ঝিকরগাছায় মাদক, সন্ত্রাস, বাল্যবিবাহ ও সাইবার ক্রাইম প্রতিরোধে সেমিনার
- আপলোডের সময় : Tuesday, September 1, 2026,

ঝিকরগাছায় মাদক, সন্ত্রাস, বাল্যবিবাহ ও সাইবার ক্রাইম প্রতিরোধে সেমিনার
ইনকিয়াদ আহম্মেদ রাফিন
ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি
যশোরের ঝিকরগাছায় টাওরা আজিজুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ে মাদক, সন্ত্রাস, বাল্যবিবাহ ও সাইবার ক্রাইম প্রতিরোধবিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) সকাল ১০টায় বিদ্যালয়ের হলরুমে এ সেমিনারের আয়োজন করা হয়।
টাওরা আজিজুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাওলানা আব্দুল আলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝিকরগাছা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দেবাংশ বিশ্বাস।
প্রধান অতিথির বক্তব্যে তিনি শিক্ষার্থীদের মাদক, সন্ত্রাস, বাল্যবিবাহ ও সাইবার ক্রাইম থেকে দূরে থাকার আহ্বান জানান। একই সঙ্গে এসব বিষয়ে অভিভাবকদের আরও সচেতন ও দায়িত্বশীল হওয়ার পরামর্শ দেন।
বিদ্যালয়ের শিক্ষক এস. এম. রাকিবুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা বিআরডিবি কর্মকর্তা শাহ আলম এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রতিনিধি শাহ আলম।
এ সময় বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোখলেছুর রহমান, সিনিয়র শিক্ষক আসলাম, জাঙ্গীর হোসেন, মুকুল হোসেন ও মনিরুল ইসলামসহ অন্যান্য শিক্ষক উপস্থিত ছিলেন।
এ ছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সুশীল সমাজের প্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, অভিভাবক এবং বিদ্যালয়ের শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি বিদ্যালয়ের ১৬ জন কৃতি শিক্ষার্থীর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।
অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের পক্ষ থেকে উপস্থিত অভিভাবক ও অতিথিদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।











লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।