1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
জুমআর বয়ানে মাদ্রাসা রক্ষার আহ্বান জানালেন মাওলানা সাদিকুর রহমান - আমার সকাল ২৪ |
ব্রেকিং নিউজ:
ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান হলেন মোহসেন রেজাই পাকিস্তান-তুরস্ক-সৌদি নিরাপত্তা চুক্তি নিয়ে ইরানের প্রতিক্রিয়া ‘ইরানিরা পেশাদার দাবাড়ু’, ট্রাম্পকে তেহরানের জবাব কুমিল্লার দেবিদ্বারে যুবলীগ নেতা সাদ্দাম মুন্সী গ্রেপ্তার ক্ষমতা কারও জন্য চিরস্থায়ী নয়: ডা. শফিকুর রহমান হবিগঞ্জে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ তিনটি গ্রাম নিয়ে ‘এসডিজি ভিলেজ’ পাইলট প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ইস্যু থাকবেই, আলোচনায় সমাধান হবে: ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী দিনাজপুর বোর্ডে প্রথম চিরিরবন্দর আইডিয়াল রেসিডেন্সিয়াল মডেল স্কুল, ২৪২ শিক্ষার্থীর সবাই জিপিএ-৫ সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩২ সিলেট বোর্ডে এসএসসিতে কমেছে পাসের হার, তবে বেড়েছে জিপিএ-৫ ছেলেকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে কী উত্তর পেলেন পরী? আজ মা পরীরও জন্মদিন পাহাড়ের দেশে অপু-মুর্তজার ‘শিকার’, নারিকেল ভেঙে শুভ সূচনা ৪.১১ জিপিএ পেয়ে পাস, ফল জানার আগেই চলে গেলেন না ফেরার দেশে গাইবান্ধায় জামায়াত কর্মী ও শিবির নেতার কবর জিয়ারত করলেন ডা. শফিকুর রহমান পাসের হারে এগিয়ে মেয়েরা, ছেলেদের চেয়ে ১ লাখ ৭ হাজার বেশি ছাত্রী উত্তীর্ণ এসএসসি ২০২৬: কোন বোর্ডে পাসের হার কত এসএসসিতে মানবিক বিভাগে পাসের হার ৫০ শতাংশের নিচে, বিজ্ঞান বিভাগে ৮০.৬৪% এসএসসির ফল পুনর্নিরীক্ষণ আবেদন ১১ আগস্ট থেকে, চলবে ১৭ আগস্ট পর্যন্ত মন খুলে গান গাওয়া যায়, পরীক্ষার খাতায় নম্বর দেওয়া যায় না: শিক্ষামন্ত্রী সিলেটের আলহাজ্ব অছিয়ত আলী করিমুন্নেছা হাফিজিয়া দাখিল মাদ্রাসায় ৮৮.২৪ শতাংশ পাস নোয়াখালীতে অতিরিক্ত লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন, বিদ্যুৎ-গ্যাস সংকটে চরম দুর্ভোগ রাজশাহী বোর্ডে ৭ বছরের মধ্যে এসএসসিতে সর্বনিম্ন ফলাফল বাবাকে শেষ বিদায় জানালেন লিওনেল মেসি শুধু সন্তান জন্ম দিতে বছরে কত মানুষ যুক্তরাষ্ট্রে যান? হরমুজ প্রণালি খুললেই ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তির দাবি ছাড়বেন ট্রাম্প গ্রিনল্যান্ডে অনুমতি ছাড়া তেল অনুসন্ধানের সরঞ্জাম, ট্রাম্প-সংশ্লিষ্ট কোম্পানিকে সতর্কবার্তা ইরানের সঙ্গে যুদ্ধে যুক্তরাষ্ট্র ‘হেরে গেছে’: মার্কিন সিনেটর ট্রাম্প চাইলেও গাজা পরিকল্পনা মানছেন না নেতানিয়াহু অনেকে ২৯ বছর বয়সেই রাষ্ট্রক্ষমতা দখলে ব্যাকুল: মুক্তিযুদ্ধ মন্ত্রী রাষ্ট্রপতি পদে ১১ দলীয় ঐক্যের মনোনয়নপত্র সংগ্রহ রাষ্ট্রপতি নির্বাচনে গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরিয়ে আনতে চায় জামায়াত ডেন্টাল ডিপ্লোমাধারীদের ৪ দফা দাবিতে সংবাদ সম্মেলন, ঘোষণা কর্মসূচি প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক সিভিল জজ সামিউল হকের মৃত্যুতে আইনমন্ত্রীর শোক সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির মরদেহ দেশে ফেরাতে সরকারের উদ্যোগ রোয়াংছড়িতে বৃক্ষরোপণ ও ২০ হাজার চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত বৈভব কি সত্যিই ১৫? বয়স বিতর্কে মুখ খুললেন ব্রেট লি বাংলাদেশ সফরে ভারত আসছে না? সিরিজ স্থগিতের শঙ্কা

জুমআর বয়ানে মাদ্রাসা রক্ষার আহ্বান জানালেন মাওলানা সাদিকুর রহমান

আল আমিন সুমন আহমদ
  • আপলোডের সময় : Saturday, July 11, 2026,
জুমআর বয়ানে মাদ্রাসা রক্ষার আহ্বান জানালেন মাওলানা সাদিকুর রহমান
জুমআর বয়ানে মাদ্রাসা রক্ষার আহ্বান জানালেন মাওলানা সাদিকুর রহমান

জুমআর বয়ানে মাদ্রাসা রক্ষার আহ্বান জানালেন মাওলানা সাদিকুর রহমান

আল আমিন সুমন আহমদ, সিলেট প্রতিনিধি:

মাওলানা সাদিকুর রহমান বলেন, “যে মাদ্রাসা আপনাকে একজন খতীব হিসেবে গড়ে তুলেছে, সেই মাদ্রাসার আপনার ওপর অনেক হক রয়েছে। এর মধ্যে অন্যতম হলো—মাদ্রাসার অস্তিত্ব রক্ষায় এবং প্রয়োজনের সময় মাদ্রাসার পাশে দাঁড়ানো।”

তিনি খতীবদের অনুরোধ করেন, জুমার বয়ানের শেষ পাঁচ মিনিটে মুসল্লিদের সামনে সংক্ষেপে মাদ্রাসার ইতিবাচক ভূমিকা এবং তাদের বিরুদ্ধে অপপ্রচারের বিষয়গুলো তুলে ধরতে।

তিনি বয়ানে তিনটি বিষয়ে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান—

  • দেশের স্বার্থ সংরক্ষণ ও দ্বীনি শিক্ষা বিস্তারে মাদ্রাসার ভূমিকা।
  • অপরাধের বিরুদ্ধে ইসলাম, মাদ্রাসা ও উলামায়ে কেরামের সুস্পষ্ট অবস্থান।
  • মাদ্রাসাবিরোধী প্রচারণা ও বিভিন্ন ষড়যন্ত্র সম্পর্কে সচেতনতা সৃষ্টি।

বার্তায় তিনি বলেন, দেশের স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে সামাজিক, ধর্মীয়, শিক্ষাব্যবস্থা এবং এতিম, অসহায় ও দরিদ্র মানুষের কল্যাণে মাদ্রাসাগুলোর অবদান গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, “অপরাধী যেই হোক, তার বিচার অবশ্যই হবে। কিন্তু কোনো বিচ্ছিন্ন অপরাধের দায়ে একটি পুরো প্রতিষ্ঠানকে দোষারোপ করা বা আঘাত করা উচিত নয়।”

মাওলানা সাদিকুর রহমান দাবি করেন, দেশের অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের তুলনায় মাদ্রাসায় অপরাধের ঘটনা তুলনামূলকভাবে কম। তাই বিচ্ছিন্ন কোনো ঘটনার কারণে পুরো মাদ্রাসা ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করা অনুচিত বলেও তিনি মন্তব্য করেন।

কওমি ও আলিয়া মাদ্রাসার মধ্যে বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “কওমি ও আলিয়া—উভয় ধারার মাদ্রাসাই দ্বীনি শিক্ষার অংশ। বিভক্ত না হয়ে সবাইকে একসঙ্গে মাদ্রাসা ও দ্বীনি শিক্ষার স্বার্থে কাজ করতে হবে।”

মসজিদের মিম্বারের প্রভাবের কথা উল্লেখ করে তিনি বলেন, দেশে প্রায় সাড়ে তিন লাখ মসজিদ রয়েছে। প্রতিটি মসজিদে জুমার নামাজে গড়ে দুইশ মুসল্লি উপস্থিত থাকলে এক জুমাতেই কোটি মানুষের কাছে গুরুত্বপূর্ণ বার্তা পৌঁছে দেওয়া সম্ভব। তাই আগামী জুমার বয়ানে মাদ্রাসার গুরুত্ব ও ভূমিকা সম্পর্কে সচেতনতা তৈরিতে খতীবদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper