টেকনাফে সাবেক ইউপি সদস্য ইউনুছ হত্যা: ১০ মাসেও শেষ হয়নি তদন্ত, আসামিদের গ্রেপ্তারের দাবি

, স্টাফ রিপোর্টার
  • আপলোডের সময় : Wednesday, October 7, 2026,
টেকনাফে সাবেক ইউপি সদস্য ইউনুছ হত্যা: ১০ মাসেও শেষ হয়নি তদন্ত, আসামিদের গ্রেপ্তারের দাবি
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
টেকনাফে সাবেক ইউপি সদস্য ইউনুছ হত্যা: ১০ মাসেও শেষ হয়নি তদন্ত, আসামিদের গ্রেপ্তারের দাবি

টেকনাফে সাবেক ইউপি সদস্য ইউনুছ হত্যা: ১০ মাসেও শেষ হয়নি তদন্ত, আসামিদের গ্রেপ্তারের দাবি

কক্সবাজার স্টাফ রিপোর্টার: আবদুর রহিম

কক্সবাজারের টেকনাফে সাবরাং ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ও স্থানীয় ক্রীড়া সংগঠক মো. ইউনুছ সিকদার হত্যাকাণ্ডের ১০ মাস পার হলেও মামলার তদন্তে দৃশ্যমান অগ্রগতি না থাকায় ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন তাঁর পরিবারের সদস্যরা। দাওয়াতের কথা বলে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে তাঁকে হত্যা করা হয়েছে দাবি করে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানিয়েছেন স্বজনরা।

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, ২০২৫ সালের ৪ নভেম্বর রাতে দাওয়াতের কথা বলে বাড়ি থেকে ডেকে নেওয়া হয় ইউনুছ সিকদারকে। পরদিন ৫ নভেম্বর হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালী এলাকার একটি সেতুর নিচ থেকে তাঁর ভাসমান মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী কোহিনুর আক্তার বাদী হয়ে টেকনাফ মডেল থানায় আটজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৭ থেকে ৮ জনকে আসামি করে হত্যা মামলা করেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
স্থান ও পাত্র ভেদে শৌচাগারের নামকরণের বৈচিত্র্য স্থান ও পাত্র ভেদে শৌচাগারের নামকরণের বৈচিত্র্য

নিহতের পরিবারের অভিযোগ, মামলার প্রধান আসামিরা এলাকায় প্রভাবশালী। তাঁদের অনেকের বিরুদ্ধে একাধিক মাদক ও অস্ত্র মামলা থাকায় স্থানীয় সাধারণ মানুষ ভয়ে মুখ খুলতে পারছেন না। পরিবারের দাবি, মামলার কয়েকজন আসামি এখনও প্রকাশ্যে ঘোরাফেরা করলেও তাদের সবাইকে আইনের আওতায় আনা হয়নি।

এদিকে, আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ, টেকনাফ উপজেলা শাখার নেতৃবৃন্দও হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। একই সঙ্গে ইউনুছ সিকদারের ব্যবহৃত নিখোঁজ মোবাইল ফোন ও গাড়ি উদ্ধারেরও দাবি জানান তারা।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

মামলার তদন্ত কর্মকর্তা টেকনাফ থানার এসআই মিজানুর রহমান জানান, এ পর্যন্ত এজাহারনামীয় আসামিসহ তিনজনকে আটক করা হয়েছিল। তাদের মধ্যে একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বাকি পলাতক আসামিদের জামিন বাতিল হয়েছে এবং তাদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মামলার তদন্ত কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। খুব শিগগিরই আদালতে চূড়ান্ত অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করা হবে বলে জানান তিনি।

শেয়ার করুন:

লেখাটি আপনার কেমন লাগলো?

মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।

একটি মন্তব্য লিখুন

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত