ঝিকরগাছায় তিনদিনপ্রযুক্তি প্রব্যাপী কৃষি দর্শন মেলার শুভ উদ্বোধন
ইনকিয়াদ আহম্মেদ রাফিন
ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি:
“কৃষিই সমৃদ্ধি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২০২৫–২৬ অর্থবছরে যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় ঝিকরগাছায় তিনদিনব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলার শুভ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (৫ মে) দুপুর ১২টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে ঝিকরগাছা উপজেলা মোড় প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাফফাত আরা সাঈদের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দীন ফরিদ।
ঝিকরগাছা উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আব্দুস সামাদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নুরুল ইসলাম।
এ সময় আরও উপস্থিত ছিলেন ঝিকরগাছা থানার সেকেন্ড অফিসার আলিমুজ্জামান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, যশোর জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদীন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুরাদুন্নবি মুরাদ, উপজেলা জামায়াতের নায়েবে আমীর সহকারী অধ্যাপক হারুন অর রশিদ, উপসহকারী কৃষি অফিসার মো. আয়ুব হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা তোফাজ্জল হোসেন, প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম, সেক্রেটারি তরিকুল ইসলামসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উদ্বোধনী অনুষ্ঠানে উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী এবং বিপুল সংখ্যক কৃষক-কৃষাণী অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি ডা. মোসলেহ উদ্দীন ফরিদ এমপি লাল ফিতা কেটে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পরে তিনি মেলার বিভিন্ন কৃষিবিষয়ক স্টল পরিদর্শন করেন।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অন্যান্য সরকারি কর্মকর্তাদের সঙ্গে নিয়ে উপজেলা পরিষদ চত্বরে বিভিন্ন ফলদ ও ঔষধি গাছের চারা রোপণ করেন।