রভাবে সিলেটে জ্বালানি সরবরাহে সংকট, বাড়ছে উদ্বেগ মতলব দক্ষিণে ইয়াবা ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার পার্বতীপুরে সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের বিক্ষোভ সমাবেশ তাজপুরে প্যারাডাইস মেডিকেল কমপ্লেক্সে অনিয়মের অভিযোগ, তদন্ত কমিটি গঠন গোপালগঞ্জে হামের প্রকোপ বাড়ছে, লোডশেডিংয়ে চিকিৎসা সেবা ব্যাহত ইরান যুদ্ধের প্রভাবে মধ্যপ্রাচ্যে জ্বালানি অবকাঠামো ক্ষতি ৫৮ বিলিয়ন ডলার ছাড়াতে পারে ছুটির দিনে পাম্পে দীর্ঘ সারি, অলিগলিতেও ছড়িয়ে পড়ছে যানজট শাহজাদপুরে সীমানা বিরোধে ৫ বছরের শিশু নিহত, চাচাদের বিরুদ্ধে হত্যার অভিযোগ রাতের আঁধারে ডাকাতির প্রস্তুতি: অস্ত্রসহ ৩ জন গ্রেফতার ১৫ মাসের শিশুকে ব্যবহার করে ইয়াবা পাচার, নোয়াখালীতে দুই নারী গ্রেফতার  ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানা পুলিশের পৃথক অভিযানে ৩৪ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার চাঁদপুরের মতলব দক্ষিণে প্রতিবন্ধী ও দুস্থদের মাঝে মানবিক সহায়তা বিতরণ মতলবে কলেজ শিক্ষকের বাসায় দুর্ধর্ষ চুরি, ১০ ভরি স্বর্ণ- লক্ষাধিক টাকা লুট ডিএমপির মার্চ-২০২৬ মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা সাংবাদিক ও সেবাগ্রহীতাকে পিটিয়ে তালাবদ্ধ করার অভিযোগ নবীনগর ভূমি কর্মকর্তার বিরুদ্ধে নীলফামারীতে ডিবি পুলিশের অভিযানে ১২ পুরিয়া হেরোইনসহ আটক ৩ ঝিকরগাছায় ট্রান্সফরমার চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা দুই চোর ঝিকরগাছায় এমআর টিকাদান ক্যাম্পেইন সফল করতে কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত ভাঙ্গুড়ায় এমআর টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত তুরস্কে স্কুলে ঢুকে ছাত্রের গুলি, শিক্ষকসহ নিহত ৯ ঝিকরগাছায় নবাগত ইউএনওকে শিক্ষক–কর্মচারী সমিতির ফুলেল শুভেচ্ছা নোয়াখালীতে যাত্রীবাহী বাসে ৩ কেজি গাঁজাসহ আটক ১ নোয়াখালীতে বসতবাড়িতে লুকিয়ে রাখা ১২০০ লিটার পেট্রোল উদ্ধার, গ্রেপ্তার ৩ প্রাইভেটকার হতে চোরাচালানকৃত মালামাল উদ্ধারসহ ২ চোরাকারবারি গ্রেফতার নবীনগরে কোমল পানীয়তে রাসায়নিক মিশিয়ে কিশোর হত্যা অভিযোগ, আটক ১ নোয়াখালীতে অদিতা হত্যা মামলার রায় পিছিয়ে ২৯ এপ্রিল নোয়াখালীতে পূর্ব শত্রুতার জেরে বৃদ্ধা নারীকে মারধরের অভিযোগ মঠবাড়িয়ায় কেন্দ্রীয় মন্দিরের পেছনের খাল দখল ও দূষণে জনদুর্ভোগ চরমে কুয়াকাটায় ভেসে এলো ৪০ কেজির মৃত অলিভ রিডলি কচ্ছপ, উদ্বেগ পরিবেশবিদদের বেতন কম, প্রতিবাদে অফিসে ৫ ঘণ্টা ঘুমিয়ে তরুণী—চীনে ভাইরাল ঘটনা ঝিকরগাছার হাজিরবাগে ৮০০ লিটার অবৈধ ডিজেল জব্দ, এক ব্যক্তি অর্থদণ্ডিত ঢাবির বাস দুর্ঘটনায় আহত ৮, রাজধানীতে চাঞ্চল্য মার্কিন অবরোধে হরমুজে ফিরে গেল ট্যাংকার ‘রিচ স্টারি’ বরগুনা সদর উপজেলার কালিরতবক থেকে ফরাজির পোল পর্যন্ত রাস্তা সংস্কার কাজে অনিয়মের অভিযোগ নলজুর নদীর সেতু দেবে যাওয়ায় সুনামগঞ্জ–জগন্নাথপুর–ঢাকা মহাসড়কে যান চলাচল বন্ধ নোয়াখালীর কোম্পানীগঞ্জে র‍্যাবের অভিযানে বিপুল বিদেশি মদ উদ্ধার, আটক ১

টেন্ডার না পেয়ে স্বাস্থ্য কর্মকর্তাকে হুমকির অভিযোগ, কিশোরগঞ্জ হাসপাতালে চিকিৎসা বন্ধ

