জাপানের কাছে হেরে জুনিয়র বিশ্বকাপের স্বপ্ন শেষ বাংলাদেশের

প্রতিনিধির নাম:
  • আপলোডের সময় : Friday, September 11, 2026,
জাপানের কাছে হেরে জুনিয়র বিশ্বকাপের স্বপ্ন শেষ বাংলাদেশের
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
জাপানের কাছে হেরে জুনিয়র বিশ্বকাপের স্বপ্ন শেষ বাংলাদেশের

জাপানের কাছে হেরে জুনিয়র বিশ্বকাপের স্বপ্ন শেষ বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক
আমার সকাল ২৪
ক্রীড়া

স্বপ্নভঙ্গ বাংলাদেশের। আগামী বছর জুনিয়র হকি বিশ্বকাপে খেলতে হলে জাপানের বিপক্ষে আজকের ম্যাচে জয় ছাড়া কোনো বিকল্প ছিল না বাংলাদেশের। কিন্তু জুনিয়র এশিয়া কাপ হকির পঞ্চম থেকে অষ্টম স্থান নির্ধারণী ম্যাচে জাপানের কাছে ৬-২ গোলে হেরে বিশ্বকাপে খেলার সুযোগ হারিয়েছে অনূর্ধ্ব-২০ দল।

চীনের মোকিতে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আধিপত্য ধরে রাখে জাপান। ম্যাচের দ্বিতীয় মিনিটেই সেয়া ইয়ামাদার ফিল্ড গোলে পিছিয়ে পড়ে বাংলাদেশ।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

দ্বিতীয় কোয়ার্টারে ঘুরে দাঁড়ানোর বদলে আরও দুই গোল হজম করে বাংলাদেশ। ২৯ মিনিটে ইউনোসুকে সোন পেনাল্টি স্ট্রোক থেকে জাপানের ব্যবধান দ্বিগুণ করেন। এক মিনিট পর শোতা হানায়ামার ফিল্ড গোলে জাপান এগিয়ে যায় ৩-০ ব্যবধানে।

ওয়ানডে ফরম্যাটে সাম্প্রতিক ব্যর্থতা কাটিয়ে উঠতে দলের সিনিয়র ব্যাটারদের আরও বেশি… ওয়ানডে ফরম্যাটে সাম্প্রতিক ব্যর্থতা কাটিয়ে উঠতে দলের সিনিয়র ব্যাটারদের আরও বেশি…

তৃতীয় কোয়ার্টারেও বাংলাদেশের ওপর চাপ অব্যাহত রাখে জাপান। ৩৬ ও ৪১ মিনিটে জোড়া গোল করেন রিনতারো সাকাই। ৪১ মিনিটেই পেনাল্টি স্ট্রোক থেকে বাংলাদেশের হয়ে ব্যবধান কমান মেহেদী। তবে ৪৫ মিনিটে কিয়োয়া তোয়ার ফিল্ড গোলে জাপান ৬-১ ব্যবধানে এগিয়ে যায়।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

শেষ কোয়ার্টারে বাংলাদেশ আরেকটি গোল শোধ করে। ৫০ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে ব্যবধান ৬-২ করেন মুন্না। এরপর আর কোনো গোল না হলে বড় পরাজয় নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ।

এই হারের ফলে টুর্নামেন্টের সেরা পাঁচে থাকার সুযোগ হারানোর পাশাপাশি আগামী বছর জুনিয়র হকি বিশ্বকাপে খেলার যোগ্যতাও হারিয়েছে বাংলাদেশ।

আগামীকাল সপ্তম-অষ্টম স্থান নির্ধারণী ম্যাচে চায়নিজ তাইপের মুখোমুখি হবে বাংলাদেশ। অন্যদিকে পঞ্চম-ষষ্ঠ স্থান নির্ধারণী ম্যাচে খেলবে জাপান ও চীন।

শেয়ার করুন:

লেখাটি আপনার কেমন লাগলো?

মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।

একটি মন্তব্য লিখুন

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত