
ইনকিয়াদ আহম্মেদ রাফিন
ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি :
যশোরের ঝিকরগাছা পৌর জামায়াতের যুব বিভাগের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যা ৬টায় ঝিকরগাছা দারুল উলুম কামিল মাদ্রাসার হলরুমে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
ঝিকরগাছা পৌর জামায়াতের যুব বিভাগের সভাপতি মো. মেহেদী হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল আলিম।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক হারুন অর রশিদ, উপজেলা যুব বিভাগের সভাপতি মো. আবিদুর রহমান এবং সেক্রেটারি হাফেজ রেজাউল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন ঝিকরগাছা ইসলামী ছাত্রশিবিরের আদর্শ শাখার সভাপতি ইসা মাহমুদ, সেক্রেটারি মেহেদী হাসানসহ পৌর যুব বিভাগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।
বক্তারা বলেন, পবিত্র মাহে রমজান আত্মশুদ্ধি, সংযম ও তাকওয়া অর্জনের মাস। এ মাসের শিক্ষা ধারণ করে ন্যায়ভিত্তিক ও মানবিক সমাজ গঠনে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
আলোচনা শেষে উপস্থিত অতিথি ও সাধারণ মানুষের মাঝে ইফতার পরিবেশন করা হয়। ইফতার মাহফিলে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়।
পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।