প্রতিনিধির নাম:
  • আপলোডের সময় : রবিবার, মার্চ ১৫, ২০২৬,
টেন্ডার না পেয়ে স্বাস্থ্য কর্মকর্তাকে হুমকির অভিযোগ, কিশোরগঞ্জ হাসপাতালে চিকিৎসা বন্ধ
টেন্ডার না পেয়ে স্বাস্থ্য কর্মকর্তাকে হুমকির অভিযোগ, কিশোরগঞ্জ হাসপাতালে চিকিৎসা বন্ধ

টেন্ডার না পেয়ে স্বাস্থ্য কর্মকর্তাকে হুমকির অভিযোগ, কিশোরগঞ্জ হাসপাতালে চিকিৎসা বন্ধ

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি:
নীলফামারীর কিশোরগঞ্জে কাজের টেন্ডার না পেয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নীল রতন দেবকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হাসানুর রহমানসহ কয়েকজনের বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদে বুধবার সকাল থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ও নার্সরা কর্মবিরতি পালন করছেন।

বুধবার (১১ মার্চ) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, চিকিৎসক ও নার্সদের কর্মবিরতির কারণে হাসপাতালে চিকিৎসা কার্যক্রম প্রায় বন্ধ রয়েছে। এতে চিকিৎসা নিতে আসা অনেক রোগী সেবা না পেয়ে ফিরে যাচ্ছেন।

জানা গেছে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খাদ্যসামগ্রী সরবরাহের জন্য টেন্ডার বিজ্ঞপ্তি প্রকাশ করা হলে প্রায় ১০টি ঠিকাদারি প্রতিষ্ঠান এতে অংশ নেয়। পরে ‘বাঁধন ট্রেডার্স’ নামে একটি প্রতিষ্ঠান কাজটি পায়। এতে ‘মেধা কনস্ট্রাকশন’ নামের একটি প্রতিষ্ঠান টেন্ডার না পেয়ে ক্ষোভ প্রকাশ করে।

অভিযোগ রয়েছে, গতকাল সকাল ১০টার দিকে মেধা কনস্ট্রাকশনের স্বত্বাধিকারী আলমাস উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হাসানুর রহমানসহ কয়েকজনকে সঙ্গে নিয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার কক্ষে যান। সেখানে কেন ওই প্রতিষ্ঠানকে কাজ দেওয়া হয়নি—এ বিষয়ে জানতে চান। একপর্যায়ে তারা ক্ষিপ্ত হয়ে স্বাস্থ্য কর্মকর্তার টেবিল চাপড়ে বিভিন্ন ধরনের হুমকি দেন।

চিকিৎসা নিতে আসা মতিউর রহমান বলেন, “সকালে হাসপাতালে চিকিৎসা নিতে এসেছিলাম। কিন্তু চিকিৎসক না থাকায় ফিরে যেতে হচ্ছে। শুনেছি স্বাস্থ্য কর্মকর্তাকে হুমকি দেওয়ার ঘটনায় চিকিৎসকরা কর্মবিরতি পালন করছেন।”

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ক্যাশিয়ার বুলবুল আহমেদ বলেন, “গতকাল সকালে আমরা স্বাস্থ্য কর্মকর্তার কক্ষে হাসপাতালের একটি বিষয় নিয়ে আলোচনা করছিলাম। এ সময় হঠাৎ করে হাসানুর রহমানসহ কয়েকজন এসে টেন্ডার না পাওয়ার বিষয় নিয়ে স্বাস্থ্য কর্মকর্তাকে বিভিন্নভাবে হুমকি দেন। তারা টেন্ডার স্থগিত করে তাদের প্রতিষ্ঠানের নামে দেওয়ার দাবিও জানান।”

হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স লিপি বেগম বলেন, “স্বাস্থ্য কর্মকর্তাকে হুমকি দেওয়ার প্রতিবাদে আজ আমরা সবাই কর্মবিরতি পালন করছি। যতক্ষণ পর্যন্ত ঘটনার সঠিক বিচার না হবে, ততক্ষণ আমরা কাজে ফিরব না।”

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নীল রতন দেব বলেন, “টেন্ডারটি সব নিয়ম মেনে করা হয়েছে। কিন্তু একটি ঠিকাদারি প্রতিষ্ঠান টেন্ডার না পেয়ে আমার কক্ষে এসে আমাকে বিভিন্নভাবে হুমকি দেয়। সেখানে উপস্থিত দুইজনকে আমি চিনি—একজন হাসানুর রহমান এবং আরেকজন লিওন। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি।”

তবে অভিযোগ অস্বীকার করে উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হাসানুর রহমান বলেন, “আমি কোনো ধরনের চাঁদাবাজি বা টেন্ডারবাজির সঙ্গে জড়িত নই। হাসপাতালে বিভিন্ন অনিয়মের বিষয়ে কথা বলেছি মাত্র।”

এ বিষয়ে কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বলেন, “এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। সেখানে কয়েকজনের নাম উল্লেখ রয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

প্রসঙ্গত, এ ঘটনার প্রতিবাদে দোষীদের আইনের আওতায় আনার দাবিতে চিকিৎসক ও নার্সরা মানববন্ধনও করেছেন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper