1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
ঝিকরগাছায় ছাত্রশিবির সভাপতির ওপর হামলা: ঘটনাস্থল পরিদর্শনে এমপি ডা. মোসলেহ উদ্দিন ফরিদ - আমার সকাল ২৪ |
২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| সোমবার| বিকাল ৩:৫২|
ব্রেকিং নিউজ:
বগুড়ায় সরকারি কর্মকর্তাদের মতবিনিময় সভা বগুড়ায় র‍্যাব-১২’র অভিযানে ৯৯ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৩ মাদক ব্যবসায়ী আটক বগুড়ায় যাত্রীবাহী বাস থেকে ৩২ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার ব্রাহ্মণবাড়িয়ায় মাদক বন্ধে স্বরাষ্ট্রমন্ত্রীকে এমপির চিঠি বাঁশখালী উপজেলাতে রাতের আঁধারে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান ছাতক-এ মসজিদের টাকার বিরোধে রক্তক্ষয়ী সংঘর্ষ, নিহত ১ বগুড়ায় সরকারি দপ্তরগুলোর সঙ্গে প্রতিমন্ত্রী মীর শাহে আলমের মতবিনিময় সভা অনুষ্ঠিত বগুড়ার গাবতলীতে টাপেন্টাডলসহ দুই যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ১৫ দিন করে কারাদণ্ড গাজীপুরের গাজীপুর জেলার শ্রীপুর উপজেলা এক অজ্ঞাত কিশোরকে হত্যার পর তার মরদেহে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। উপজেলার তেলিহাটি ইউনিয়ন এর টেংরা গ্রামে এ ঘটনা ঘটে। চাঁদা দাবির অভিযোগে গুরুদাসপুরে যুবদল নেতা গ্রেপ্তার প্রবাসে ঐক্যের বন্ধনে সুনামগঞ্জবাসী: মন্ট্রিয়ালে ইফতার মাহফিল অনুষ্ঠিত ঝিকরগাছায় ছাত্রশিবির সভাপতির ওপর হামলা: ঘটনাস্থল পরিদর্শনে এমপি ডা. মোসলেহ উদ্দিন ফরিদ বগুড়ার একজন পুরুষ আব্দুস সামাদ থেকে স্বনামধন‌্য সমাজকর্মী ও শিক্ষা‌বিদ ড. হোসনে আরা হয়ে উঠার গল্প সালথা উপজেলা সরকারি জমি দখল নিয়ে সংঘর্ষ, আহত ১৫ তালতলীতে উপকূলীয় মৎস্যজীবী ইস্যুতে সাংবাদিকদের প্রশিক্ষণ ধামরাইয়ে ভুয়া চিকিৎসায় নারীর মৃত্যু, হাসপাতাল থেকে পালিয়েছে চিকিৎসক চট্টগ্রামে সাবেক এমপির বাসভবনে সশস্ত্র হামলা গাজীপুরে নিখোঁজ মাদ্রাসাছাত্রের অগ্নিদগ্ধ মরদেহ উদ্ধার জগন্নাথপুর ও শান্তিগঞ্জকে মডেল উপজেলা গড়ে তোলার ঘোষণা দিলেন এমপি কয়ছর আহমেদ র‌্যাবের অভিযানে হত্যা মামলার ৬ আসামি গ্রেফতার জামায়াত নেতার মৃত্যুর প্রতিবাদে জীবননগরে বিক্ষোভ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম সরকারি জমি দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত-১৫ মেলান্দহে বিএনপির ইফতার মাহফিলে জনসমুদ্র: ‘অন্যায়ের ঠাঁই হবে না মেলান্দহে বিএনপির ইফতার মাহফিলে জনসমুদ্র: — এমপি বাবুল বগুড়ায় ৬,৯৫০ পিস ইয়াবাসহ শংকর গ্রেফতার: ডিএনসির অভিযান রামপালে প্রতিমন্ত্রী ড. শেখ ফারিদুল ইসলামের সম্মানে গণসংবর্ধনা ও ইফতার মাহফিল বরগুনায় ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে অভিযান: ২ ভারতীয়সহ ৩ জন আটক, ইয়াবা উদ্ধার সুনামগঞ্জ হাওরে ফসলরক্ষা বাঁধ: সময়মতো কাজ শেষের কড়াকড়ি নির্দেশ পানিসম্পদ মন্ত্রীর বগুড়ায় নাবিল পরিবহনের বাসে ৪০ কেজি গাঁজা উদ্ধার, আটক ২ নারী যশোরে দুই সেতুর ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি ডা. মোসলেহ উদ্দিন ফরিদ ইরান-ইসরাইল সংঘাত: খামেনির মৃত্যুর খবর, নেতৃত্বে তিন সদস্যের পরিষদ লক্ষ্মীপুরে ইফতারের আগমুহূর্তে গুলিবর্ষণ: যুবক হাসপাতালে ভর্তি আজমিরীগঞ্জের কাকাইলছেও গ্রামে শতাধিক পরিবারের মাঝে ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ পাবনার ঈশ্বরদীতে দাদি ও নাতনির মরদেহ উদ্ধার, ধর্ষণের পর হত্যার আশঙ্কা কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে অভিযান: ২ ভারতীয়সহ ৩ জন আটক, ইয়াবা উদ্ধার “জগন্নাথপুর বাজারে ব্যবসায়ীদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত” সুনামগঞ্জ হাওরে বোরো ফসল রক্ষায় বাঁধের কাজ সময়মতো শেষের নির্দেশ পানিসম্পদ মন্ত্রীর বগুড়ায় র‌্যাবের অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার, জব্দ ৯৯ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট মেলান্দহে পুলিশের হস্তক্ষেপে সচল সেচ পাম্প, বাঁচল ১৫০ বিঘা বোরো আবাদ ধর্ষণ ও চাঁদাবাজিতে রাজনৈতিক আশ্রয় নেই: আইনমন্ত্রী আসাদুজ্জামান

ঝিকরগাছায় ছাত্রশিবির সভাপতির ওপর হামলা: ঘটনাস্থল পরিদর্শনে এমপি ডা. মোসলেহ উদ্দিন ফরিদ

ইনকিয়াদ আহম্মেদ রাফিন ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, মার্চ ২, ২০২৬,

ঝিকরগাছায় ছাত্রশিবির সভাপতির ওপর হামলা: ঘটনাস্থল পরিদর্শনে এমপি ডা. মোসলেহ উদ্দিন ফরিদ

ইনকিয়াদ আহম্মেদ রাফিন
ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি:

যশোরের ঝিকরগাছা উপজেলার শিমুলিয়া ইউনিয়নের দোসতিনা গ্রামে ইসলামী ছাত্রশিবিরের ঝিকরগাছা উপজেলা সভাপতি ইসা মাহমুদের ওপর হামলার ঘটনা ঘটেছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে পরিস্থিতি পর্যবেক্ষণে ঘটনাস্থল পরিদর্শন করেন যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনের সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দিন ফরিদ।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) জুম্মার নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ার পর একদল যুবদল কর্মী অতর্কিতভাবে ইসা মাহমুদের ওপর হামলা চালায়। পরে স্থানীয় মুসল্লি ও এলাকাবাসী এগিয়ে এসে তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন।

ইসা মাহমুদ অভিযোগ করে বলেন, জুম্মার নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে স্থানীয় যুবদলের কামাল, আশানুর ও হারুন তার গলা চেপে ধরে এলোপাতাড়ি মারধর করে। তিনি দাবি করেন, নির্বাচনের আগের দিনও তাকে নির্বাচনী মাঠে না যাওয়ার জন্য হুমকি দেওয়া হয়েছিল। নির্বাচনের পর কোনো ধরনের ঝামেলা হলে দায় নেবে না বলেও সতর্ক করা হয় বলে অভিযোগ করেন তিনি।
তিনি আরও বলেন, “আমরা হামলা-মামলার পথে যেতে চাই না। স্থানীয় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে আলোচনা করে সমাধান চাই।”

এ বিষয়ে স্থানীয় যুবদলের পক্ষ থেকে জানানো হয়, বিরোধ মেটাতে বসে আলোচনার প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে ওয়ার্ড বিএনপির নেতাকর্মীরা উপজেলা নেতাদের সিদ্ধান্ত মানছেন না বলে দাবি করা হয়।

ঘটনাস্থল পরিদর্শন শেষে এমপি ডা. মোসলেহ উদ্দিন ফরিদ বলেন, “আমরা শান্তি চাই। নির্বাচনে একদল দায়িত্ব পায়, আরেকদল পায় না—তবে সবারই ভোটার রয়েছে। সবাইকে নিয়ে এগিয়ে যেতে হবে। বিএনপির উপজেলা নেতৃবৃন্দের সঙ্গে আগেও একাধিকবার আলোচনা হয়েছে। তারা আশ্বস্ত করেছিলেন যে আর সমস্যা হবে না। তবুও কেন এমন ঘটনা ঘটছে, তা তাদেরই খতিয়ে দেখা উচিত।”

ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহজালাল আলম বলেন, “ঘটনার খবর পেয়েছি। এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন শিমুলিয়া ইউনিয়ন জামায়াতের আমীর মাস্টার নুরুজ্জামান, সেক্রেটারি আইয়ুব হোসেনসহ স্থানীয় ১১ দলীয় জোটের নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকরা।

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে স্থানীয় প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper