জাতীয় মঞ্চে বিজয়ের উল্লাস, ১৩ পদকে ইতিহাস গড়ল মৌলভীবাজারের মার্শাল আর্ট যোদ্ধারা

, জেলা প্রতিনিধি
  • আপলোডের সময় : Tuesday, September 8, 2026,
জাতীয় মঞ্চে বিজয়ের উল্লাস, ১৩ পদকে ইতিহাস গড়ল মৌলভীবাজারের মার্শাল আর্ট যোদ্ধারা
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
জাতীয় মঞ্চে বিজয়ের উল্লাস, ১৩ পদকে ইতিহাস গড়ল মৌলভীবাজারের মার্শাল আর্ট যোদ্ধারা

জাতীয় মঞ্চে বিজয়ের উল্লাস, ১৩ পদকে ইতিহাস গড়ল মৌলভীবাজারের মার্শাল আর্ট যোদ্ধারা

মোঃ জুনাইদ মিয়া | জেলা প্রতিনিধি, মৌলভীবাজার

জাতীয় পর্যায়ের ‘মার্শাল আর্ট ক্লাব কাপ প্রতিযোগিতা-২০২৬’-এ ১৭টি ইভেন্টে অংশ নিয়ে ২টি স্বর্ণ, ১টি রৌপ্য ও ১০টি ব্রোঞ্জসহ মোট ১৩টি পদক অর্জন করেছে মৌলভীবাজারের জুসা মার্শাল আর্ট অ্যাসোসিয়েশনের খেলোয়াড়রা। তাদের এই সাফল্যে জাতীয় ক্রীড়াঙ্গনে উজ্জ্বল হয়েছে মৌলভীবাজারের নাম।

জাতীয় পর্যায়ে জেলার মর্যাদা উজ্জ্বল করা পদকজয়ী খেলোয়াড়দের সম্মান জানাতে রোববার (৬ সেপ্টেম্বর) বিকেল ৪টায় মেহেরজান বিবি রহমানিয়া দাখিল মাদ্রাসায় বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

জুসা মার্শাল আর্ট অ্যাসোসিয়েশন মৌলভীবাজার জেলা শাখার প্রধান শিক্ষক আবু ওবায়দা মো. মাসরুর খানের সভাপতিত্বে এবং মঈন উদ্দিন আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হানিফ মুহাম্মদ খান (নিয়াজ)। বিশেষ অতিথি ছিলেন জেলা ক্রীড়া কর্মকর্তা মাজহারুল মজিদ।

গ্যাস বিস্ফোরণে দগ্ধ চারজনেরই মৃত্যু গ্যাস বিস্ফোরণে দগ্ধ চারজনেরই মৃত্যু

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দেশ এডিশন, এটিভি, আমার সকাল ও বাংলার সংবাদের জেলা প্রতিনিধি সাংবাদিক মো. জুনাইদ মিয়া এবং মেহেরজান বিবি রহমানিয়া দাখিল মাদ্রাসার পরিচালক আবিদুর রহমান খান (বাকি)।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

বক্তারা খেলোয়াড়দের সাফল্যের প্রশংসা করে বলেন, কঠোর অনুশীলন, শৃঙ্খলা ও অধ্যবসায়ের মাধ্যমেই জাতীয় পর্যায়ে এ ধরনের সাফল্য অর্জন সম্ভব। তারা খেলোয়াড়দের পড়াশোনার পাশাপাশি নিয়মিত খেলাধুলার চর্চা অব্যাহত রাখার আহ্বান জানান এবং ভবিষ্যৎ অগ্রযাত্রায় সহযোগিতার আশ্বাস দেন।

অনুষ্ঠানের শেষ পর্বে অতিথিরা পদকজয়ী খেলোয়াড়দের হাতে সম্মাননা স্মারক তুলে দেন। এ সময় অনুষ্ঠানস্থলে সৃষ্টি হয় আনন্দঘন পরিবেশ। দীর্ঘদিনের অনুশীলন, পরিশ্রম ও ত্যাগের স্বীকৃতি হিসেবে অর্জিত পদকগুলো খেলোয়াড়দের জন্য হয়ে ওঠে গর্ব ও অনুপ্রেরণার প্রতীক। খেলোয়াড়দের পাশাপাশি অভিভাবক ও শিক্ষকদের মধ্যেও ছিল আনন্দ ও সন্তুষ্টির আবহ।

মৌলভীবাজারের তরুণ মার্শাল আর্ট খেলোয়াড়দের এ সাফল্য জেলার ক্রীড়াঙ্গনের জন্যও একটি ইতিবাচক অর্জন হিসেবে দেখা হচ্ছে। জাতীয় পর্যায়ের সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখে ভবিষ্যতে আন্তর্জাতিক অঙ্গনেও তারা দেশের প্রতিনিধিত্ব করবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন অনুষ্ঠানে উপস্থিত অতিথি, অভিভাবক ও শুভাকাঙ্ক্ষীরা।

শেয়ার করুন:

লেখাটি আপনার কেমন লাগলো?

মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।

একটি মন্তব্য লিখুন

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত