1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
ঝিকরগাছায় কবরস্থান ইস্যুতে নারীদের ওপর সন্ত্রাসী হামলা - আমার সকাল ২৪ |
ব্রেকিং নিউজ:
মনিরামপুরে স্কুলশিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার মাদারীপুরে ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী আটক জুলাই বিপ্লবের মধ্য দিয়ে বিএনপির ১৭ বছরের আন্দোলন পূর্ণতা পেয়েছে: রিজভী পরিবেশবান্ধব রেলের এলিট ক্লাবে ভারত, চালু হলো প্রথম হাইড্রোজেন ট্রেন বিশ্ববাজারে টানা ঊর্ধ্বগতির পর কমল স্বর্ণের দাম নদীতে ঝাঁপ দিলেন প্রেমিক, শেষ মুহূর্তে সরে গেলেন প্রেমিকা কলকাতা বিমানবন্দরে ১৩৬ বছরের পুরোনো মসজিদে প্রবেশে বাধা, উত্তেজনা বিজয় থালাপতির সরকার উৎখাতে ‘প্রজেক্ট মেঘালয়’! ঘুষের প্রস্তাব ১৫ বিধায়ককে ‘থ্রি ইডিয়টস’ সোনম ওয়াংচুকের জীবনীর ওপর নির্মিত নয়: আমির খান প্রথমবারের মতো হাইড্রোজেনচালিত ট্রেন চালু করল ভারত বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের নির্বাহী সদস্য হলেন বান্দরবানের থুইসিংপ্রু লুবু শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: জয়সোয়াল অনশনে অসুস্থ সোনম ওয়াংচুক হাসপাতালে ভারতের প্রথম বেসরকারি অরবিটাল রকেটের সফল উৎক্ষেপণ ভারতের আতশবাজি কারখানায় বিস্ফোরণ, নিহত ৮ ভারতের প্রথম বেসরকারি অরবিটাল রকেটের সফল উৎক্ষেপণ ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলায় ফিলিস্তিনি কিশোর ফুটবলারের মৃত্যু বেপজা অর্থনৈতিক অঞ্চলে ৩০ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে চীনা কোম্পানি বিশ্বকাপের উন্মাদনায় পাঁচ মাসে ইন্টারনেট গ্রাহক বেড়েছে ৫০ লাখ আগস্টে পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’, থাকছে ১০ বিশেষ সুবিধা ঝড়-বৃষ্টির পূর্বাভাসেও ঢাকায় ভ্যাপসা গরমের অস্বস্তি প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে তুরস্ক সফরে সেনাপ্রধান ভিসা আবেদনকারীদের জন্য যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা ঢাবি শিবিরের কর্মসূচিতে যেভাবে চোরের খপ্পরে পড়লেন ব্যারিস্টার আরমান ঢাবি শিবিরের কর্মসূচিতে ব্যারিস্টার আরমানের মোবাইল চুরি, থানায় জিডি যুবদলের সাবেক সহসভাপতি জাকির হোসেন নান্নু মারা গেছেন শহীদ মীর মুগ্ধের নামে খুবিতে নতুন আবাসিক হল নির্মাণের ঘোষণা পবিপ্রবিতে চালু হচ্ছে ‘হেলথ সায়েন্স’ অনুষদ গুচ্ছে চূড়ান্ত ভর্তির সময় বাড়ল ২১ জুলাই পর্যন্ত বিশ্বজয়ের অপেক্ষায় লা ফুয়েন্তের নতুন স্পেন ফ্রান্সকে ৬-৪ গোলে হারিয়ে বিশ্বকাপে তৃতীয় ইংল্যান্ড মাইকেল মধুসূদনের জন্মভূমিতে আড়াইশ বছরের ঐতিহ্যবাহী বটগাছ নষ্ট সাপের কামড়ে হাসপাতালে ‘বিষঝাড়া ওঝা’ হাতিয়ায় ১৪ কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, এনসিপি-ঠিকাদারি পক্ষের সংঘর্ষে আহত ৬ গোল্ডেন বুটের লড়াইয়ে মেসিকে টপকে শীর্ষে এমবাপ্পে বিশ্বকাপের ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা এমবাপ্পে তৃতীয় হয়ে ৩৫৬ কোটি টাকা পেল ইংল্যান্ড গোল্ডেন বুট জিততে মেসির সামনে কঠিন সমীকরণ পেলের ৫৬ বছরের রেকর্ড ভাঙলেন অলিসে টানা ৪ বিশ্বকাপে মিলেছে পূর্বাভাস, ইএ স্পোর্টসের চোখে নতুন বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ঝিকরগাছায় কবরস্থান ইস্যুতে নারীদের ওপর সন্ত্রাসী হামলা

মোহাম্মদ রিদয় হোসেন
  • আপলোডের সময় : Friday, January 2, 2026,
ঝিকরগাছায় কবরস্থান ইস্যুতে নারীদের ওপর সন্ত্রাসী হামলা
ঝিকরগাছায় কবরস্থান ইস্যুতে নারীদের ওপর সন্ত্রাসী হামলা

ঝিকরগাছায় কবরস্থান ইস্যুতে নারীদের ওপর সন্ত্রাসী হামলা

মোহাম্মদ রিদয় হোসেন
যশোর জেলা প্রতিনিধি

যশোরের ঝিকরগাছা উপজেলার নায়ড়া গ্রামে কবরস্থানে অনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদ করায় একই পরিবারের নারীসহ একাধিক সদস্যের ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, নায়ড়া গ্রামের নওশের সরদারের ছেলে মুজিবর সরদার পারিবারিক কবরস্থানে অনৈতিক কর্মকাণ্ডের ভিডিও ধারণ করায় স্থানীয় একটি প্রভাবশালী মহল ক্ষিপ্ত হয়ে ওঠে। এর জের ধরে শংকরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ফয়জুর মাস্টার ও তার সহযোগীরা মুজিবরের বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ করা হয়।

অভিযুক্তরা দেশীয় অস্ত্র ও চাইনিজ কুড়াল নিয়ে মুজিবর সরদারের বাড়িতে ঢুকে মুজিবরসহ তার দুই ভাইয়ের স্ত্রী রমিছা খাতুন ও মুনছুরা খাতুন এবং ভাতিজি সোনালিকে বেধড়ক মারধর করে। এ সময় নারীদের শ্লীলতাহানির অভিযোগও করা হয়েছে।

হামলাকারীরা মারধরের পাশাপাশি একটি মোবাইল ফোন, দুটি স্বর্ণের চেইন, একটি স্বর্ণের আংটি ও একটি নাকফুল ছিনিয়ে নেয়। ভুক্তভোগীদের দাবি, লুট হওয়া মালামালের মোট মূল্য প্রায় ২ লাখ ৯৭ হাজার টাকা

আহতরা ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা গ্রহণের পর একই দিন ঝিকরগাছা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, অভিযুক্তরা কবরস্থানে অনৈতিক কর্মকাণ্ডের ভিডিও ধারণের কারণেই ক্ষিপ্ত হয়ে এ হামলা চালিয়েছে—এ বিষয়টি তারা নিজেরাই স্বীকার করেছে।

এ ঘটনায় পূর্বের একটি জমি সংক্রান্ত বিরোধের প্রসঙ্গও উঠে এসেছে। জানা যায়, গত ৩১ জুলাই ২০২৪ তারিখে কবরস্থানের জমি জালিয়াতির মাধ্যমে শ্রেণি পরিবর্তনের অভিযোগে একটি মামলা হয় (জিআর নং ২৪০/২৪)। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা উভয় পক্ষকে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ দিলেও অভিযুক্তরা তা অমান্য করে কবরস্থানে নেশাদ্রব্য সেবন ও আপত্তিকর কর্মকাণ্ড চালিয়ে আসছিল বলে অভিযোগ রয়েছে।

এ বিষয়ে ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ জানান, অভিযোগ গ্রহণ করা হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper