জিয়াউল আহসানের নিরাপত্তা শঙ্কা, জেল থেকেই ভার্চুয়াল হাজিরার আবেদন

প্রতিনিধির নাম:
  • আপলোডের সময় : Thursday, October 8, 2026,
জিয়াউল আহসানের নিরাপত্তা শঙ্কা, জেল থেকেই ভার্চুয়াল হাজিরার আবেদন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
জিয়াউল আহসানের নিরাপত্তা শঙ্কা, জেল থেকেই ভার্চুয়াল হাজিরার আবেদন

জিয়াউল আহসানের নিরাপত্তা শঙ্কা, জেল থেকেই ভার্চুয়াল হাজিরার আবেদন

আদালত প্রতিবেদক :

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে প্রসিকিউশনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। এখন তদন্ত কর্মকর্তাকে আসামিপক্ষের জেরা এবং এরপর যুক্তিতর্ক উপস্থাপনের পালা। এসব ধাপ শেষ হলে মামলাটি রায়ের জন্য প্রস্তুত হবে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) মামলার শুনানিতে নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেন জিয়াউল আহসান। তিনি অভিযোগ করেন, কারাগার থেকে ট্রাইব্যুনালে আনা-নেওয়ার সময় একটি প্রিজন ভ্যানে তাকে একাই পরিবহন করা হচ্ছে। এ অবস্থায় পথে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে তার দায় তার ওপর চাপিয়ে দেওয়া হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

এ কারণে অন্য আসামিদের সঙ্গে তাকে কারাগার থেকে ট্রাইব্যুনালে আনা-নেওয়ার আবেদন করা হয়েছে। পাশাপাশি নিরাপত্তাঝুঁকি এড়াতে কারাগারে রেখেই অডিও-ভিজ্যুয়াল কনফারেন্সের মাধ্যমে মামলার কার্যক্রমে তাকে যুক্ত করার প্রস্তাব দিয়েছে প্রসিকিউশন।

জিয়াউল আহসানের পক্ষে করা লিখিত আবেদনের ওপর শুনানি শেষে ট্রাইব্যুনাল উভয় পক্ষের বক্তব্য শোনেন। পরে বিষয়টি আদেশের জন্য রাখা হয়।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
বর্তমান কর্মক্ষেত্র রক্ষার দাবি নিকাহ্ রেজিস্ট্রারদের বর্তমান কর্মক্ষেত্র রক্ষার দাবি নিকাহ্ রেজিস্ট্রারদের

প্রসিকিউশনের পক্ষ থেকে বলা হয়, আসামি নিজেই যখন নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন, তখন তাকে সশরীরে কারাগার থেকে ট্রাইব্যুনালে আনা-নেওয়ার পরিবর্তে ভার্চুয়ালি হাজির করার সুযোগ দেওয়া যেতে পারে। করোনাকালে প্রণীত আইনে সাক্ষী ও আসামিকে অডিও-ভিজ্যুয়াল পদ্ধতিতে আদালতের কার্যক্রমে যুক্ত করার সুযোগ রয়েছে বলেও জানানো হয়। কারাগারে এ ধরনের প্রযুক্তিগত ব্যবস্থা থাকায় জিয়াউল আহসানকে সেখান থেকেই মামলার শুনানিতে যুক্ত করা সম্ভব বলে প্রসিকিউশন জানায়।

শুনানি শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রসিকিউটর গাজী এম এইচ তামিম বলেন, জিয়াউল আহসান লিখিত আবেদনের পাশাপাশি ট্রাইব্যুনালেও তার নিরাপত্তা নিয়ে শঙ্কার কথা জানিয়েছেন। কেন তিনি এমন আশঙ্কা করছেন, সেটি তিনি ভালো জানেন। তবে তার বক্তব্য বিবেচনায় নিয়েই ঝুঁকি এড়াতে ভার্চুয়াল হাজিরার প্রস্তাব দেওয়া হয়েছে।

প্রসিকিউশনের দাবি, ২০০৯ সালের পর তৎকালীন সরকারের সময় ভিন্নমতাবলম্বীদের বিরুদ্ধে ‘সিস্টেমেটিক ক্রাইম’-এর অংশ হিসেবে জোরপূর্বক গুম, অপহরণ ও হত্যার অভিযোগ তদন্তে উঠে এসেছে। সরকারের সমালোচনার কারণে গুম, কথিত ক্রসফায়ারে হত্যা এবং মিথ্যা মামলায় কারাগারে পাঠানোর অভিযোগও তদন্তে পাওয়া গেছে বলে ট্রাইব্যুনালে দাবি করা হয়।

প্রসিকিউটর গাজী এম এইচ তামিমের দাবি, এসব কর্মকাণ্ডে জিয়াউল আহসানের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বলে তদন্তে অভিযোগ পাওয়া গেছে। ২০০৯ সালের পর সেনাবাহিনী থেকে বের হয়ে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন বিভিন্ন সংস্থায় প্রেষণে দায়িত্ব পালন করেন। তিনি এনটিএমসি, স্পেশাল ব্রাঞ্চ, এনএসআই ও র‌্যাবে দায়িত্ব পালন করেন।

র‌্যাবে দায়িত্ব পালনকালে জিয়াউল আহসান গোয়েন্দা শাখার পরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক (অপারেশনস) হিসেবে দায়িত্ব পালন করেন। এসব পদে থাকার সময় বেআইনিভাবে আটক, গুম ও হত্যার ঘটনায় তার সম্পৃক্ততার অভিযোগের প্রাথমিক সত্যতা তদন্তে পাওয়া গেছে বলে প্রসিকিউশনের পক্ষ থেকে দাবি করা হয়েছে। কয়েকজনকে হত্যার পর মরদেহ নদীতে ফেলে দেওয়ার অভিযোগও তদন্তে উঠে এসেছে বলে ট্রাইব্যুনালে সাক্ষ্যে বলা হয়েছে।

প্রসিকিউশনের দাবি, ১৫ জন সাক্ষীর মাধ্যমে জিয়াউল আহসানের বিরুদ্ধে আনা অভিযোগগুলো প্রমাণে তারা সক্ষম হয়েছে। তদন্ত কর্মকর্তাকে আসামিপক্ষের জেরা শেষ হওয়ার পর মামলাটি যুক্তিতর্কের পর্যায়ে যাবে। এরপর রায়ের জন্য মামলাটি প্রস্তুত হবে।

শেয়ার করুন:

লেখাটি আপনার কেমন লাগলো?

মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।

একটি মন্তব্য লিখুন

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত