1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
টমটম চালকদের নিবন্ধন কার্যক্রম চলছে; বাস্তবায়িত হলে কমবে অপরাধ - আমার সকাল ২৪ |
১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| বৃহস্পতিবার| সকাল ৮:৩০|
ব্রেকিং নিউজ:
দায়সারা আয়োজনে নলছিটিতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন রূপগঞ্জে জমইয়তে হিযবুল্লাহর ইফতার ও দোয়া মাহফিল বেনাপোল স্থলবন্দরে ১৭ মেট্রিক টন পাটের বীজের চালান আটক ফরিদপুরে ইটভাটায় মোবাইল কোর্ট, দুই ভাটাকে জরিমানা উলিপুরে যথাযথ মর্যাদায় পালিত জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস–২০২৬ নওগাঁর মান্দায় প্রভাবশালীদের প্রভাবে ফসলি মাটি হরিলুট নারায়ণগঞ্জে ডিউটিরত পুলিশের কাছ থেকে ছিনতাইকৃত পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার, গ্রেফতার ১    পানিসারা ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত বগুড়ায় ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন, ৪৯৬ নারী পেলেন টাকা আজমপুর স্টেশনে সিগন্যাল চুরি ও রহস্যময় কার্যক্রম: স্থানীয়দের অভিযোগ জগন্নাথপুরে স্বপ্নজয়ী পাঠশালার ছাত্রছাত্রীদের ঈদ উপহার বিতরণ ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরে স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণ: প্রধান আসামি গ্রেফতার কেশবপুরে সড়ক দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু রূপগঞ্জে তুচ্ছ ঘটনায় কৃষকদল নেতাসহ ৪ জনকে কুপিয়ে গুরুতর জখম নওগাঁর আত্রাইয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ উদযাপন পীরগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ উদযাপন তেজগাঁওয়ে মানব কঙ্কাল চোর চক্রের চার সদস্য গ্রেফতার গোমস্তাপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন জগন্নাথপুরে ব্র্যাকের উদ্যোগে জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি সচেতনতামূলক সভা চট্টগ্রামের সীতাকুন্ডে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার, ২২ সন্ত্রাসী আটক রাজবাড়ীর বহরপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ২১টি দোকান পুড়ে কোটি টাকার ক্ষতি নওগাঁর বদলগাছী শশান ঘাটে রাজমিস্ত্রির মরদেহ উদ্ধার বান্দরবান লামায় ফ্যামিলি কার্ড বিতরণের উদ্বোধন চট্টগ্ৰামের সড়ক দুর্ঘটনায় ফুডপান্ডা ডেলিভারিম্যান নিহত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) রাজশাহী বিভাগীয় ইফতার ও দোয়া মাহফিল গুরুদাসপুর–বড়াইগ্রাম সীমান্তে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার লামায় ফ্যামিলি কার্ড পাইলটিং কার্যক্রমের উদ্বোধন লামায় ফ্যামিলি কার্ড বিতরণে প্রস্তুতি, এমপির সঙ্গে স্থানীয় নেতাদের মতবিনিময় রাজশাহীর তানোরে জিওলমারি এলাকায় একটি তুলার গোডাউনে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে বরগুনায় মাদক কারবারি আটক স্বল্প খরচে আধুনিক রোগ নির্ণয় সেবা দিচ্ছে “ডক্টরস ল্যাব অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার” নান্দাইলে আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ পালিত রাজশাহী সিটিতে তেলের সংকট, পাম্পে দীর্ঘ লাইন — মোটরসাইকেলে ৩০০ টাকার বেশি জ্বালানি দিচ্ছে না বাকেরগঞ্জে ছাত্রদল সভাপতির ওপর হামলা: প্রধান আসামি রানা মেম্বার ঢাকায় গ্রেফতার লাকসামে শ্রমিককে হাত-পা বেঁধে মারধরের অভিযোগ: ছাত্রদল নেতাসহ ৩ জনের বিরুদ্ধে মামলা, তদন্ত শুরু মাগুরার শ্রীপুরে তেলের সংকট, বিপাকে যানবাহন চালকরা শাহজাদপুরে গাছ ফেলে পিক-আপ থামিয়ে ছিনতাই, গরুচোর অপবাদে ড্রাইভার-হেল্পারকে গণধোলাই; গাড়িতে আগুন প্রটোকল ভেঙে কৃষকের মাঠে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি রাজশাহীতে তেলের সংকট: পাম্পে লম্বা লাইন, দাম এখনও স্বাভাবিক আমতলীতে সিএনজি স্ট্যান্ড দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, দুইজন আহত

