1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
জগন্নাথপুরে ৩ গ্রাম আলোকিত হচ্ছে প্রবাসীদের অর্থায়নে - আমার সকাল ২৪ |
২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| সোমবার| সকাল ৬:৩৭|
ব্রেকিং নিউজ:
ব্র্যাক সিডের উদ্যোগে হাইব্রিড ধান ফলন বৃদ্ধিতে কৃষক কর্মশালা অনুষ্ঠিত শ্যামনগরে গাঁজা ও ইয়াবাসহ মাদক ব্যবসায়ী পিতা-পুত্র গ্রেপ্তার বগুড়ায় ফ্যানের কার্টুনে লুকানো ৩২০০ ইয়াবা উদ্ধার, যুবক গ্রেফতার ৩০ লাখ শিশু স্বাস্থ্যঝুঁকিতে, টিকা সংকটে ফিরতে পারে নির্মূল রোগ পঞ্চগড় সীমান্তে ভারতীয় শাড়ি ও গরু জব্দ, মূল্য প্রায় ৩.৭ লাখ টাকা লালমনিরহাটে পুকুর থেকে নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার আশুগঞ্জে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট ও গাঁজাসহ ০৪ জন গ্রেফতার ঝিকরগাছায় জামায়াতের রুকন শিক্ষা শিবির অনুষ্ঠিত ফেনসিডিলসহ স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার, সংগঠন থেকে বহিষ্কার চাঁদপুরে এনসিপি’র বিশাল যোগদান: দুই শতাধিক নেতাকর্মী যুক্ত কুয়েত থেকে একসঙ্গে ৩০ প্রবাসীর মরদেহ দেশে, মালয়েশিয়া-লিবিয়া থেকেও ফিরেছে আরও ৬ জন বাবুল নামে এক ব্যক্তির কারাগারে মৃত্যু হাজীগঞ্জে ১৫০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার উত্তর দিঘলদীতে যুবসমাজের উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত ভাঙ্গুড়ায় নকল দুধ তৈরির অভিযোগে ব্যবসায়ীকে কারাদণ্ড ও জরিমানা দৌলতপুরে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সমন্বিত অভিযান নোয়াখালীর সোনাইমুড়ীতে ডাকাতির সময় দুইজন আটক, গণপিটুনির পর পুলিশের কাছে সোপর্দ জগন্নাথপুরে ট্রাকের ধাক্কায় কিশোর ফুটবলার নিহত, এলাকায় উত্তেজনা ইসরায়েলকে হামলা বন্ধে ট্রাম্পের কঠোর হুঁশিয়ারি, যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান স্পষ্ট মতলব উত্তরে জাটকা রক্ষা অভিযানে ১২ জেলে আটক, জাল ও নৌকা জব্দ সাগরে ৫৮ দিনের নিষেধাজ্ঞা শুরু: ভোলার ৬৫ হাজার জেলে দুশ্চিন্তায় চাঁদপুরের মতলব দক্ষিণে শিশুর বিরুদ্ধে অনৈতিক আচরণের অভিযোগে ইমাম গ্রেফতার কসবায় থানা পুলিশের পৃথক অভিযানে ৭৫ কেজি গাঁজা উদ্ধার, ৩ মাদক কারবারী গ্রেফতার বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগের তৃতীয় দিনের কার্যক্রম সম্পন্ন ঝিকরগাছায় কালবৈশাখীর তাণ্ডব: ঘরবাড়ি ও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি গোপালগঞ্জে বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার আগৈলঝাড়ায় ব্রিজে রডের বদলে বাঁশ: সত্যতা পেয়ে ঢালাই ভাঙার নির্দেশ মালয়েশিয়ায় বিদেশি কর্মী নিয়োগে নতুন নিয়ম: সব আবেদন এখন ডিজিটাল নওগাঁর আত্রাইয়ে পৈত্রিক সম্পত্তি দখল চেষ্টার অভিযোগে থানায় সাধারণ ডায়েরি রামপালে বিশুদ্ধ পানির তীব্র সংকট: লবণাক্ততা ও অব্যবস্থাপনায় জনজীবন বিপর্যস্ত, জরুরি পদক্ষেপের দাবি প্রতিষ্ঠার চার দশক পেরিয়েও সরকারি স্বীকৃতি নেই—অবহেলায় বিপর্যস্ত মেহেরজান বিবি রহমানিয়া দাখিল মাদ্রাসা ইটভাটার পুকুর থেকে কিশোরীর মরদেহ উদ্ধার জ্বালানিসংকটে বন্ধ ইছামতী নদী খননের কাজ, লোকসানের শঙ্কা ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, এক স্টেশনেই অপেক্ষায় ১ হাজার ১১ যানবাহন হজযাত্রীদের সেবা না করতে পারলে আমাদের পদত্যাগ করা উচিত: ধর্মমন্ত্রী রেশনিংয়ের প্রভাবে সিলেটে জ্বালানি সরবরাহে সংকট, বাড়ছে উদ্বেগ মতলব দক্ষিণে ইয়াবা ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার পার্বতীপুরে সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের বিক্ষোভ সমাবেশ তাজপুরে প্যারাডাইস মেডিকেল কমপ্লেক্সে অনিয়মের অভিযোগ, তদন্ত কমিটি গঠন গোপালগঞ্জে হামের প্রকোপ বাড়ছে, লোডশেডিংয়ে চিকিৎসা সেবা ব্যাহত

জগন্নাথপুরে ৩ গ্রাম আলোকিত হচ্ছে প্রবাসীদের অর্থায়নে

শাহ্ ফুজায়েল আহমদ
  • আপলোডের সময় : রবিবার, জানুয়ারি ১২, ২০২৫,
জগন্নাথপুরে ৩ গ্রাম আলোকিত হচ্ছে প্রবাসীদের অর্থায়নে
জগন্নাথপুরে ৩ গ্রাম আলোকিত হচ্ছে প্রবাসীদের অর্থায়নে

জগন্নাথপুরে ৩ গ্রাম আলোকিত হচ্ছে প্রবাসীদের অর্থায়নে

 

শাহ্ ফুজায়েল আহমদ
মফস্বল সম্পাদক :

সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর- শাহারপাড়া ইউনিয়নের ৩ গ্রাম সুনাতনপুর- কুড়িহাল- আহমাদাবাদ। এই ৩ গ্রামের যুক্তরাজ্যভিত্তিক প্রবাসীদের উন্নয়নমূলক সংগঠন সুনাতনপুর- কুড়িহাল- আহমাদাবাদ যুব সংঘ।
এই সংঘের উদ্যোগে সড়কবাতিতে বদলে যাচ্ছে রাতের দৃশ্যপট।

রোববার সরেজমিনে দেখা যায়, সোনাতনপুর জনতা মার্কেট থেকে কুড়িহাল হয়ে আহমাদাবাদ মসজিদ পর্যন্ত ৪৭ টি স্ট্রিট লাইট স্থাপন করা হচ্ছে। এসময় ৩ গ্রামের জনসাধারণ স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দদের সহযোগিতার হাত বাড়ান।

উপস্থিত ছিলেন – প্রবীণ মুরব্বি মো: কাজল মিয়া, মো: সেলিম মিয়া, মো: সাইকুল মিয়া, মো: লেবু মিয়া, মো: ফয়জুল ইসলাম, ডা: মো: সোহেল,
ছাত্রনেতা মো: আব্দুল আহাদ, মাওলানা দুলন আহমেদ, মাওলানা দিলোয়ার হোসেন, মো: সুলেমান, মোঃ সামছুল ইসলাম ,মো: মখলিছ মিয়া, মো: আশিক মিয়া, আজিজুর মিয়া, রফু মিয়া, মানিক মিয়া, লুলু মিয়া, মো: শাহীন মিয়া, মো: ইরফান মিয়া, মো: সাজন মিয়া, উজ্জ্বল মিয়া, ফারুক মিয়া, আনোয়ার মিয়া,মোঃ দিলোয়ার মিয়া ।মোঃ ইসমাইল, মোঃ ফয়ছল প্রমুখ ।

সংগঠনের যুগ্ম আহবায়ক রাসেল আহমদ জানান, সুনাতনপুর- কুড়িহাল- আহমাদাবাদ যুব সংঘ যুক্তরাজ্যভিত্তিক একটি উন্নয়নমূলক সংগঠন। সংগঠন প্রতিষ্ঠার পর থেকে ৩ গ্রামের রাস্তা-ঘাট, শিক্ষা প্রতিষ্ঠানসহ নানা উন্নয়নে অবদান রাখছে। গরীব দুঃখী, অসহায়দের পাশে দাঁড়িয়ে সাহায্যের হাত প্রসারিত করছে। এর ধারাবাহিকতায় ৩ গ্রামের সড়কে রাতের অন্ধকার দূর করতে ৪৭টি স্ট্রিট লাইট স্থাপনের উদ্যোগ নেই। আমাদের উন্নয়নমূলক কাজ দেখে এলাকার যুবসমাজ উৎসাহিত হবে।

সংগঠনের উপদেষ্টা আব্দুল কাদির বলেন, পিছিয়ে পড়া ৩ গ্রামের সড়কে বাতি স্থাপনের কারণে এখন থেকে গ্রামের সৌন্দর্য ফুটে উঠবে। গ্রামের উন্নয়নে ভবিষ্যতে আরো ভালো ভালো উদ্যোগ নেওয়া হবে। তাই ভবিষ্যতে গ্রামের সকলের সহযোগিতা প্রয়োজন।

সোনাতনপুর গ্রামের ফয়জুল ইসলাম ও সোহেল মিয়া বলেন, স্ট্রিট লাইট স্থাপনের ফলে ৩ গ্রামের সড়ক এখন থেকে সব সময় আলোকিত থাকবে। এতে চুরি, ডাকাতিসহ অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধ হবে। এতে গ্রামবাসী খুশি। আমরা আশাবাদী এই সংঘ ভবিষ্যতে মানবসেবায় দৃষ্টান্ত স্থাপন করবে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper