জগন্নাথপুরে পাটলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন শিক্ষকের যোগদান, দোয়া মাহফিল
- আপলোডের সময় : Sunday, October 11, 2026,

জগন্নাথপুরে পাটলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন শিক্ষকের যোগদান, দোয়া মাহফিল
শাহ ফুজায়েল আহমদ, নির্বাহী সম্পাদক
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ১৭ নম্বর পাটলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেছেন নবনিযুক্ত সরকারি শিক্ষক ছামির উদ্দিন। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫-এর দ্বিতীয় ব্যাচে নিয়োগপ্রাপ্ত হিসেবে তিনি এ বিদ্যালয়ে যোগদান করেন।
রবিবার (১২ অক্টোবর) বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আতাহার উদ্দিনের কাছে যোগদানপত্র জমা দিয়ে আনুষ্ঠানিকভাবে কর্মস্থলে যোগ দেন ছামির উদ্দিন।
নতুন শিক্ষকের যোগদান উপলক্ষে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আতাহার উদ্দিনের উদ্যোগে শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীদের পক্ষ থেকে তাঁকে লাল গোলাপ ফুল দিয়ে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
এ সময় নবযোগদানকৃত সহকারী শিক্ষক ছামির উদ্দিনের আগামী কর্মজীবন সুন্দর ও সাফল্যমণ্ডিত হওয়া এবং জগন্নাথপুর উপজেলার সব শিক্ষক-শিক্ষিকার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে সংক্ষিপ্ত দোয়া ও মোনাজাত করা হয়।
বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা নবাগত শিক্ষককে স্বাগত জানিয়ে বলেন, তাঁর যোগদানের মধ্য দিয়ে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম আরও গতিশীল হবে।
আমার সকাল ২৪



















লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।