টমটম চালকদের নিবন্ধন কার্যক্রম চলছে; বাস্তবায়িত হলে কমবে অপরাধ

কামরুল ইসলাম
  • আপলোডের সময় : মঙ্গলবার, অক্টোবর ২১, ২০২৫,

টমটম চালকদের নিবন্ধন কার্যক্রম চলছে; বাস্তবায়িত হলে কমবে অপরাধ

কামরুল ইসলাম
টেকনাফ প্রতিনিধি

টেকনাফে টমটম ও মিনি টমটম চালকদের ডাটাবেইস তৈরির কাজ জোরদারভাবে চলছে। এই কাজ সম্পন্ন হলে উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে প্রাপ্তবয়স্ক ও প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিবন্ধনের মাধ্যমে কিউআর কোডযুক্ত ছবি সম্বলিত আইডি কার্ড ও নির্দিষ্ট পোশাক প্রদান করা হবে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং টমটম চালকদের মাধ্যমে সংঘটিত অপরাধ কমানোর লক্ষ্যে এই নিবন্ধন কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় এ সিদ্ধান্ত অনুমোদন করা হয়। বর্তমানে পৌরসভাসহ সব ইউনিয়নে নিবন্ধন কাজ পুরোদমে চলছে, যা আগামী নভেম্বর মাসের মধ্যেই শেষ হওয়ার কথা রয়েছে। নভেম্বরের শেষ সপ্তাহ থেকে চালকদের মাঝে কিউআর কোডযুক্ত আইডি কার্ড এবং ইউনিফর্ম বিতরণ শুরু হবে।

প্রাপ্ত তথ্য মতে, রোহিঙ্গা ও অপ্রাপ্তবয়স্ক ব্যক্তিরা কোনওভাবেই টমটম বা মিনি টমটম চালাতে পারবেন না। শুধু নিবন্ধিত, ফি প্রদানকারী এবং বাংলাদেশি প্রাপ্তবয়স্ক চালকরাই এই কার্ড ও নির্দিষ্ট পোশাকের অনুমোদন পাবেন। ডিসেম্বর মাস থেকে নিবন্ধনবিহীন, পোশাক ও আইডি কার্ডবিহীন চালকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে উপজেলা প্রশাসন স্পষ্টভাবে জানিয়েছে।

ইউনিয়ন পর্যায়ে চালকদের সঙ্গে উপজেলা প্রশাসনের বৈঠক অনুষ্ঠিত হয়েছে, যেখানে নিবন্ধন পদ্ধতি ও নিয়মাবলি জানিয়ে দেওয়া হয়।

দক্ষিণ হ্নীলা রঙ্গিখালী অটোরিকশা ও মিনি টমটম চালক সমিতির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম জানান, নিবন্ধনের মাধ্যমে ডাটাবেইস তৈরি হলে রোহিঙ্গা ও অপ্রাপ্তবয়স্কদের গাড়ি চালানোর সুযোগ থাকবে না। এতে সড়কে শৃঙ্খলা ফিরে আসবে ও দুর্ঘটনাও কমবে।

দক্ষিণ হ্নীলা টম ও মিনি টমটম শ্রমিক সমবায় সমিতির সভাপতি আবুল হোছন জানান, আইডি কার্ড ও ইউনিফর্ম নিশ্চিত করা গেলে অনিয়ম ও অপরাধ অনেকটাই কমে যাবে। তিনি দ্রুত বাস্তবায়নের দাবি জানান।

হোয়াইক্যং হাইওয়ে পুলিশের ইনচার্জ মো. নুরুল আবছার বলেন, ডাটাবেইস চালু হলে রোহিঙ্গারা টমটম চালাতে পারবে না। কিউআর কোডযুক্ত আইডি কার্ড ও নির্দিষ্ট পোশাকের কারণে চালকদের সহজে সনাক্ত করা সম্ভব হবে। পাশাপাশি চালকদের প্রশিক্ষণের গুরুত্বও তিনি তুলে ধরেন।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মো. এহেছান উদ্দিন বলেন, “ডিসেম্বর থেকে নিবন্ধনবিহীন এবং নির্দিষ্ট পোশাক ছাড়া কেউ টমটম চালাতে পারবে না। সড়কে শৃঙ্খলা ও অপরাধ দমনে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। নিবন্ধনের পর রোহিঙ্গা ও অপ্রাপ্তবয়স্ক কেউই আর টমটম বা মিনি টমটম চালাতে পারবে না।”

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper