জিদান আমাকে ফ্রান্স দলে ডাকেননি, তাঁকে সম্মান করি: থুরাম
- আপলোডের সময় : Sunday, October 11, 2026,

জিদান আমাকে ফ্রান্স দলে ডাকেননি, তাঁকে সম্মান করি: থুরাম
পার্মার বিপক্ষে ৩-০ গোলের জয়ের ম্যাচে নিজের গোলটি ফ্রান্সের কোচ জিনেদিন জিদানের উদ্দেশে উৎসর্গ করেছেন ইন্টার মিলানের স্ট্রাইকার মার্কাস থুরাম। সাম্প্রতিক নেশন্স লিগের স্কোয়াডে তাঁকে না রাখলেও কোচের সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়েছেন এই ফরাসি ফরোয়ার্ড।
থুরাম বলেন, “জাতীয় দলের সঙ্গে যেতে পারলে আমার ভালোই লাগত। তবে কোচ তাঁর সিদ্ধান্ত নিয়েছেন, আর আমি সেটিকে সম্মান করি। আমি কঠোর পরিশ্রম করেছি। মানুষ বলত, আমরা সব সময় গোল হজম করে খেলা শুরু করি। আমাদের নিয়ে আলোচনা সব সময়ই থাকবে, তবে আমরা মাঠে নামি শুধু জয় ছিনিয়ে আনতে।”
ফরাসি জাতীয় দলের খেলোয়াড় হলেও ইতালির পার্মা শহরের সঙ্গে থুরামের রয়েছে বিশেষ সম্পর্ক। তাঁর জন্ম এই শহরেই। জন্মশহরের ক্লাব পার্মার বিপক্ষে এটি ছিল পাঁচ ম্যাচে তাঁর পঞ্চম গোল। এর মধ্যে গত ৩ মে সিরি আ শিরোপা নির্ধারণী ম্যাচে করা প্রথম গোলটিও রয়েছে।
আমার সকাল ২৪



















লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।