জগন্নাথপুরে নলজুর নদীর তীরে হোটেল সানলাইটের উদ্বোধন
- আপলোডের সময় : Saturday, October 10, 2026,

জগন্নাথপুরে নলজুর নদীর তীরে হোটেল সানলাইটের উদ্বোধন
শাহ ফুজায়েল আহমদ, নির্বাহী সম্পাদক
সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরপয়েন্টে নলজুর নদীর তীরে দৃষ্টিনন্দন আর্চ ব্রিজসংলগ্ন এলাকায় নতুন আবাসিক প্রতিষ্ঠান ‘হোটেল সানলাইট’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার সকাল ১১টায় উৎসবমুখর পরিবেশে ফিতা কেটে হোটেলটির উদ্বোধন করেন জগন্নাথপুর উপজেলা বিএনপির আহ্বায়ক ও বিশিষ্ট রাজনীতিবিদ আবু হোরায়রা (ছাদ) মাস্টার।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জগন্নাথপুর বাজার বণিক সমিতির সভাপতি আফছর উদ্দিন ভূঁইয়া, জগন্নাথপুর পৌর বিএনপির আহ্বায়ক সালাহ উদ্দিন মিঠু, যুগ্ম আহ্বায়ক এম এ মতিন, বিএনপি নেতা শামসুল ইসলাম, তকবুর মিয়া ও নিজামুল হক। এ ছাড়া জহিরস ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা জহিরুল ইসলাম, যুক্তরাজ্যপ্রবাসী সমাজসেবক জিলু মিয়া, ছাত্রদল নেতা ওহী আহমেদ, হোটেলের পরিচালক মিজানুর রহমান শিপন, ব্যবস্থাপক মনোজ চৌধুরী, দায়িত্বশীল কর্মকর্তা মো. মনির মিয়া ও রাকিব আলীসহ স্থানীয় ব্যবসায়ী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে আবু হোরায়রা (ছাদ) মাস্টার বলেন, ঐতিহ্যবাহী এই বাণিজ্যিক এলাকায় আধুনিক ও উন্নতমানের আবাসিক হোটেল স্থাপন সময়োপযোগী উদ্যোগ। এটি স্থানীয় ব্যবসা-বাণিজ্য ও যোগাযোগের ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি ব্যবসায়ী, পর্যটক ও দেশ-বিদেশ থেকে আসা অতিথিরা এখানে নিরাপদ, আরামদায়ক ও উন্নত আবাসনসেবা পাবেন বলে প্রত্যাশা করেন তিনি।
হোটেলের পরিচালক মিজানুর রহমান শিপন বলেন, জগন্নাথপুর পৌরপয়েন্টের কাছে নলজুর নদীর তীরের শান্ত ও মনোরম পরিবেশকে কাজে লাগিয়ে অতিথিদের সর্বোচ্চ সেবা দেওয়াই তাঁদের মূল লক্ষ্য। পরিচ্ছন্ন পরিবেশ, পেশাদার ব্যবস্থাপনা ও আন্তরিক আতিথেয়তার মাধ্যমে হোটেল সানলাইট সবার আস্থা অর্জন করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানের শেষপর্বে হোটেলটির সার্বিক সফলতা ও মঙ্গল কামনায় মিলাদ ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন জগন্নাথপুর জামে মসজিদের ইমাম ও ইকড়ছই মাদ্রাসার শিক্ষক মাওলানা আজমল হোসেন জামি।



















লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।