জেদ্দায় অবস্থান, বাংলাদেশে মিছিলের মামলায় আসামি—ইলিয়াসের প্রশ্ন

, স্টাফ রিপোর্টার
  • আপলোডের সময় : Tuesday, October 6, 2026,
জেদ্দায় অবস্থান, বাংলাদেশে মিছিলের মামলায় আসামি—ইলিয়াসের প্রশ্ন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
জেদ্দায় অবস্থান, বাংলাদেশে মিছিলের মামলায় আসামি—ইলিয়াসের প্রশ্ন

জেদ্দায় অবস্থান, বাংলাদেশে মিছিলের মামলায় আসামি—ইলিয়াসের প্রশ্ন

মোঃ আরিফ হোসেন
স্টাফ রিপোর্টার

জীবিকার তাগিদে সৌদি আরবে যাওয়ার মাত্র আট দিন পর নোয়াখালীর সোনাইমুড়ী থানায় দায়ের করা একটি মামলায় আসামি হয়েছেন মো. আমির হোসেন ওরফে ইলিয়াস (৩৯)। তার দাবি, যে সময়ের ঘটনাকে কেন্দ্র করে মামলা করা হয়েছে, তখন তিনি সৌদি আরবের জেদ্দায় অবস্থান করছিলেন।

ইলিয়াস সোনাইমুড়ী উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের আবিরপাড়া-শোকরপুর গ্রামের নতুন বাড়ির শামছুল হকের ছেলে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১২ সেপ্টেম্বর জীবিকার তাগিদে সৌদি আরবে যান ইলিয়াস। এর আট দিন পর, ২০ সেপ্টেম্বর সোনাইমুড়ী থানায় দায়ের করা একটি মামলায় তাকে ১২ নম্বর আসামি করা হয়। মামলায় মোট ১৭ জনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহার অনুযায়ী, ১৯ সেপ্টেম্বর ভোর ৫টা থেকে সকাল ৬টার মধ্যে সোনাইমুড়ী হাইওয়ে সড়কে নিষিদ্ধ আওয়ামী লীগের একটি ঝটিকা মিছিল অনুষ্ঠিত হওয়ার অভিযোগ রয়েছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

তবে ইলিয়াসের দাবি, ঘটনার সময় তিনি বাংলাদেশে ছিলেন না। গত ১২ সেপ্টেম্বর সৌদি আরবে যাওয়ার পর থেকে তিনি জেদ্দায় অবস্থান করছিলেন। ফলে ১৯ সেপ্টেম্বরের ওই ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততার প্রশ্নই আসে না বলে দাবি করেন তিনি।

শান্তিগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ৮ ইউনিয়নের চেয়ারম্যান… শান্তিগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ৮ ইউনিয়নের চেয়ারম্যান…

গণমাধ্যমের কাছে ইলিয়াস বলেন, তিনি একসময় স্থানীয় যুবলীগের কর্মী ছিলেন। রাজনৈতিক পরিচয়ের কারণে তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মামলায় আসামি করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

ইলিয়াসের ভাষ্য, সৌদি আরবে যাওয়ার পর তিনি জানতে পারেন, বাংলাদেশে একটি মামলায় তাকে আসামি করা হয়েছে। বিষয়টি জানার পর তিনি বিস্মিত হন। ঘটনার সময় তিনি বিদেশে অবস্থান করছিলেন—এমন প্রমাণপত্রও রয়েছে বলে দাবি করেন তিনি।

এদিকে ইলিয়াসের আরও অভিযোগ, মামলা থেকে তার নাম বাদ দেওয়ার কথা বলে স্থানীয় কয়েকজন ব্যক্তি তার সঙ্গে যোগাযোগ করেছেন এবং এজন্য তার কাছে টাকা দাবি করা হয়েছে। টাকা দিলে মামলা থেকে নাম বাদ দেওয়ার ব্যবস্থা করা হবে—এমন কথাও তাকে বলা হয়েছে বলে দাবি করেন তিনি।

তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত ব্যক্তিদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

ঘটনাটির সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং ঘটনার সময় তার অবস্থান যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও নোয়াখালীর পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেছেন ইলিয়াস।

এ বিষয়ে সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন, বিষয়টি খতিয়ে দেখে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এখন তদন্তের মাধ্যমে যাচাই হবে, মামলায় উল্লেখ করা ঘটনার সময় ইলিয়াস সত্যিই সৌদি আরবে ছিলেন কি না এবং তিনি ওই ঘটনার সঙ্গে কোনোভাবে সম্পৃক্ত ছিলেন কি না।

শেয়ার করুন:

লেখাটি আপনার কেমন লাগলো?

মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।

একটি মন্তব্য লিখুন

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত