1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
ঝিনাইদহে স্বামী হত্যার আসামিদের মুক্তভাবে ঘোরাফেরার অভিযোগ তুলেছেন নিহতের স্ত্রী - আমার সকাল ২৪ |
৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৩শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| সোমবার| সন্ধ্যা ৭:০২|
ব্রেকিং নিউজ:
নোয়াখালীর মাইজদীতে প্রায় ৪ হাজার পিস ইয়াবাসহ আটক এক ব্যক্তি স্কুল নয় যেন কোচিং সেন্টার: প্রাথমিকে পড়তে হয় মাসিক বেতন দিয়ে বগুড়ার নন্দীগ্রামে ভুয়া ডিজিএফআই কর্মকর্তা আটক ঝিনাইদহে স্বামী হত্যার আসামিদের মুক্তভাবে ঘোরাফেরার অভিযোগ তুলেছেন নিহতের স্ত্রী রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ ড্রোন হামলা শাহজাদপুরে ট্যাংকলরীর ধাক্কায় প্রাণ গেল পশু চিকিৎসকের যাত্রাবাড়ী থানার অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত ১৮ জন গ্রেফতার চাটখিলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: হাসপাতাল ও ফিজিওথেরাপি সেন্টারে দেড় লাখ টাকা জরিমানা, সিলগালা অপারেশন থিয়েটার ভোগান্তি আর রোদে পুড়ে অপেক্ষা, স্বস্তি শুধু তেল প্রাপ্তিতে বেলকুচিতে প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণের শুভ উদ্বোধন জ্বালানি সংকটে সার কারখানায় রেশনিং, ফেঞ্চুগঞ্জে উৎপাদন বন্ধ ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ডিএমপি ট্রাফিক বিভাগের সমন্বিত উচ্ছেদ অভিযান: ৩ লাখ ৩৩ হাজার টাকা জরিমানা, ৯ জনকে কারাদণ্ড উজিরপুরে মাদক সিন্ডিকেটের দৌরাত্ম্য; কবিরের বিরুদ্ধে চাঁদাবাজি ও সন্ত্রাসের অভিযোগে অতিষ্ঠ এলাকাবাসী ঝিকরগাছায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত, স্ত্রী গুরুতর আহত নোয়াখালী-লক্ষ্মীপুর মহাসড়কে যৌথ অভিযানে বিপুল ইয়াবাসহ ৩ জন আটক চাঁপাইনবাবগঞ্জে ভিসতা স্বাধীনতা দিবস ফুটভলি চ্যাম্পিয়নশীপের উদ্বোধন চট্টগ্রামে র‍্যাবের জালে ‘গলাকাটা বাচা’: সন্ত্রাসের ছায়া ভাঙার আরেক ধাপ দ্রব্যমূল্য বাড়ার শঙ্কা: অর্থমন্ত্রীর সতর্কবার্তা যুক্তরাষ্ট্রের উদ্ধার অভিযানে ইরানে যুদ্ধবিমান বিধ্বস্তের দাবি পতেঙ্গা সৈকতে দুর্ঘটনা: বৃদ্ধ পর্যটক আহত, নিরাপত্তা প্রশ্নের মুখে মার্কিন এফ-১৫ই বিমানের ক্রু উদ্ধার, অভিযান এখনো চলমান রোববারের বৈদেশিক মুদ্রার বিনিময় হার ইটাপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বন্যা আশ্রয়কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন চট্টগ্রামে সন্ত্রাসী হামলা: আহত ৪, গ্রেপ্তার ৫ তেলের দাম ও সংকট: পররাষ্ট্র প্রতিমন্ত্রীর মন্তব্য বাংলাদেশে তেলের দাম এখনও অপরিবর্তিত ডিএমপি ট্রাফিকের সমন্বিত উচ্ছেদ অভিযানে ৩,৭০,৫০০ টাকা জরিমানা, ১৩ জনের কারাদণ্ড রামপালে হাসপাতাল হঠাৎ পরিদর্শন, স্বাস্থ্যসেবার মান বাড়াতে কঠোর নির্দেশ প্রতিমন্ত্রীর কুড়িগ্রামে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আত্মহত্যা: পরিবার টাকা দিতে পারায় হতাশা শেরপুরে চাঞ্চল্যকর ডলি হত্যা: ৪৮ ঘণ্টায় রহস্য উদঘাটন, গ্রেফতার ২ রামপালে মাছের ঘের দখল, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ শেরপুরে নির্বাচন কমিশনারের সভায় সাংবাদিকদের প্রবেশে বাধা, খবর বয়কটের ঘোষণা নোয়াখালী জেলা শহরে ড্রেন পরিষ্কার নিয়ে অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী পার্বতীপুরের কৃতি সন্তান তাজুল ইসলামের ব্যারিস্টার স্বীকৃতি লাভ বিজিবির অভিযানে ব্রাহ্মণবাড়িয়া-কুমিল্লা সীমান্তে দেড় কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ মনসুরাবাদ পুলিশ লাইন্স পরিদর্শন করলেন সিএমপি কমিশনার রাঙ্গাবালীতে মাদকবিরোধী মানববন্ধন, সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান দুমকিতে ইয়াবা ও গাঁজাসহ দুই যুবক আটক পরিচ্ছন্ন শহর, সুস্থ নাগরিক: বান্দরবান ৮নং পৌর বিএনপির ব্যতিক্রমী পরিচ্ছন্নতা অভিযান

