ঝিকরগাছায় স্কাউটস দিবস পালিত
ইনকিয়াদ আহম্মেদ রাফিন, যশোর ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি:
“নতুন দিনের অঙ্গীকার, স্কাউটিং হোক সবার”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরের ঝিকরগাছায় স্কাউটস দিবস পালিত হয়েছে। বুধবার (৮ এপ্রিল) দুপুর ৩টায় উপজেলা স্কাউটসের আয়োজনে দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়
নবাগত উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা স্কাউটস সভাপতি সাফফাত আরা সাঈদের নেতৃত্বে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে র্যালিটি বের হয়ে ঝিকরগাছা বাজারের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদের কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন ঝিকরগাছা থানার তদন্ত অফিসার (তদন্ত) আবু সাঈদ, উপজেলা স্কাউটস কমিশনার ইসমাইল হোসেন সোহাগ, সাধারণ সম্পাদক আলী তারেক, কৃষ্ণনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকিবুজ্জামান, ঝিকরগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইকবাল আহমেদ, বদরউদ্দিন মুসলিম হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নাজমুল আলম, বৈষম্যবিরোধী ছাত্র প্রতিনিধি আঁখি খাতুনসহ স্কাউটসের অন্যান্য নেতৃবৃন্দ।