1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
ঝিকরগাছা UNO এর অশ্রুসিক্ত বিদায় - আমার সকাল ২৪ |
১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| বৃহস্পতিবার| সকাল ৮:৫১|
ব্রেকিং নিউজ:
দায়সারা আয়োজনে নলছিটিতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন রূপগঞ্জে জমইয়তে হিযবুল্লাহর ইফতার ও দোয়া মাহফিল বেনাপোল স্থলবন্দরে ১৭ মেট্রিক টন পাটের বীজের চালান আটক ফরিদপুরে ইটভাটায় মোবাইল কোর্ট, দুই ভাটাকে জরিমানা উলিপুরে যথাযথ মর্যাদায় পালিত জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস–২০২৬ নওগাঁর মান্দায় প্রভাবশালীদের প্রভাবে ফসলি মাটি হরিলুট নারায়ণগঞ্জে ডিউটিরত পুলিশের কাছ থেকে ছিনতাইকৃত পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার, গ্রেফতার ১    পানিসারা ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত বগুড়ায় ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন, ৪৯৬ নারী পেলেন টাকা আজমপুর স্টেশনে সিগন্যাল চুরি ও রহস্যময় কার্যক্রম: স্থানীয়দের অভিযোগ জগন্নাথপুরে স্বপ্নজয়ী পাঠশালার ছাত্রছাত্রীদের ঈদ উপহার বিতরণ ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরে স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণ: প্রধান আসামি গ্রেফতার কেশবপুরে সড়ক দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু রূপগঞ্জে তুচ্ছ ঘটনায় কৃষকদল নেতাসহ ৪ জনকে কুপিয়ে গুরুতর জখম নওগাঁর আত্রাইয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ উদযাপন পীরগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ উদযাপন তেজগাঁওয়ে মানব কঙ্কাল চোর চক্রের চার সদস্য গ্রেফতার গোমস্তাপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন জগন্নাথপুরে ব্র্যাকের উদ্যোগে জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি সচেতনতামূলক সভা চট্টগ্রামের সীতাকুন্ডে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার, ২২ সন্ত্রাসী আটক রাজবাড়ীর বহরপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ২১টি দোকান পুড়ে কোটি টাকার ক্ষতি নওগাঁর বদলগাছী শশান ঘাটে রাজমিস্ত্রির মরদেহ উদ্ধার বান্দরবান লামায় ফ্যামিলি কার্ড বিতরণের উদ্বোধন চট্টগ্ৰামের সড়ক দুর্ঘটনায় ফুডপান্ডা ডেলিভারিম্যান নিহত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) রাজশাহী বিভাগীয় ইফতার ও দোয়া মাহফিল গুরুদাসপুর–বড়াইগ্রাম সীমান্তে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার লামায় ফ্যামিলি কার্ড পাইলটিং কার্যক্রমের উদ্বোধন লামায় ফ্যামিলি কার্ড বিতরণে প্রস্তুতি, এমপির সঙ্গে স্থানীয় নেতাদের মতবিনিময় রাজশাহীর তানোরে জিওলমারি এলাকায় একটি তুলার গোডাউনে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে বরগুনায় মাদক কারবারি আটক স্বল্প খরচে আধুনিক রোগ নির্ণয় সেবা দিচ্ছে “ডক্টরস ল্যাব অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার” নান্দাইলে আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ পালিত রাজশাহী সিটিতে তেলের সংকট, পাম্পে দীর্ঘ লাইন — মোটরসাইকেলে ৩০০ টাকার বেশি জ্বালানি দিচ্ছে না বাকেরগঞ্জে ছাত্রদল সভাপতির ওপর হামলা: প্রধান আসামি রানা মেম্বার ঢাকায় গ্রেফতার লাকসামে শ্রমিককে হাত-পা বেঁধে মারধরের অভিযোগ: ছাত্রদল নেতাসহ ৩ জনের বিরুদ্ধে মামলা, তদন্ত শুরু মাগুরার শ্রীপুরে তেলের সংকট, বিপাকে যানবাহন চালকরা শাহজাদপুরে গাছ ফেলে পিক-আপ থামিয়ে ছিনতাই, গরুচোর অপবাদে ড্রাইভার-হেল্পারকে গণধোলাই; গাড়িতে আগুন প্রটোকল ভেঙে কৃষকের মাঠে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি রাজশাহীতে তেলের সংকট: পাম্পে লম্বা লাইন, দাম এখনও স্বাভাবিক আমতলীতে সিএনজি স্ট্যান্ড দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, দুইজন আহত

ঝিকরগাছা UNO এর অশ্রুসিক্ত বিদায়

ইনকিয়াদ আহম্মেদ রাফিন
  • আপলোডের সময় : শনিবার, নভেম্বর ১, ২০২৫,
ঝিকরগাছা ইউএনও ভূপালি সরকারকে অশ্রুসিক্ত বিদায়

ঝিকরগাছা UNO এর অশ্রুসিক্ত বিদায়

ইনকিয়াদ আহম্মেদ রাফিনঝিকরগাছা উপজেলা প্রতিনিধি |

ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও প্রশাসক ভূপালি সরকারকে আবেগঘন স্মৃতিচারণের মধ্যে দিয়ে অশ্রুসিক্ত বিদায় জানানো হয়েছে। সততা, কর্মদক্ষতা, ন্যায়পরায়ণতা ও মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত রেখে তিনি ঝিকরগাছা উপজেলা প্রশাসনে এক অনুকরণীয় উদাহরণ স্থাপন করেছেন।

বিদায় সংবর্ধনার আয়োজন করে ঝিকরগাছা প্রেসক্লাবসম্মিলিত নাগরিক সমাজ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ রফিকুল ইসলাম। প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম এর যৌথ সঞ্চালনায় আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা, ক্রেস্ট ও উপহার প্রদান করা হয়।

ভূপালি সরকার সংবর্ধনা গ্রহণ শেষে ঝিকরগাছাবাসীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন—

এই উপজেলার মানুষ আমাকে যে ভালোবাসা ও সহযোগিতা দিয়েছেন, তা আজীবন আমার হৃদয়ে থাকবে।”

অনুষ্ঠানে বক্তারা বলেন, ভূপালি সরকার ছিলেন এক জননন্দিত ও মানবিক প্রশাসক, যিনি অন্যায়ের বিরুদ্ধে ছিলেন আপসহীন এবং সাধারণ মানুষের কল্যাণে সর্বদা নিবেদিত। তাঁর সৎ, সাহসী ও নীতিনিষ্ঠ প্রশাসনিক কার্যক্রম তাঁকে মানুষের কাছে একজন ‘মানবিক ইউএনও’ হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

উল্লেখ্য, তিনি ২০২৪ সালের ১০ সেপ্টেম্বর ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগ দেন। দায়িত্বকালীন সময়ে তিনি উপজেলা প্রশাসনিক ভবন, গদখালী ফুলবাজার ও ফুল প্রসেসিং সেন্টারসহ একাধিক উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে নেতৃত্ব দেন। তাঁর নেতৃত্বে শিক্ষা, কৃষি, স্বাস্থ্য ও অবকাঠামো খাতে উল্লেখযোগ্য অগ্রগতি ঘটে।

তাঁর আকস্মিক বদলির খবরে স্থানীয় জনগণের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। সাধারণ মানুষ, শিক্ষক, ব্যবসায়ী ও সংগঠনের নেতারা তাঁর বদলি প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেন—যা ঝিকরগাছার ইতিহাসে বিরল ঘটনা হিসেবে উল্লেখযোগ্য।

অনুষ্ঠান শেষে ইউএনও ভূপালি সরকার প্রেসক্লাব কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেন।
সততা, নিষ্ঠা ও মানবিকতার প্রতীক এই সরকারি কর্মকর্তার অবদান ঝিকরগাছার মানুষ দীর্ঘদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper