জগন্নাথপুর-বিশ্বনাথ সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবি

প্রতিনিধির নাম:
  • আপলোডের সময় : Monday, October 5, 2026,
জগন্নাথপুর-বিশ্বনাথ সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবি
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

জগন্নাথপুর-বিশ্বনাথ সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবি

নিজস্ব প্রতিবেদক, জগন্নাথপুর (সুনামগঞ্জ)

সুনামগঞ্জের জগন্নাথপুর-বিশ্বনাথ আঞ্চলিক সড়কের বিভিন্ন অংশে খানাখন্দ, দেবে যাওয়া ও ভাঙনের কারণে যানবাহন চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে। গুরুত্বপূর্ণ এ সড়কটি দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন ভুক্তভোগী এলাকাবাসী।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে সড়কটি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) থেকে সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) আওতায় নেওয়ার দাবি ও উদ্যোগ থাকলেও তা বাস্তবায়িত হয়নি। পরে স্থানীয় সংসদ সদস্য নির্বাচনের আগে সড়কটি সওজের আওতায় নেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয় বলে স্থানীয়রা জানান।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
জেন জি প্রজন্মের সম্পর্ক ও বিবাহ ভাবনা জেন জি প্রজন্মের সম্পর্ক ও বিবাহ ভাবনা

এলাকাবাসীর দাবি, তাদের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী সড়কটি ইতোমধ্যে এলজিইডি থেকে সওজের আওতায় হস্তান্তর করা হয়েছে এবং নতুন করে সংস্কারকাজের প্রক্রিয়াও শুরু হয়েছে। এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন তারা।

তবে সড়কটির বর্তমান দুরবস্থার পেছনে অনিয়মের অভিযোগও তুলেছেন স্থানীয়রা। তাদের অভিযোগ, পূর্ববর্তী সময়ে সড়কটির সংস্কারকাজ করা একটি ঠিকাদারি প্রতিষ্ঠান রাস্তার ভিত্তিতে থাকা পুরোনো বড় পাথর তুলে নিয়ে যায়। এর ফলে সড়কটির স্থায়িত্ব কমে গিয়ে বিভিন্ন স্থানে বারবার ভাঙন ও দেবে যাওয়ার সৃষ্টি হচ্ছে বলে দাবি তাদের।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

এলাকাবাসী অভিযোগটি তদন্ত করে দেখার পাশাপাশি সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। একই সঙ্গে সরকারি সম্পদ অপসারণের অভিযোগের সত্যতা যাচাই করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন তারা।

সড়কটির দ্রুত সংস্কার এবং অনিয়মের অভিযোগের সুষ্ঠু তদন্তের দাবিতে বিএনপি নেতা এম ইলিয়াস আলীর সহধর্মিণীর প্রতিও আহ্বান জানিয়েছেন জগন্নাথপুর-বিশ্বনাথের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

শেয়ার করুন:

লেখাটি আপনার কেমন লাগলো?

মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।

একটি মন্তব্য লিখুন

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত