জাতীয় পর্যায়ের বক্সিং কোচেস ট্রেনিং সম্পন্ন করলেন সিলেট বিভাগের চার কোচ

, বিশেষ প্রতিনিধি
  • আপলোডের সময় : Tuesday, October 13, 2026,
জাতীয় পর্যায়ের বক্সিং কোচেস ট্রেনিং সম্পন্ন করলেন সিলেট বিভাগের চার কোচ
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
জাতীয় পর্যায়ের বক্সিং কোচেস ট্রেনিং সম্পন্ন করলেন সিলেট বিভাগের চার কোচ

জাতীয় পর্যায়ের বক্সিং কোচেস ট্রেনিং সম্পন্ন করলেন সিলেট বিভাগের চার কোচ

বিশেষ প্রতিনিধি: শাহ তাহসিন

বাংলাদেশ অ্যামেচার বক্সিং ফেডারেশনের উদ্যোগে আয়োজিত জাতীয় কোচেস ট্রেনিং কোর্স সফলভাবে সম্পন্ন করেছেন সিলেট বিভাগের চার জেলার চারজন বক্সিং কোচ। তাঁদের এ অর্জনে বিভাগীয় ক্রীড়াঙ্গনে নতুন প্রতিভাবান বক্সার তৈরির সম্ভাবনা তৈরি হয়েছে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

প্রশিক্ষণ সম্পন্ন করা চার কোচ হলেন সিলেটের আব্দুর রহমান সানি, সুনামগঞ্জের সাইফুল ইসলাম, হবিগঞ্জের ফররুখ আহমদ খান এবং মৌলভীবাজারের হাবিবুর বাহার রাহি।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

আব্দুর রহমান সানি সিলেট জেলা বক্সিং ক্লাবের প্রতিষ্ঠাতা ও কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি সিলেট জেলা স্টেডিয়ামেও কোচিং কার্যক্রমের সঙ্গে যুক্ত রয়েছেন।

সুনামগঞ্জের সাইফুল ইসলাম বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক সার্জেন্ট। তিনি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে পদকপ্রাপ্ত খেলোয়াড় এবং সুনামগঞ্জ জেলা বক্সিং কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
বাংলাদেশের বিপক্ষে সাড়ে তিনশ রান তুলল ক্যারিবীয়রা বাংলাদেশের বিপক্ষে সাড়ে তিনশ রান তুলল ক্যারিবীয়রা

ফররুখ আহমদ খান হবিগঞ্জ জেলা মার্শাল-আর্ট একাডেমি ও হবিগঞ্জ জেলা বক্সিং ক্লাবের প্রতিষ্ঠাতা। তিনি হবিগঞ্জ জেলা বক্সিং কোচ হিসেবেও দায়িত্ব পালন করছেন। অন্যদিকে, হাবিবুর বাহার রাহি বিকেএসপির সাবেক বক্সার এবং মৌলভীবাজার জেলা বক্সিং কোচ।

প্রশিক্ষণ সম্পন্ন করা কোচদের মধ্যে ফররুখ আহমদ খানের অর্জনকে হবিগঞ্জের ক্রীড়াঙ্গনের জন্য উল্লেখযোগ্য হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। বক্সিংয়ের প্রসার এবং নতুন খেলোয়াড় তৈরিতে তাঁর প্রচেষ্টা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ আনসার এবং দেশের বিভিন্ন স্বনামধন্য বক্সিং ক্লাবের অভিজ্ঞ কোচদের অংশগ্রহণে এ প্রশিক্ষণ আয়োজন করা হয়। প্রশিক্ষণের মাধ্যমে কোচদের দক্ষতা ও অভিজ্ঞতা বাড়বে এবং তৃণমূল পর্যায়ে বক্সিংয়ের প্রসারে ইতিবাচক ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

সংশ্লিষ্টদের আশা, প্রশিক্ষণপ্রাপ্ত কোচদের হাত ধরে দেশের ৬৪ জেলায় তৃণমূল পর্যায় থেকে নতুন প্রতিভাবান বক্সার উঠে আসবে, যারা ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে।

সিলেট বিভাগের চার কোচের এ সাফল্যে অভিনন্দন জানিয়েছে সিলেট জেলা বক্সিং ক্লাব পরিবার।

শেয়ার করুন:

লেখাটি আপনার কেমন লাগলো?

১ টি মন্তব্য

  1. ফররুখ আহমেদ খান ৩ সপ্তাহs আগে

    হবিগঞ্জ জেলা মার্শাল আর্ট একাডেমি ও হবিগঞ্জ জেলা বক্সিং ক্লাব এবং হবিগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই।

মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।

একটি মন্তব্য লিখুন

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত