
স্টাফ রিপোর্টার: মো. আবু সালেহ রিয়াজ | আমার সকাল ২৪
জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে দেশ, গণতন্ত্র এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে আত্মোৎসর্গকারী জুলাই আন্দোলনের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে নোয়াখালী জেলা পুলিশ।
বুধবার (৫ আগস্ট ২০২৬) সকালে নোয়াখালী জেলার পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিনের নেতৃত্বে জেলা পুলিশের পক্ষ থেকে শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানের বীর শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করা হয় এবং তাঁদের অবিস্মরণীয় অবদান কৃতজ্ঞচিত্তে স্মরণ করা হয়।
এ সময় নোয়াখালী জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নোয়াখালী জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, দেশের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে যারা জীবন উৎসর্গ করেছেন, তাঁদের আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।