জিয়াউর রহমান স্মৃতি ফুটবলের ফাইনাল অনুষ্ঠিত
- আপলোডের সময় : Thursday, June 12, 2025,

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
“ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল — মাদক ছেড়ে খেলতে চল” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেছারাবাদে ছইলাবুনিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
দৈহারি ইউনিয়ন লেবার পাটির অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে ১১ জুন বুধবার, বিকাল ৩ টায় ছৈলাবুনিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান , চেয়ারম্যান,বাংলাদেশ লেবার পাটি।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নেছারাবাদ উপজেলা লেবার পাটির সদস্য সচিব জানান মোঃ সোহেল রানা,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব মোঃ মিরাজ খান , দপ্তর সম্পাদক বাংলাদেশ লেবার পাটি। আরো উপস্থিত ছিলেন নেছারাবাদ উপজেলার লেবার পাটির আহ্বায়ক মোঃ সাব্বির হোসেন এবং এনায়েত হোসেন ।
খেলাটি পরিচালনা করেন টুর্নামেন্ট পরিচালনা কমিটি আহবায়ক মোঃ সাব্বির হোসেন আহবায়ক নেছারাবাদ উপজেলা।।
আরো উপস্থিত ছিলেন দৈহারি ইউনিয়নের মোঃ এনায়েত করিম সিনিয়র যুগ্ম আহ্বায়ক লেবার পাটি নেছারাবাদ উপজেলা। ছৈলাবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মাস্টার সন্তস সাহ প্রমুখ।
তরুণদের মাঝে মাদকবিরোধী সচেতনতা ও সুস্থ বিনোদন ছড়িয়ে দিতে এ ধরনের ক্রীড়া আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আয়োজকরা জানিয়েছেন, এই টুর্নামেন্টের মাধ্যমে স্থানীয় ক্রীড়া ও সামাজিক সম্প্রীতির উন্নয়ন ঘটবে।



















লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।