
শাহ্ ফুজায়েল আহমদ, নির্বাহী সম্পাদক:
‘স্বাস্থ্যসেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ’ প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের জগন্নাথপুরে বিশ্ব স্বাস্থ্য দিবস পালন করা হয়েছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল ১১টায় জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স উদ্যোগে এবং ব্র্যাক-এর স্বাস্থ্য কর্মসূচি সহযোগিতায় একটি বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে শুরু হয়ে পৌর শহরের শান্তিনগর পয়েন্টে শেষ হয়।
র্যালিতে স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কৃপেশ রঞ্জন রায়, জুনিয়র কনসালট্যান্ট ডাঃ মোছাঃ রাফিয়া আক্তার, ডাঃ জয়ন্ত কুমার রায়, ডাঃ সোনিয়া লতিফ, এবং অন্যান্য মেডিক্যাল কর্মকর্তা।
কর্মসূচিতে বক্তারা বলেন, আধুনিক স্বাস্থ্যসেবায় বিজ্ঞানের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে পারলে প্রতিটি মানুষের জীবন আরও সুরক্ষিত হবে। তাই সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলা ও সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।