1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
টেকনাফে বিজিবির অভিযানে দেড় লাখ ইয়াবা জব্দ - আমার সকাল ২৪ |
১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| সকাল ৬:২৮|
ব্রেকিং নিউজ:
রাতে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা সুরা হাশরের শেষ তিন আয়াতের ফজিলত সবার জন্য দ্রুতগতির ইন্টারনেট নিশ্চিত করতে চায় সরকার ৪১-এ মা হচ্ছেন দিব্যাঙ্কা ত্রিপাঠী ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন ৪নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী সেলিম আহমদ সীতাকুণ্ডে কাভার্ডভ্যানের চাপায় মা-মেয়ের মৃত্যু দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ প্রকল্পে জেলেদের মাঝে ছাগল, খাদ্য ও ঔষধ বিতরণ মঠবাড়িয়ায় খাবার পানির পুকুরে বিষ প্রয়োগ, ভেসে উঠলো চাষের মাছ নাসার বিজ্ঞানী গোদাগাড়ীর কৃতী সন্তান ড. রেজাউল হক আর নেই গোদাগাড়ীতে কোটি টাকার হেরোইনসহ কিশোর আটক সালথায় ফেরার পথে এসএসসি পরীক্ষার্থীকে মারধরের অভিযোগ, অনিশ্চিত হয়ে পড়েছে বাকি পরীক্ষা নলছিটিতে পুত্রবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে শ্বশুর আটক মাদারীপুরে হামে আক্রান্ত ছাড়িয়েছে ৩৬৫, হাসপাতালে ভর্তি ৩২ শিশু মাদারীপুরে মাদক মামলায় নারীসহ ৩ জনকে কারাদণ্ড শাহ আলী মাজারের ঘটনার পর মুফতি হাফিজ আহমদ নিজামী শাফির স্ট্যাটাসে আলোচনা মাদারগঞ্জে গভীর রাতে হামলা: মেয়ের কান কেটে দুল ছিনতাই, নগদ টাকা ও স্বর্ণালংকার লুটের অভিযোগ নোয়াখালীতে ডেঙ্গু, নিউমোনিয়া ও জলাতঙ্ক রোগ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত সংসদ সদস্য বীথিকা বিনতে হোসাইনের সাথে কমলনগর উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের সৌজন্য সাক্ষাৎ মাদারগঞ্জে র‍্যাবের অভিযান: ৪৬ বস্তা ভিজিডির চাল উদ্ধার, সিন্ডিকেট সদস্যরা পলাতক মাদারগঞ্জে ধানক্ষেতে বজ্রপাতে ছাত্রশক্তি নেতার মর্মান্তিক মৃত্যু আলীকদমে হামের উপসর্গ ও ডায়রিয়ায় নববধূর মৃত্যু সায়্যিদ আহমদ শহীদ বেরলভী (র.) স্মরণে বালাকোট সম্মেলন অনুষ্ঠিত রায়পুরে বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় প্রতিবেশীর পানির লাইন বন্ধের অভিযোগ, সংবাদ সম্মেলন অপরাধীদের ধরতে বিভিন্ন পয়েন্টে বিজিবির চেকপোস্ট বিছনাকান্দি পর্যটন এলাকায় নিখোঁজ শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আল্লাহর মেহমান হয়ে মক্কায় পৌঁছালেন ৫৭ হাজারের বেশি হজযাত্রী ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগের লিখিত পরীক্ষা উপলক্ষে নোয়াখালীতে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত নিরাপদ কোরবানির পশুর নিশ্চয়তায় বাকেরগঞ্জে স্টেরয়েডবিরোধী অভিযান, ৩ জনকে জরিমানা নান্দাইলে বিলীনপ্রায় তামাক ব্যবসা আঁকড়ে জীবিকার সংগ্রামে আবুল কাসেম মাইজদী পৌর বাজারে বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান, জরিমানা ৯ হাজার টাকা লবণের ট্রাকে ১ লাখ ইয়াবা উদ্ধার, আটক ২ জনবান্ধব পুলিশিংয়ে পেশাদারিত্বের আহ্বান: এসএমপির বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত ফতুল্লায় ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে ডিশ ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা সোনারগাঁয়ে সংঘবদ্ধ ডাকাতদের হামলায় স্বামী নিহত, স্ত্রী আহত ধামইরহাট সরকারি এম এম ডিগ্রি কলেজে ছাত্রদলের মতবিনিময় ও বিদায় অনুষ্ঠান রায়পুরে মেঘনায় ইলিশ নেই, হতাশ জেলে পরিবার ত্বকে গোলাপ জল ব্যবহারের নিয়ম ও উপকারিতা বান্দরবানে নদীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ভূমি কর্মকর্তা নিহত গাজীপুরে নদীতে ডুবে প্রাণ গেল ২ বন্ধুর

টেকনাফে বিজিবির অভিযানে দেড় লাখ ইয়াবা জব্দ

কামরুল ইসলাম
  • আপলোডের সময় : শুক্রবার, ডিসেম্বর ১৯, ২০২৫,
টেকনাফে বিজিবির অভিযানে দেড় লাখ ইয়াবা জব্দ
টেকনাফে বিজিবির অভিযানে দেড় লাখ ইয়াবা জব্দ

টেকনাফে বিজিবির অভিযানে দেড় লাখ ইয়াবা জব্দ

টেকনাফ প্রতিনিধি: কামরুল ইসলাম

কক্সবাজারের টেকনাফ সীমান্ত এলাকায় বিশেষ মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) পরিচালিত অভিযানে মোট ১ লক্ষ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

বিজিবি সূত্র জানায়, বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ভোররাত আনুমানিক ৪টার দিকে হ্নীলা বিওপির অধীন একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার বিআরএম-১২ থেকে প্রায় ৫০০ গজ দক্ষিণ-পূর্ব দিকে এবং সংশ্লিষ্ট বিওপি থেকে আনুমানিক ২ কিলোমিটার দক্ষিণে অবস্থিত আনোয়ার প্রজেক্ট এলাকায় কৌশলগত অবস্থান গ্রহণ করে।

ভোর আনুমানিক ৫টার দিকে মিয়ানমার সীমান্ত থেকে এক ব্যক্তিকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখা যায়। টহল দল তাকে চ্যালেঞ্জ করলে সে তার হাতে থাকা কালো রঙের একটি প্লাস্টিক পলিব্যাগ ফেলে নাফ নদী অতিক্রম করে মিয়ানমারের ভেতরে পালিয়ে যায়।

পরবর্তীতে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত পলিব্যাগের ভেতর থেকে নীল রঙের বায়ুরোধী ১৫টি প্যাকেট উদ্ধার করা হয়। এসব প্যাকেট থেকে মোট ১,৫০,০০০ (এক লক্ষ পঞ্চাশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। দীর্ঘ সময় তল্লাশি চালানো হলেও এ ঘটনায় আর কোনো অবৈধ সামগ্রী বা সংশ্লিষ্ট কাউকে আটক করা সম্ভব হয়নি।

উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন, পিএসসি বিষয়টি নিশ্চিত করে জানান, পালিয়ে যাওয়া মাদক চোরাকারবারীদের শনাক্ত ও গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবা আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

তিনি আরও বলেন, বিজিবি শুধু সীমান্ত পাহারার দায়িত্বেই সীমাবদ্ধ নয়; মাদকসহ সব ধরনের চোরাচালান প্রতিরোধে তারা সর্বদা কঠোর অবস্থানে রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনস্থ উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) প্রতিষ্ঠালগ্ন থেকেই সীমান্ত সুরক্ষা, মাদক দমন ও অবৈধ চোরাচালান প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper