জনগণ মনে করে জামায়াতে ইসলামীই একমাত্র নিরাপদ আশ্রয়স্থল: ডা. শফিকুর রহমান

প্রতিনিধির নাম:
  • আপলোডের সময় : Friday, October 16, 2026,
জনগণ মনে করে জামায়াতে ইসলামীই একমাত্র নিরাপদ আশ্রয়স্থল: ডা. শফিকুর রহমান
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
জনগণ মনে করে জামায়াতে ইসলামীই একমাত্র নিরাপদ আশ্রয়স্থল: ডা. শফিকুর রহমান

জনগণ মনে করে জামায়াতে ইসলামীই একমাত্র নিরাপদ আশ্রয়স্থল: ডা. শফিকুর রহমান

আমার সকাল ২৪ ডেস্ক

জনগণের নিরাপত্তা ও আস্থার প্রসঙ্গ তুলে জামায়াতে ইসলামীকে একমাত্র নিরাপদ আশ্রয়স্থল হিসেবে উল্লেখ করেছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, “জনগণ মনে করে জামায়াতে ইসলামী একমাত্র নিরাপত্তার স্থল।”

শুক্রবার (১৬ অক্টোবর) সকালে গাজীপুর মহানগর জামায়াতের উদ্যোগে আয়োজিত ২০২৬ সালের রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সম্মেলনে সভাপতিত্ব করেন গাজীপুর মহানগর জামায়াতের আমির অধ্যাপক জামাল উদ্দিন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
জিয়াউর রহমান ও বিএনপি একে অপরের পরিপূরক: এমপি মিলন জিয়াউর রহমান ও বিএনপি একে অপরের পরিপূরক: এমপি মিলন

ডা. শফিকুর রহমান বলেন, মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্যের অভাব এবং রাসুল (সা.)-এর আদর্শ উপেক্ষার কারণে মুসলিম বিশ্ব ক্ষতিগ্রস্ত হচ্ছে। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, “বর্তমান পরিস্থিতিতে মনে হচ্ছে, একনায়কতন্ত্রের হাত থেকে আরেক লুটেরার হাতে ক্ষমতা ন্যস্ত হয়েছে। এর বিপরীতে জনগণ মনে করে জামায়াতে ইসলামী একমাত্র নিরাপত্তার স্থল।”

দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে জামায়াত আমির অভিযোগ করেন, মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠিত হয়নি; বরং সমাজে দুর্নীতি, অনিয়ম ও অন্যায় বেড়েছে। তাঁর ভাষ্য, নির্বাচনের আগে একটি দল নির্বাচন হয়ে গেলে সব সমস্যার সমাধান হবে বলে প্রচার করেছিল। কিন্তু বর্তমানে সমস্যাগুলো আরও বেড়েছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

তিনি বলেন, জনগণের প্রত্যাশা ছিল ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা। কিন্তু বিচার ও শিক্ষা বিভাগে অনিয়ম, দুর্নীতি ও দলীয়করণ চলছে বলে তিনি অভিযোগ করেন। তাঁর দাবি, “হাসিনার সরকারের দেখানো পথেই বর্তমান সরকার হাঁটছে।” এ সময় তিনি গণভোটের ফলাফলকে অস্বীকার করা এবং জুলাই সনদ বাস্তবায়ন না করার অভিযোগও তোলেন। এভাবে চলতে থাকলে বর্তমান সরকারের পরিণতিও সাবেক সরকারের মতো হতে পারে বলে মন্তব্য করেন তিনি।

ডা. শফিকুর রহমান আরও বলেন, ২০২৪ সালে জামায়াতে ইসলামী ও তরুণ সমাজের প্রত্যাশা ছিল একটি শোষণমুক্ত, বৈষম্যহীন ও ইনসাফভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠা করা। কিন্তু বর্তমান সরকারের সময়ে বৈষম্যের নতুন মাত্রা যুক্ত হয়েছে বলে তিনি অভিযোগ করেন। তাঁর ভাষ্য, শিক্ষাঙ্গনে আগের সরকারের মতো দলীয়করণ চলছে এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডে লুটপাট ও ভাগ-বাঁটোয়ারার প্রবণতা দেখা যাচ্ছে বলে তিনি দাবি করেন।

শেয়ার করুন:

লেখাটি আপনার কেমন লাগলো?

মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।

একটি মন্তব্য লিখুন

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত