ঝিকরগাছায় বিএনপি নেতা জালাল উদ্দিন আহমেদের ৯ম মৃত্যুবার্ষিকী পালিত - আমার সকাল ২৪ |
|
|
|
|
|
ব্রেকিং নিউজ:
ঝিকরগাছায় বিএনপি নেতা জালাল উদ্দিন আহমেদের ৯ম মৃত্যুবার্ষিকী পালিত
ঝিকরগাছা
আপলোডের সময় :
Saturday, July 11, 2026,
ঝিকরগাছায় বিএনপি নেতা জালাল উদ্দিন আহমেদের ৯ম মৃত্যুবার্ষিকী পালিত
ঝিকরগাছায় বিএনপি নেতা জালাল উদ্দিন আহমেদের ৯ম মৃত্যুবার্ষিকী পালিত
ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি: যশোরের ঝিকরগাছা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, সাবেক সভাপতি ও বর্ষীয়ান রাজনীতিবিদ মরহুম জালাল উদ্দিন আহমেদের ৯ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১০ জুলাই) জুমার নামাজের পর মোবারকপুর কেন্দ্রীয় জামে মসজিদে পরিবারের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা মো. সাইফুল ইসলাম।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-সম্পাদক সরদার শহিদুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি রুহুল আমিন সুজন, সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান, ঝিকরগাছা প্রেসক্লাবের সভাপতি মো. রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক আশফাকুজ্জামান খান রনি, ছাত্রবিষয়ক সম্পাদক শাহাজাহান আলী, উপজেলা বিএনপির সদস্য ও মরহুমের বড় ছেলে শাহিন আহমেদ, বিএনপি নেতা দ্বীন ইসলাম, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আরাফাত কল্লোল, উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম তোতা, বর্তমান আহ্বায়ক আশরাফুল আলম রানা, স্বেচ্ছাসেবী সংগঠন ফ্রেন্ডস টোয়েন্টির সাবেক সভাপতি আলহাজ ইয়াউর রহমান, সদস্য আক্তারুল ইসলাম রিপন, পৌর যুবদলের যুগ্ম-আহ্বায়ক শাকিল আহমেদ, উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক মোস্তাক হাসান অমিসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।
বক্তারা মরহুম জালাল উদ্দিন আহমেদের রাজনৈতিক অবদান, সাংগঠনিক দক্ষতা ও জনসেবামূলক কর্মকাণ্ড শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাঁর রুহের মাগফিরাত কামনা করেন।
উল্লেখ্য, বর্ষীয়ান রাজনীতিবিদ জালাল উদ্দিন আহমেদ ক্যান্সারে আক্রান্ত হয়ে ২০১৭ সালের ৬ জুলাই মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রতি বছর পরিবারের উদ্যোগে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।