1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
জগন্নাথপুর- শান্তিগঞ্জের উন্নয়নে সৈয়দ তালহা আলমের বিকল্প নেই - আমার সকাল ২৪ |
১৩ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| সোমবার| রাত ১:১৩|
ব্রেকিং নিউজ:
লেবাননে ইসরাইলি হামলায় নিহত অন্তত ২৪, যুদ্ধবিরতি নিয়েও অনিশ্চয়তা আখাউড়ায় গাঁজাসহ দুই নারী মাদক কারবারি গ্রেফতার বাগেরহাটের মাজার দিঘিতে কুমিরের হামলা নিয়ে আলোচনা, পরীমণির মন্তব্য ভাইরাল ইন্দোনেশিয়ায় কোরআনের ওপর পা রেখে শপথ, ভিডিও ভাইরাল—দুই নারী গ্রেপ্তার বগুড়ায় মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার খালিশপুরে তাঁতী দলের নেতা সোনা মিয়া নিহত শাহজাদপুরে ফসলি জমি থেকে কিশোরের মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য হবিগঞ্জে জ্বালানি তেলের অবৈধ মজুদ ও পাচার রোধে যৌথ অভিযান নোয়াখালী পৌর এলাকায় ইয়াবাসহ যুবক আটক সালথায় প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত প্রেমের বিয়ে শেষে করুণ পরিণতি, স্বামীর হাতে প্রাণ গেল কিশোরী ঝর্ণার জগন্নাথপুর সাংবাদিক ফোরামের জরুরি সভা অনুষ্ঠিত, পাঁচ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করলেন সাফফাত আরা সাঈদ ছড়াকার মানসুর মুজাম্মিল আর নেই মোটরসাইকেল–অটোরিকশা সংঘর্ষে যুবক গুরুতর আহত, ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন উমির উদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয়ে এমপি’র সংবর্ধনা ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উজিরপুরে ৩ দিনব্যাপী বৈশাখী মেলা শুরু ১৪ এপ্রিল, আয়োজন বি.এন. খাঁন কলেজ মাঠে রুগ্‌ণ ঘোড়া জবাই করে ‘গরুর মাংস’ বিক্রি, মুন্সীগঞ্জে মূলহোতাসহ গ্রেপ্তার ৫ নোয়াখালী জেনারেল হাসপাতালে চুরি করতে এসে কুমিল্লার দুই নারী আটক আদমদীঘিতে বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ীসহ ৪ জন গ্রেফতার ৭০০ পিস ইয়াবাসহ শাহজাহানপুরে দুই মাদক কারবারি গ্রেফতার নীলফামারীর কিশোরগঞ্জে অনলাইন জুয়ার সাইট পরিচালনার অভিযোগে তিনজন গ্রেপ্তার পাইপলাইনে আরও ৮ হাজার টন ডিজেল পৌঁছেছে পার্বতীপুর ওয়েল হেড ডিপোতে বগুড়ায় বেশি দামে সয়াবিন তেল বিক্রি: মন্ডল ট্রেডার্সসহ ৬ প্রতিষ্ঠানকে জরিমানা বিজয়নগরে আন্তঃজেলা ডাকাত দলের শীর্ষ সদস্য মোরশেদ গ্রেফতার জগন্নাথপুরে ক্লাসিক চেস ক্লাবের সংবর্ধনা ও দাবা টুর্নামেন্ট অনুষ্ঠিত হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়া হচ্ছে ভয়াবহ দুর্ঘটনা: মুহূর্তেই নিভে গেল নুর আমিনের জীবন দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৫ দিনের ছুটি শুরু দক্ষিণ আফ্রিকায় বন্দুকধারীদের গুলিতে রাণীশংকৈলের প্রবাসী যুবকের মৃত্যু, পরিবারে শোকের মাতম শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের ‘এ-ইউনিট’ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত মতলব দক্ষিণে মাদকবিরোধী প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত মাদকবিরোধী হুন্ডা কাপ ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত ফরিদপুরে অবৈধ গ্যাস সিলিন্ডার গুদামে মোবাইল কোর্টের অভিযান, জরিমানা ও সিলগালা মান্দায় বরখাস্ত প্রধান শিক্ষকের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ; স্বর্ণ-টাকা লুটের অভিযোগ মানিকগঞ্জে আভিজাত্যের আড়ালে মাদক ও দেহব্যবসা: দম্পতি গ্রেপ্তার, বিপুল টাকা ও ইয়াবা উদ্ধার ধামইরহাটে আদিবাসী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত, প্রধান অতিথি আলহাজ্ব মোঃ রুহুল আমিন ঝিকরগাছায় ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ ব্যবসায়ী আটক, উদ্ধার সাড়ে ১৯ লাখ টাকা নাসিরনগরে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার, মামলা দায়ের ব্রাহ্মণবাড়িয়ায় ন্যায্যমূল্যের বাইরে জ্বালানি বিক্রির অভিযোগ, ক্ষোভে ফুঁসছে ভুক্তভোগীরা

জগন্নাথপুর- শান্তিগঞ্জের উন্নয়নে সৈয়দ তালহা আলমের বিকল্প নেই

শাহ্ ফুজায়েল আহমেদ
  • আপলোডের সময় : রবিবার, আগস্ট ৩১, ২০২৫,
জগন্নাথপুর- শান্তিগঞ্জের উন্নয়নে সৈয়দ তালহা আলমের বিকল্প নেই
জগন্নাথপুর- শান্তিগঞ্জের উন্নয়নে সৈয়দ তালহা আলমের বিকল্প নেই

জগন্নাথপুর- শান্তিগঞ্জের উন্নয়নে সৈয়দ তালহা আলমের বিকল্প নেই

শাহ্ ফুজায়েল আহমেদ
নির্বাহী সম্পাদক আমার সকাল ২৪

বাংলাদেশ জমিয়তে উলামায়ে ইসলাম মনোনীত ১২ দলীয় জোট সমর্থিত বিএনপি জোটের মনোনয়ন প্রত্যাশী সৈয়দ তালহা আলমের সমর্থনে সুনামগঞ্জের জগন্নাথপুরে নির্বাচনী জনসভায় বক্তারা বলেছেন, জগন্নাথপুর- শান্তিগঞ্জের মানুষের ভাগ্যোন্নয়নে জমিয়তে উলামায়ের মনোনীত প্রার্থী সৈয়দ তালহা আলমের বিকল্প নেই। তালহা আলমের শিক্ষা- দীক্ষা ও পারিবারিক ঐতিহ্য রয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয়তাবাদী দল বিএনপির নেতৃত্বাধীন ১২ দলীয় জোটে সুনামগঞ্জ- ৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনে তিনিই ধানের শীষ প্রতীক পাবেন বলে আমরা আশাবাদী। তারা বলেন, অতীতে এই আসন জমিয়তের জন্য বরাদ্দ ছিল । ২০০১ সালে এই আসনে জমিয়তকে ধানের শীষ প্রতীক বরাদ্দ দেওয়া হয়। আমরা আশাবাদী, বিএনপি জমিয়তকে মনোনয়ন দিলে পুরো বাংলাদেশের মধ্যে বেশি ভোটে সুনামগঞ্জ- ৩ আসন উপহার দেওয়া হবে। বক্তারা আরো বলেন, বিগত ফ্যাসিবাদী শাসনামলে উপজেলা নির্বাচনে তালহা আলমের নির্বাচনী ফলাফল ছিনতাই করা হয়। কিন্তু তালহা আলম জনতার চেয়ারম্যান হয়ে জনতার হৃদয়ে গেঁথে আছেন। বর্তমানে তালহা আলমের পক্ষে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, এই গণজোয়ার কেউ থামাতে পারবে না।

শনিবার (৩০ আগষ্ট) বিকেল ৪ টায় জমিয়তে উলামায়ে ইসলাম জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন শাখার আয়োজনে সৈয়দপুর বাজারে এ নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়।

সৈয়দপুর-সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন জমিয়তের আহবায়ক বিশিষ্ট লেখক, কবি ও গবেষক ও ইসলামি চিন্তাবিদ, হাকিম মাওঃ সৈয়দ তাজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় প্রচার সম্পাদক সৈয়দ তালহা আলম বলেন, বিগত দিনে সুনামগঞ্জ- ৩ আসনে প্রভাবশালী মন্ত্রীরা প্রতিনিধিত্ব করলেও জগন্নাথপুর উপজেলার মীরপুর ও সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নে উল্লেখযোগ্য উন্নয়ন হয়নি। তিনি বলেন, অন্যের ডানহাত, বাম হাত দিয়ে উন্নয়ন হয় না। উন্নয়ন করতে হলে নিজের দু’হাত লাগে। তাই আগামী সংসদ নির্বাচনে ১২ দলীয় জোট সমর্থিত বিএনপি জোটের ধানের শীষ প্রতীকের মনোনয়ন পেলে জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলার প্রতিটি গ্রামে গ্রামে উন্নয়নের ধারা অব্যাহত থাকবে।

জমিয়তের জগন্নাথপুর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক এম শাহিনুর রহমানের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন- কেন্দ্রীয় জমিয়তের সহকারী মহাসচিব, সুনামগঞ্জ জেলা জমিয়তের সাধারণ সম্পাদক এবং জামালগঞ্জ উপজেলা জমিয়তের সাবেক ভাইস চেয়ারম্যান হাফিজ রশীদ আহমদ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মাওঃ শায়েক হোসাইন আহমদ দরমপুরী, সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক মাও. নুরুল হক বিশ্বনাথী।

বক্তব্য রাখেন- প্রবীণ জমিয়ত নেতা হাজী আব্দাল হোসেন, জমিয়তে উলামায়ে ইসলাম জগন্নাথপুর উপজেলা শাখার সভাপতি হাজী সৈয়দ উজায়েরুল হক মগনু, শান্তিগঞ্জ উপজেলা শাখার নির্বাহী সভাপতি মাও. খলিলুর রহমান, জগন্নাথপুর উপজেলা শাখার সহ সভাপতি মাওলানা হাফিজুর রহমান, জগন্নাথপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা এরশাদ খান আল হাবিব, শান্তিগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক এম আব্দুল হাফিজ, সাংগঠনিক সম্পাদক হাফিজ হোসাইন আহমদ, শান্তিগঞ্জ উপজেলা যুব জমিয়তের সাংগঠনিক সম্পাদক মাওলানা আফাজ আহমেদ, জগন্নাথপুর পৌর শাখার সদস্য সচিব লিটন মিয়া, কলকলিয়া ইউনিয়ন শাখার সভাপতি ডাঃ শামসুল হক, চিলাউড়া- হলদিপুর ইউনিয়ন জমিয়তের সভাপতি হাজী আনোয়ার মিয়া, জগন্নাথপুর উপজেলা যুব জমিয়তের সভাপতি মৌলভী সুজাদ আলী, সাধারণ সম্পাদক আক্তার হোসেন, সৈয়দপুর- শাহারপাড়া ইউনিয়ন যুব জমিয়ত নেতা শামসুর রহমান মিটু, সৈয়দপুর-সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন ইউপি সদস্য খুর্শেদ আলী।

স্বাগত বক্তব্য রাখেন- জগন্নাথপুর উপজেলা ছাত্র জমিয়তের সভাপতি সৈয়দ একরামুল ইসলাম।
শুরুতেই পবিত্র আল কুরআন থেকে তেলাওয়াত করেন জগন্নাথপুর উপজেলা ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক হাজী আনহার উদ্দিন। পরে মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি হয়।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper