ঝালকাঠি-২: বিএনপি প্রার্থী ইসরাত সুলতানা ইলেন ভুট্টো মনোনয়নপত্র জমা

  • আপলোডের সময় : Tuesday, December 30, 2025,
ঝালকাঠি-২: বিএনপি প্রার্থী ইসরাত সুলতানা ইলেন ভুট্টো মনোনয়নপত্র জমা
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
ঝালকাঠি-২: বিএনপি প্রার্থী ইসরাত সুলতানা ইলেন ভুট্টো মনোনয়নপত্র জমা

ঝালকাঠি-২: বিএনপি প্রার্থী ইসরাত সুলতানা ইলেন ভুট্টো মনোনয়নপত্র জমা

কামাল হাছান, নলছিটি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টো আজ ঝালকাঠি-২ (ঝালকাঠি সদর-নলছিটি) আসন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র দাখিল করেছেন।
তিনি নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসারের কাছে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি নেতাকর্মীসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

মনোনয়নপত্র জমা দেওয়ার আগে ইসরাত সুলতানা ইলেন ভুট্টো নলছিটি এলাকায় সংক্ষিপ্ত গণসংযোগও করেন। তিনি বলেন, “জনগণের ভোটাধিকার পুনরুদ্ধার এবং গণতন্ত্র ফিরিয়ে আনার লক্ষ্যে এ নির্বাচনে অংশ নিচ্ছি। বিএনপির নেতৃত্বে দেশে সুষ্ঠু উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে।”

উৎসবমুখর পরিবেশে শশীভূষণ বাজার কমিটির নির্বাচন শুরু উৎসবমুখর পরিবেশে শশীভূষণ বাজার কমিটির নির্বাচন শুরু

ইসরাত সুলতানা ইলেন ভুট্টো প্রয়াত সংসদ সদস্য জুলফিকার আলী ভুট্টোর সহধর্মিণী এবং ঝালকাঠি জেলা বিএনপির গুরুত্বপূর্ণ নেত্রী। অতীতে তিনি এ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। বিএনপির প্রার্থী তালিকায় তাঁর নাম ঘোষণার পর থেকেই নলছিটি ও ঝালকাঠি সদর এলাকায় দলের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ দেখা গেছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

দেশজুড়ে বিএনপি মনোনীত প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমার শেষ দিন আজ। বিএনপি নেতৃবৃন্দ আশা প্রকাশ করেছেন যে এবারের নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে এবং জনগণের রায়ে দলটি বিজয়ী হবে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

শেয়ার করুন:

লেখাটি আপনার কেমন লাগলো?

মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।

একটি মন্তব্য লিখুন

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত