জুয়েল হত্যাচেষ্টা মামলা: সাবেক এমপি নূর মোহাম্মদকে ফের গ্রেপ্তার দেখাল আদালত

প্রতিনিধির নাম:
  • আপলোডের সময় : Sunday, October 11, 2026,
জুয়েল হত্যাচেষ্টা মামলা: সাবেক এমপি নূর মোহাম্মদকে ফের গ্রেপ্তার দেখাল আদালত
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
জুয়েল হত্যাচেষ্টা মামলা: সাবেক এমপি নূর মোহাম্মদকে ফের গ্রেপ্তার দেখাল আদালত

জুয়েল হত্যাচেষ্টা মামলা: সাবেক এমপি নূর মোহাম্মদকে ফের গ্রেপ্তার দেখাল আদালত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানায় দায়ের করা জুয়েল হত্যাচেষ্টা মামলায় তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে জামালপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য মো. নূর মোহাম্মদকে (৫৬) ফের গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।

রোববার (১১ অক্টোবর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদ তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করেন।

এদিন মামলার তদন্ত কর্মকর্তা তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপপরিদর্শক (এসআই) মো. মাহফুজুর রহমান নূর মোহাম্মদকে আদালতে হাজির করে তাঁকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। রাষ্ট্রপক্ষে তাঁর গ্রেপ্তার দেখানোর পক্ষে শুনানি হয়। অন্যদিকে, নূর মোহাম্মদের আইনজীবীরা তাঁকে গ্রেপ্তার না দেখানোর পক্ষে শুনানি করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তাঁকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
ন্যায়বিচার দাবি করলেন ট্রাইব্যুনালে সালমান এফ রহমান ন্যায়বিচার দাবি করলেন ট্রাইব্যুনালে সালমান এফ রহমান

মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ৩ আগস্ট রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে অংশ নিয়েছিলেন জুয়েল। এ সময় তিনি গুলিবিদ্ধ হন। পরে চিকিৎসা শেষে তিনি বাদী হয়ে থানায় মামলা করেন। মামলার অভিযোগে এ ঘটনায় সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদের মদদ থাকার কথা উল্লেখ করা হয়েছে।

তদন্ত কর্মকর্তা আবেদনে উল্লেখ করেন, মামলার তদন্তের স্বার্থে নূর মোহাম্মদকে গ্রেপ্তার দেখানো জরুরি। তিনি জামিন পেলে পলাতক হয়ে তদন্তকাজে বিঘ্ন সৃষ্টি করতে পারেন বলেও আবেদনে উল্লেখ করা হয়।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

আমার সকাল ২৪

শেয়ার করুন:

লেখাটি আপনার কেমন লাগলো?

মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।

একটি মন্তব্য লিখুন

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত