জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নেছারাবাদে জামায়াতের পথসভা ও বর্ণাঢ্য র্যালি
পিরোজপুর জেলা প্রতিনিধি মো. আলম মামুন
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে পিরোজপুরের নেছারাবাদে পথসভা ও বর্ণাঢ্য র্যালি করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেছারাবাদ উপজেলা শাখা।
বুধবার (৫ আগস্ট) সকালে স্বরূপকাঠি পৌরসভার সামনে জামায়াতের নেতাকর্মীরা সমবেত হন। পরে সেখানে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত পথসভা। এতে বক্তব্য রাখেন নেছারাবাদ উপজেলা জামায়াতের আমীর মো. আবুল কালাম, সেক্রেটারি মো. আব্দুর রশিদ, সহকারী সেক্রেটারি মো. জহিরুল ইসলাম, অ্যাডভোকেট মো. ইয়াকুব আলীসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, ৫ আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে একটি ফ্যাসিস্ট সরকারের পতন ঘটেছে। তারা আরও বলেন, ভবিষ্যতে দেশে কোনো ধরনের স্বৈরাচার বা ফ্যাসিবাদ প্রতিষ্ঠার চেষ্টা করা হলে জনগণ ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করবে।
পথসভা শেষে একই স্থান থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি স্বরূপকাঠি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় শুরুর স্থানে এসে শেষ হয়।
কর্মসূচিতে নেছারাবাদ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন শাখার বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।