
ইনকিয়াদ আহম্মেদ রাফিন, ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি:
ঝিকরগাছা উপজেলার সদ্য জামায়াত মনোনীত উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক জয়নাল আবেদীন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন।
শুভেচ্ছাবার্তায় তিনি বলেন, ঈদ বয়ে আনুক সকলের জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি ও অনাবিল আনন্দ। এ পবিত্র ঈদ মুসলিম উম্মাহর জন্য শ্রেষ্ঠ উৎসব, যা উদযাপন হোক সকলের কল্যাণের জন্য। দীর্ঘ এক মাস আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আমরা সিয়াম সাধনা করেছি। তিনি সবাইকে আহ্বান জানান, এই সিয়ামের শিক্ষা ধারণ করে সামনের এগারো মাস জীবন পরিচালনা করতে।
অধ্যাপক জয়নাল আবেদীন পরিশেষে বলেন, ঈদুল ফিতরের দিনে পরিবার ও স্বজনদের সঙ্গে ঈদগাহে নামাজ আদায় করতে হবে এবং নিজেদের মধ্যে ভাতৃত্ব, সহানুভূতি ও মানবিক আচরণ বজায় রাখতে হবে।