1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন বেড়ে ১৭৯ মেগাওয়াট - আমার সকাল ২৪ |
ব্রেকিং নিউজ:
ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান হলেন মোহসেন রেজাই পাকিস্তান-তুরস্ক-সৌদি নিরাপত্তা চুক্তি নিয়ে ইরানের প্রতিক্রিয়া ‘ইরানিরা পেশাদার দাবাড়ু’, ট্রাম্পকে তেহরানের জবাব কুমিল্লার দেবিদ্বারে যুবলীগ নেতা সাদ্দাম মুন্সী গ্রেপ্তার ক্ষমতা কারও জন্য চিরস্থায়ী নয়: ডা. শফিকুর রহমান হবিগঞ্জে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ তিনটি গ্রাম নিয়ে ‘এসডিজি ভিলেজ’ পাইলট প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ইস্যু থাকবেই, আলোচনায় সমাধান হবে: ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী দিনাজপুর বোর্ডে প্রথম চিরিরবন্দর আইডিয়াল রেসিডেন্সিয়াল মডেল স্কুল, ২৪২ শিক্ষার্থীর সবাই জিপিএ-৫ সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩২ সিলেট বোর্ডে এসএসসিতে কমেছে পাসের হার, তবে বেড়েছে জিপিএ-৫ ছেলেকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে কী উত্তর পেলেন পরী? আজ মা পরীরও জন্মদিন পাহাড়ের দেশে অপু-মুর্তজার ‘শিকার’, নারিকেল ভেঙে শুভ সূচনা ৪.১১ জিপিএ পেয়ে পাস, ফল জানার আগেই চলে গেলেন না ফেরার দেশে গাইবান্ধায় জামায়াত কর্মী ও শিবির নেতার কবর জিয়ারত করলেন ডা. শফিকুর রহমান পাসের হারে এগিয়ে মেয়েরা, ছেলেদের চেয়ে ১ লাখ ৭ হাজার বেশি ছাত্রী উত্তীর্ণ এসএসসি ২০২৬: কোন বোর্ডে পাসের হার কত এসএসসিতে মানবিক বিভাগে পাসের হার ৫০ শতাংশের নিচে, বিজ্ঞান বিভাগে ৮০.৬৪% এসএসসির ফল পুনর্নিরীক্ষণ আবেদন ১১ আগস্ট থেকে, চলবে ১৭ আগস্ট পর্যন্ত মন খুলে গান গাওয়া যায়, পরীক্ষার খাতায় নম্বর দেওয়া যায় না: শিক্ষামন্ত্রী সিলেটের আলহাজ্ব অছিয়ত আলী করিমুন্নেছা হাফিজিয়া দাখিল মাদ্রাসায় ৮৮.২৪ শতাংশ পাস নোয়াখালীতে অতিরিক্ত লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন, বিদ্যুৎ-গ্যাস সংকটে চরম দুর্ভোগ রাজশাহী বোর্ডে ৭ বছরের মধ্যে এসএসসিতে সর্বনিম্ন ফলাফল বাবাকে শেষ বিদায় জানালেন লিওনেল মেসি শুধু সন্তান জন্ম দিতে বছরে কত মানুষ যুক্তরাষ্ট্রে যান? হরমুজ প্রণালি খুললেই ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তির দাবি ছাড়বেন ট্রাম্প গ্রিনল্যান্ডে অনুমতি ছাড়া তেল অনুসন্ধানের সরঞ্জাম, ট্রাম্প-সংশ্লিষ্ট কোম্পানিকে সতর্কবার্তা ইরানের সঙ্গে যুদ্ধে যুক্তরাষ্ট্র ‘হেরে গেছে’: মার্কিন সিনেটর ট্রাম্প চাইলেও গাজা পরিকল্পনা মানছেন না নেতানিয়াহু অনেকে ২৯ বছর বয়সেই রাষ্ট্রক্ষমতা দখলে ব্যাকুল: মুক্তিযুদ্ধ মন্ত্রী রাষ্ট্রপতি পদে ১১ দলীয় ঐক্যের মনোনয়নপত্র সংগ্রহ রাষ্ট্রপতি নির্বাচনে গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরিয়ে আনতে চায় জামায়াত ডেন্টাল ডিপ্লোমাধারীদের ৪ দফা দাবিতে সংবাদ সম্মেলন, ঘোষণা কর্মসূচি প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক সিভিল জজ সামিউল হকের মৃত্যুতে আইনমন্ত্রীর শোক সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির মরদেহ দেশে ফেরাতে সরকারের উদ্যোগ রোয়াংছড়িতে বৃক্ষরোপণ ও ২০ হাজার চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত বৈভব কি সত্যিই ১৫? বয়স বিতর্কে মুখ খুললেন ব্রেট লি বাংলাদেশ সফরে ভারত আসছে না? সিরিজ স্থগিতের শঙ্কা