ঝিনাইদহে স্বামী হত্যার আসামিদের মুক্তভাবে ঘোরাফেরার অভিযোগ তুলেছেন নিহতের স্ত্রী

প্রতিনিধির নাম:
  • আপলোডের সময় : সোমবার, এপ্রিল ৬, ২০২৬,
ঝিনাইদহে স্বামী হত্যার আসামিদের মুক্তভাবে ঘোরাফেরার অভিযোগ তুলেছেন নিহতের স্ত্রী
ঝিনাইদহে স্বামী হত্যার আসামিদের মুক্তভাবে ঘোরাফেরার অভিযোগ তুলেছেন নিহতের স্ত্রী

ঝিনাইদহে স্বামী হত্যার আসামিদের মুক্তভাবে ঘোরাফেরার অভিযোগ তুলেছেন নিহতের স্ত্রী

ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার কুলবাড়িয়া গ্রামের নিহত আলফাজ উদ্দিনের স্ত্রী সম্পতি নেছা অভিযোগ করেছেন, তার স্বামীকে নৃশংসভাবে হত্যা করে মাথা কেটে ফুটবল খেলেছিল যারা, সেই আসামিরা এখন প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। সোমবার (৬ এপ্রিল) সাংবাদিকদের কাছে তিনি এ অভিযোগ করেন।

সম্পতি নেছা বলেন, “কেউ জামিনে বের হয়েছে, আবার যাদের ফাঁসির আদেশ হয়েছিল তারা নাকি ক্ষমা পেয়েছে। আমার সন্তানদের এতিম করা আসামিরা বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। এ কেমন বিচার? আমি আল্লাহর কাছে বিচার দিয়েছি।”

তিনি জানান, জমি ও পূর্ব শত্রুতার জেরে কুলবাড়িয়া গ্রামের পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির সদস্য সার্জনের সঙ্গে তার স্বামী আলফাজ উদ্দিনের বিরোধ ছিল। ১৯৯৯ সালের ৪ এপ্রিল রাতে পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতা হানিফের নেতৃত্বে সার্জন, আব্দুল মালেক, শহিদুল ইসলাম ওরফে জেন, শের আলী, জুর আলী ও বেল্টু ওরফে তোয়াসহ কয়েকজন আলফাজকে কুপিয়ে হত্যা করে। পরে দেহ থেকে মাথা বিচ্ছিন্ন করে সেটি নিয়ে ফুটবল খেলার অভিযোগ ওঠে।

এ ঘটনায় নিহতের বাবা আনজেল আলী বাদী হয়ে হানিফসহ অজ্ঞাত ১৫–১৬ জনের বিরুদ্ধে মামলা করেন। পুলিশ তদন্ত শেষে সাতজনকে অভিযুক্ত করে একই বছরের সেপ্টেম্বর মাসে চার্জশিট দেয়। দীর্ঘ শুনানি শেষে ২০০১ সালের ২০ নভেম্বর আদালত সার্জন, হানিফ, শহিদুল ইসলাম (জেন), শের আলী, জুর আলী, আব্দুল মালেক ও বেল্টু (তোয়া)–কে মৃত্যুদণ্ড দেন।

পরে আসামিপক্ষ উচ্চ আদালতে আপিল করলে ২০০৪ সালে উচ্চ আদালত সার্জন, হানিফ ও বেল্টুর মৃত্যুদণ্ড বহাল রাখেন। অন্যদিকে শহিদুল ইসলাম (জেন), শের আলী, জুর আলী ও আব্দুল মালেককে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। তবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সার্জন, হানিফ ও বেল্টুকে স্থানীয় সংসদ সদস্যের সুপারিশে তৎকালীন রাষ্ট্রপতি সাধারণ ক্ষমা করেন। এর মধ্যে হানিফ ২০২৫ সালে প্রতিপক্ষের গুলিতে দুই সহযোগীসহ নিহত হন।

সম্পতি নেছা অভিযোগ করে বলেন, “সার্জনের মৃত্যুদণ্ড হলেও সে এখন জামিনে বের হয়ে ঘুরছে। কিভাবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি জামিন পায় বুঝতে পারছি না। মালেকও কিছুদিন জেল খেটে এলাকায় ফিরে সংগঠিত হচ্ছে। তারা আবার আমার সন্তানদের ক্ষতি করতে পারে। আমরা সঠিক বিচার পাইনি।”

এ বিষয়ে ঝিনাইদহ জজ কোর্ট-এর পিপি এসএম মশিয়ুর রহমান বলেন, “ঘটনাটি অত্যন্ত পরিতাপের। নিহতের পরিবারের পক্ষ থেকে আবেদন করলে লিগ্যাল এইডের মাধ্যমে বিনামূল্যে আইনি সহায়তা দেওয়া হবে।”

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper