টঙ্গীতে ছিনতাইকারী ধরতে গিয়ে ছুরিকাঘাতে আহত পুলিশ কর্মকর্তা
- আপলোডের সময় : Friday, October 9, 2026,

টঙ্গীতে ছিনতাইকারী ধরতে গিয়ে ছুরিকাঘাতে আহত পুলিশ কর্মকর্তা
রিপোর্টার : আরাফ চৌধুরী
গাজীপুরের টঙ্গীতে চিহ্নিত ছিনতাইকারীদের ধরতে অভিযান চালানোর সময় ছুরিকাঘাতে আহত হয়েছেন টঙ্গী পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) হানিফ মাহমুদ।
মঙ্গলবার রাতে টঙ্গীর সাতাইশ এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা গেছে, এলাকায় ছিনতাইয়ের ঘটনায় জড়িত বলে চিহ্নিত শাওন ও সাগরকে গ্রেপ্তারের জন্য অভিযান চালায় টঙ্গী পশ্চিম থানা পুলিশ।
এ সময় ছিনতাইকারীরা পুলিশ সদস্যদের লক্ষ্য করে হামলা চালায়। একপর্যায়ে ছুরিকাঘাতে এসআই হানিফ মাহমুদ আহত হন।
আহত অবস্থায় তাঁকে প্রথমে স্থানীয় ইন্টারন্যাশনাল হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাঁকে রাজারবাগ পুলিশ লাইনস হাসপাতালে স্থানান্তর করা হয়।
এ ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তার এবং পরবর্তী আইনগত পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।



















লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।