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন বেড়ে ১৭৯ মেগাওয়াট

প্রতিনিধির নাম:
  • আপলোডের সময় : Saturday, July 11, 2026,
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন বেড়ে ১৭৯ মেগাওয়াট
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন বেড়ে ১৭৯ মেগাওয়াট

 

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন বেড়ে ১৭৯ মেগাওয়াট

রাঙামাটি প্রতিনিধি: টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে রাঙামাটির কাপ্তাই লেকে পানির স্তর বৃদ্ধি পাওয়ায় কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের পাঁচটি ইউনিটে বিদ্যুৎ উৎপাদন বেড়ে ১৭৯ মেগাওয়াটে উন্নীত হয়েছে।

শুক্রবার (১০ জুলাই) কাপ্তাই পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বর্তমানে কেন্দ্রের পাঁচটি ইউনিট সচল রয়েছে এবং মোট ১৭৯ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে।

কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ১ নম্বর ইউনিটে ৪২ মেগাওয়াট, ২ নম্বর ইউনিটে ৪২ মেগাওয়াট, ৩ নম্বর ইউনিটে ৩৫ মেগাওয়াট, ৪ নম্বর ইউনিটে ৩০ মেগাওয়াট এবং ৫ নম্বর ইউনিটে ৩০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে।

পানি সংকটের কারণে গত তিন মাস ধরে কেন্দ্রের পাঁচটি ইউনিট একসঙ্গে চালু রাখা সম্ভব হয়নি। ফলে ২৩০ মেগাওয়াট উৎপাদন সক্ষমতার এ কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন একসময় ৯৬ মেগাওয়াটে নেমে এসেছিল। তবে সাম্প্রতিক টানা বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে কাপ্তাই লেকে পানির প্রবাহ বাড়ায় উৎপাদন উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে।

কাপ্তাই পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের কন্ট্রোল রুম সূত্র জানায়, গত কয়েক দিনের টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে কাপ্তাই লেকে পানির স্তর ক্রমাগত বাড়ছে। এর ইতিবাচক প্রভাব পড়েছে বিদ্যুৎ উৎপাদনে। বৃষ্টিপাত অব্যাহত থাকলে এবং লেকে পানির পরিমাণ আরও বৃদ্ধি পেলে বিদ্যুৎ উৎপাদনও আরও বাড়ানো সম্ভব হবে।

সূত্র আরও জানায়, রুলকার্ভ অনুযায়ী এ সময়ে কাপ্তাই লেকে পানির স্তর থাকার কথা ৯০ দশমিক ৩১ ফুট মিন সি লেভেল (এমএসএল)। বর্তমানে পানির স্তর রয়েছে ৮৫ দশমিক ৪৪ ফুট এমএসএল। লেকের সর্বোচ্চ পানি ধারণক্ষমতা ১০৯ ফুট এমএসএল।

উল্লেখ্য, ১৯৬০ সালে প্রতিষ্ঠিত কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র দেশের একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্র। এর বিদ্যুৎ উৎপাদন সম্পূর্ণভাবে কাপ্তাই লেকের পানির ওপর নির্ভরশীল। লেকে পর্যাপ্ত পানি থাকলে কেন্দ্রের পাঁচটি ইউনিট একযোগে চালিয়ে ২৩০ থেকে ২৪২ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper