
ইনকিয়াদ আহ্মেদ রাফিন, ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি:
যশোরের ঝিকরগাছা উপজেলার পানিসারা ইউনিয়নে জামায়াতের যুব বিভাগের উদ্যোগে একটি ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি ১৫ মার্চ (রবিবার) সন্ধ্যা ৬টায় বেজিয়াতলা আলিম মাদরাসার হল রুমে অনুষ্ঠিত হয়।
ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন পানিসারা ইউনিয়নের জামায়াত যুব বিভাগের সভাপতি মোঃ মহিউদ্দিন। প্রধান অতিথি ছিলেন ঝিকরগাছা উপজেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি মোঃ আবিদুর রহমান।
ওয়ার্ড সেক্রেটারী মাওলানা মাসুম বিল্লাহ অনুষ্ঠান পরিচালনা করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিজানুর রহমান লাল্টু এবং পানিসারা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা ওসমান গনি।
বক্তারা বলেন, পবিত্র মাহে রমজান আত্মশুদ্ধি, সংযম ও তাকওয়া অর্জনের মাস। এ মাসের শিক্ষা অনুযায়ী যুবসমাজকে ন্যায়ভিত্তিক ও মানবিক সমাজ গঠনে অগ্রণী ভূমিকা রাখতে হবে।
আলোচনা শেষে উপস্থিত জনসাধারণের মধ্যে খাবার বিতরণ করা হয়। ইফতার মাহফিলে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।