ঝিকরগাছায় উলাসী সৃজনী সংঘের আয়োজনে গাছের চারা বিতরণ

  • আপলোডের সময় : Tuesday, August 25, 2026,
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

ঝিকরগাছায় উলাসী সৃজনী সংঘের আয়োজনে গাছের চারা বিতরণ

ইনকিয়াদ আহম্মেদ রাফিন
ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি

‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরের ঝিকরগাছায় উলাসী সৃজনী সংঘের আয়োজনে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) সকাল ১০টায় ঝিকরগাছা পৌর সদরের বি.এম হাইস্কুল মাঠ প্রাঙ্গণে এ চারা বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝিকরগাছা উপজেলা যুব নারী সামাজিক অ্যাসোসিয়েশনের সভাপতি মাফরুহা আক্তার শিল্পী। অনুষ্ঠান সঞ্চালনা করেন নাসরিন সুলতানা।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম. সাইফুল্লাহ। বক্তব্যে তিনি বলেন, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব অপরিসীম। জলবায়ু ও পরিবেশের ভারসাম্য রক্ষায় সবাইকে বেশি করে বৃক্ষরোপণ করতে হবে। যারা চারা সংগ্রহ করবেন, তাদের প্রত্যেককে যথাযথভাবে গাছ রোপণ ও পরিচর্যার আহ্বান জানান তিনি।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঝিকরগাছা বি.এম হাইস্কুলের সভাপতি মো. আশফাকুজ্জামান খাঁন রনি এবং সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আহসান উদ্দিন।

এ সময় উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা নান্নু রেজা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শাহিদুল ইসলাম, বি.এম হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নাজমুল আলম, উলাসী সৃজনী সংঘের ফিল্ড কো-অর্ডিনেটর ও স্ববল প্রকল্পের প্রজেন্দ্র নাথ নীলসহ উপজেলা নারী অ্যাসোসিয়েশনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

আয়োজকরা জানান, অনুষ্ঠানে ইউএনও এম. সাইফুল্লাহর উপস্থিতিতে উপজেলার প্রতিটি স্কুল ও মাদ্রাসায় ২৫টি করে আম, কাঁঠাল, কদবেল, মেহগনি ও আমলকী গাছের চারা বিতরণ করা হয়।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত