টিসিবি কার্ড থেকে ৫৯ লাখ অযোগ্য সুবিধাভোগী বাদ: বাণিজ্যমন্ত্রী
- আপলোডের সময় : Thursday, September 17, 2026,

টিসিবি কার্ড থেকে ৫৯ লাখ অযোগ্য সুবিধাভোগী বাদ: বাণিজ্যমন্ত্রী
ডেস্ক রিপোর্ট
আমার সকাল ২৪
ঢাকা
ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) কার্ডধারীদের তালিকা থেকে ৫৯ লাখ অযোগ্য সুবিধাভোগীকে বাদ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর কারওয়ান বাজারে ‘ডিজিটাল ট্রান্সফরমেশন অব টিসিবি’ কার্যক্রমের উদ্বোধন শেষে তিনি এ তথ্য জানান।
বাণিজ্যমন্ত্রী বলেন, ৫৯ লাখ অযোগ্য সুবিধাভোগীকে বাদ দিয়ে প্রকৃত সুবিধাভোগীদের টিসিবি কার্ড দেওয়া হয়েছে। এর মাধ্যমে সরকারি সুবিধা প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছানোর ব্যবস্থা করা হয়েছে।
তিনি বলেন, পণ্যের সরবরাহব্যবস্থায় এখনো পুরোপুরি স্থিতিশীলতা আসেনি। ফলে উৎপাদন পর্যায় থেকে খুচরা বাজার পর্যন্ত দামের যে বড় পার্থক্য রয়েছে, তা গ্রহণযোগ্য নয়।
টিসিবির কার্ড হারিয়ে যাওয়া বা নষ্ট হওয়ার বিষয়ে মন্ত্রী বলেন, কার্ড হারিয়ে গেলেও যাতে সুবিধাভোগীরা পণ্য কেনা থেকে বঞ্চিত না হন, সে ব্যবস্থা করা হবে। ডিজিটাল পদ্ধতির মাধ্যমে এ সেবা আরও সহজ করা হবে।
ডিলার নিয়োগ প্রসঙ্গে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, অনলাইনে ডিলার নিয়োগের ব্যবস্থা চালু করা হবে। প্রয়োজনের তুলনায় আবেদনকারীর সংখ্যা বেশি হলে ডিজিটাল পদ্ধতিতে লটারির মাধ্যমে ডিলার নির্বাচন করা হবে।



















লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।